রাশিয়া-বেলারুশের যৌথ মহড়ায় যোগ দিয়েছে ভারত-বাংলাদেশ
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। রাশিয়ার নেতৃত্বাধীন পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’।
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। মহড়ায় অংশ নেয় ১ লাখ সেনা, এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন, “আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি”। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কঙ্গো ও মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ায় ভারতের মতো গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবিলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন। ভারত অবশ্য এর আগেও ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছে।
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ।
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। রাশিয়ার নেতৃত্বাধীন পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।