খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের সহযোগিতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ জেলাগুলোর দুর্বলতা চিহ্নিতকরণ এবং পূর্বাভাসভিত্তিক মানবিক সহায়তাবিষয়ক কার্যক্রমকে আরও সমন্বিত করতে চতুর্থ বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল ডা. আজিজুল ইসলাম বলেন, সংলাপে গৃহীত সিদ্ধান্তসমূহ কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের প্রত্যাশা করছি।
দুর্যোগ পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতাবিষয়ক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত
বর্তমানে ব্যক্তিগত করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে নতুন অর্থবছরে আরও ৫০ হাজার টাকা বাড়িয়ে চার লাখ টাকা করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বর্তমান নিয়মানুযায়ী- ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রথম সাড়ে তিন লাখ টাকার ওপর কর নেই। পরের প্রথম এক লাখ টাকার জন্য ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ এবং বাকি অর্থের ওপর ২৫ শতাংশ হারে কর বসবে। মহিলা করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য করমুক্ত আয়সীমা চার লাখ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা হবে পৌনে পাঁচ লাখ টাকা। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা হবে।
বার্ষিক করমুক্ত আয়সীমা চার লাখ টাকা করতে সিপিডির সুপারিশ
শিবচরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, রোববার ভোরে পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাম-পরিচয় জানতে চান। কথাবার্তায় সন্দেহ আরও বেড়ে গেলে তারা হঠাৎ ছুরি বের করে আঘাতের চেষ্টা করে। এরপর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মাদারীপুরে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমর উদ্দিন (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে। জেলা পুলিশের উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, শনিবার তারাবির নামাজের পর হলদিয়া আমির হাটবাজারে অফিস কক্ষের ভিতরে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হয়। এতে কমর উদ্দিন নিহত হন।
বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত
আবরার ফাহাদের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মেধাবীরা নতুন জীবন পেয়েছেন, বলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২০ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন বহাল রয়েছে উচ্চ আদালতে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন। উচ্চ আদালতে আদেশ বহাল থাকায় গোটা জাতি ন্যায়বিচার পেয়েছে। আসাদুজ্জামান আরও বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক না কেন, তা দুমড়েমুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ।
আবরারের মৃত্যুর মধ্যে দিয়ে মেধাবীরা নতুন জীবন পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
রোববার সকালে মানিকছড়িতে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক ইউপিডিএফ গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জেএসএস এর গোলাগুলি হয়েছে। এ ঘটনায় নির্মল চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, জেএসএস এর সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
রাঙ্গামাটিতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি, নিহত ১
অবৈধভাবে পরিচালনার দায়ে কুমিল্লার দেবিদ্বারে পাঁচটি ইটভাটা সিলগালা ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, শনিবার দেবিদ্বারের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফাইভ স্টার ব্রিকস, কে এম বি ব্রিকস, রাসেল ব্রিকস, সোনিয়া ব্রিকস এবং দেবিদ্বার ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ইটভাটাগুলোতে নতুন পোড়ানো ইটের আগুনে পানি ছিটিয়ে সেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ, ৫ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক মাদক কারবারিকে মোটরসাইকেলসহ আটক করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখানে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নেওয়া হয়।
বিজিবির অভিযানে ভুরুঙ্গামারীতে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার
চার দিনের সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাওয়ার আগে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থদের সঙ্গে বৈঠক করেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন।
ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু এবং একজন নারী রয়েছেন। আহত আরও অনেকে। গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পরই হুথিদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ‘নরক নেমে আসবে’। সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলা, নিহত ২৩
শুক্রবার রাত এবং শনিবার ভোরে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। এক্সে দেওয়া এক পোস্টেন মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল বলেছে, ‘টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত লোকজনকে সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন। টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২০ জনের প্রাণহানি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। গুতেরেস বলেন, মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমন্বিত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সহিংসতা বন্ধ করে মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। এ ধরনের ব্যবস্থা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনকেও সহজ করবে। বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন গুতেরেস।
রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ গুতেরেসের
পটুয়াখালীর মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ১৬ প্রকল্পের কাজ না করেই প্রায় ৩০ লাখ টাকা অর্থ আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় গত ৯ মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মৌকরন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। অভিযোগ, তাকে প্রকল্পের সভাপতি করা হলেও তিনি এ সম্বন্ধে জানতেন না। চেয়ারম্যানের সঙ্গে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামালের ঘনিষ্ঠতা ছিল, এসবের সুযোগ নিয়েই তিনি অনিয়ম দুর্নীতি করেছেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে ১৬ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ
ফেসবুক পোস্টে আমির শফিকুর রহমান জানিয়েছেন, শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আমির লেখেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। তিনি লিখেন, ‘ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন। আমীন।
মাগুরার শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলামী
৩৯ দিন ধরে সন্ধান না পাওয়া বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে খুঁজে বের করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করাথ দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় এক মাসের উপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি।
৩৯ দিনেও সন্ধান মেলেনি বিএনপি নেতা পান্নুর, মির্জা ফখরুলের উদ্বেগ
চমেক হাসপাতালে বকশিশ না দেওয়ায় এক নবজাতকের অক্সিজেনের পানির সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এতে চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে হবে। ৭ দিন আগে জমজম হাসপাতালে নবজাতকের জন্ম হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
বকশিশ না পেয়ে অক্সিজেন সরববাহ বন্ধ, শিশুর মৃত্যু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কাঙ্ক্ষিত সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া সরকারের পিছু হটার কোন সুযোগ। সরকার কখনো বিএনপি কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দূর্বল করে ফেলছে। যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি বলেন, ড. ইউনুস আমাদের সহযোদ্ধা এবং তাঁর কথা আমাদেরকে শুনতে হবে। ইদানিং তিনি বলা শুরু করেছেন, আমরা যেভাবে চাই সেভাবে তিনি করবেন। কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন।
সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই: মঞ্জু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দেব, নির্বাচনী প্রচারণায় একাধিকবার এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রায় দুই মাস পরও এখনো দুই দেশের লড়াই বন্ধ করতে পারেননি। সম্প্রতি ‘ফুল মেজার’ নামে একটি টেলিভিশন প্রোগ্রামে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যখন এটি বলেছিলাম তখন আমি কিছুটা মজা করছিলাম। তবে আমি সত্যি যা বুঝিয়েছিলাম, এ দ্বন্দ্ব বন্ধ করতে চেয়েছিলাম। আমি মনে করি আমি এতে সফল হব।
২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন ‘মজা করছিলাম’
গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, বেইত লাহিয়া এলাকায় দুই ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা ইসরাইলি সৈন্যদের জন্য হুমকিস্বরূপ একটি ড্রোন উড়িয়েছিল। পরে আরও কিছু ফিলিস্তিনি ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে প্রবেশ করে। তাদের ওপর হামলা চালানো হয়। সিএনএন জানিয়েছে, জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলা!
গাজায় ইসরাইলের মারাত্মক হামলায় নিহত ৯
শনিবার দিনব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ৬-৫৯ মাস বয়েসিদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়েসিদের একটি নীল রংয়ের ১ লাখ আইউই ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়েসিদের লাল রংয়ের একটি ২ লাখ আইইউ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে রাতকানা রোগের হার ৪.১০% ছিল। ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল
শনিবার সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, আমরা আপনার আশীর্বাদ চাই, বিশেষত একটি বিষয়ে, অপতথ্যের বিরুদ্ধে, যা আমাদের ধ্বংস করছে। তিনি বলেন, ‘অপতথ্য ছড়ানো থেকে আমাদেরকে রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা যে ঐক্য তৈরি করেছে, তা দেশের সকল পর্যায়ের জনগণের মধ্যে একটি অনন্য সংহতি সৃষ্টি করেছে।
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার
সরকারের দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে গত নভেম্বর থেকে বিক্ষোভ করছেন সার্বিয়ার শিক্ষার্থীরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন মারা যাওয়ার পর এ আন্দোলনের সূত্রপাত ঘটে। এবার সেই আন্দোলনে যোগ দিয়েছে জনতা। ছাত্রদের ডাকে শনিবার স্থানীয় সময় বিকাল চারটায় সংসদের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে। পুরো নগর এখন তাদের দখলে। তাদের দাবি, দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি হওয়া উচিত। তারা শুধু দুর্ঘটনা নয়, সার্বিয়া সরকারে সর্বস্তরে দুর্নীতি ও অদক্ষতা বন্ধ চাচ্ছে।
ছাত্রদের ডাকে সার্বিয়ায় রাজধানীতে লাখো জনতা
গত বছরের জুলাইয়ে মিছিল, সমাবেশ ও জনসভায় তাজা গুলির ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের রায়ে সাত দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ১. শান্তিপূর্ণ মিছিল ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। ২. মানুষের জীবন সবচেয়ে মূল্যবান সম্পদ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। ৩. দায়িত্ব পালনের ক্ষেত্রে যখন কঠোরভাবে প্রয়োজন শুধু তখনই প্রয়োজনীয় পরিমাণে বলপ্রয়োগ করতে পারে। ৪. মানুষকে সম্মান করবে ও মানবাধিকার সমুন্নত ও বজায় রাখবে। ৫. কর্তৃপক্ষের কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থার বিরুদ্ধে কোনো কারণে বৈষম্য করা উচিত নয়। ৬. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আইনগত বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং আইনগতভাবে দায়বদ্ধ হতে হবে। ৭. সমাবেশ বা মিছিল যখন বেআইনি সমাবেশে পরিণত হয় তখন পুলিশ দেশের সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ, দণ্ডবিধি এবং প্রচলিত আইনের প্রয়োগ চালিয়ে যাবে।
দাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার নয়: হাইকোর্ট
সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে। যা ছাপানো টাকা। লুটপাটের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ। সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার ৫০০ কোটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। চলমান রোজা ও আসন্ন ঈদের কারণে গ্রাহকদের নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। কিন্তু কয়েকটি ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের টাকা দিতে পারছে না। এতে ত্রাণকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এসেছে।
টাকা ছাপিয়ে আরও ২ ব্যাংককে ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
শনিবার পটিয়ার এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আঠারো সালের নির্বাচনে জড়িত ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। তাদের বিদায় দিতে হবে। তিনি বলেন, দেশকে বাঁচান। আমি ও জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা স্বাধীনতা এনে দিয়েছি। এ স্বাধীনতা রক্ষা করা আপনাদের দায়িত্ব। আজ যে বৈষম্যবিরোধী কথা বলা হচ্ছে তার বীজ ১৮ বছর আগে আমরা বপন করেছিলাম।
আঠারোর নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার: কর্নেল অলি আহমদ বীর বিক্রম
গাজীপুর ৪১নং ওয়ার্ডের ভাদুনে টিসিবির খাদ্যসামগ্রী বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ওজনে কম দেওয়া, একই পরিবারে জনে জনে কার্ড ইস্যু করা, কার্ড ছাড়া মাল দেওয়া, কার্ডধারীদের মাল না দিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া, সংখ্যা লঘুদের নামে বেশি করে কার্ড ইস্যু করা সর্বোপরি মালামাল নিতে আসা মহিলাদের গালিগালাজসহ নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সততা এন্টারপ্রাইজের ঠিকাদার একটি অটোরিকশা বোঝাই করে টিসিবির মালামাল সরাতে গিয়ে ধরা পড়েছে ভিডিও ফুটেজেও। কাউন্সিলর সচিব নিতাই সাহা বলেন, কোন প্রকার অনিয়ম দূর্ণীতি হয়না। সুচারুভাবে বিতরণ হলেই আমি স্বাক্ষর করি বিতরণ সিট।
গাজীপুরে টিসিবির খাদ্যসামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ
বরিশালে চার বছরের শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত সুজন (৩২) গণপিটুনিতে নিহত হয়েছে। ছিলেন চিকিৎসাধীন। শনিবার সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। অভিযগ, শুক্রবার দুপুর দেড়টার দিকে ভুক্তভোগীকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠানো হয়। তখন ঘরে সুজন একা ছিলেন। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সুজন। শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যায়। এ নিয়ে মামলা করেছে শিশুর পিতা। শনিবার সন্ধ্যায় প্রাথমিক তদন্তে যায় পুলিশ। স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। এ সময় তারা তাকে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ৮টায় তার মৃত্যু হয়।
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
শনিবার আইএসপিআর জানায়, বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
বঙ্গোপসাগর থেকে আটক করে নিয়ে যাওয়া বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলেকে ফেরত এনেছে বিজিবি। প্রাথমিকভাবে তাদের মেডিকেল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার মধ্যে ঢুকে পড়ে। এ কারণে তাদের ধরে নিয়ে যায়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।
বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি
ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন বিলম্ব করতে উছিলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৫ বছরে দেশের সবকিছু ধ্বংস করে গেছে। সেটি মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক। মোশাররফ বলেন, সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু সাত মাসেও অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি।
ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে: মোশাররফ
শফিকুর রহমান বলেন, যারা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে। আওয়ামী লীগ আর দেশে ফিরে রাজনীতি করুক জামায়াতে ইসলামী তা চায় না উল্লেখ করে বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না। কারাবন্দি সাবেক জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা ৮ বছরের এক শিশুর নিরাপত্তা দিতে পারি নাই; এ লজ্জা আমার, এ দেশের, এ জাতির।
যারা আমাদেরকে নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে: জামায়াত আমির
উচ্চহারে সুদ দেওয়ার প্রলোভনে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহকের ৭০০ কোটি টাকা সঞ্চয়ের নামে জমা রেখে লোপাট করা হয়েছে। এ ঘটনায় থানায় ছয়টি মামলা দায়ের হলেও তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অভিযোগ, আওয়ামী সাংসদ মির্জা আজমের মদদে পরিচালিত হয়েছে এসব সমবায় সমিতি। কিন্তু রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। জানা যায়, এই লোপাটের সাথে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও জড়িত, এবং পলাতক আছেন।
জামালপুরে সমবায় সমিতির ৩৫ হাজার গ্রাহকের ৭ শত কোটি টাকা লোপাট
জাতিসংঘ মহাসচিবের সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে। এ বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। উপদেষ্টা বলেন, অ্যান্তোনিও গুতেরেস আমাদের সফল সংস্কার প্রক্রিয়া ও গণতন্ত্রে উত্তরণে সহায়তা করবেন। একইসঙ্গে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেছেন।
জাতিসংঘ মহাসচিবের সফর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ: তৌহিদ হোসেন
স্ত্রী শাহানা খাতুনের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে মেরিন ইঞ্জিনিয়ার স্বামী সোহাগ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের মা কল্পনা নাজমা বেগম। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শাহানার একাধিক বিয়ে ছিল বলে নাজমা বেগম বলেন, প্রেমের বিয়ে ছিল। সোহাগকে তার সাথে যোগাযোগ করতে দিত না শাহানা। পরে ২ ফেব্রুয়ারি শাহানা ও তার সহযোগীরা ২০ লাখ টাকা দাবি করে এবং না দিলে সোহাগকে হত্যা করার হুমকি দেয়। ৯ ফেব্রুয়ারি থেকে ছেলের মুঠোফোন বন্ধ পেলে ১২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পুলিশ দরজা ভেঙে ফ্লাটে প্রবেশ করে। সিলিং ফ্যানের সাথে সোহাগের হাঁটুভাঙা অবস্থায় ঝুলানো এবং অর্ধগলিত মরদেহ পায়।
স্ত্রীর বিরুদ্ধে মেরিন ইঞ্জিনিয়ার স্বামীকে হত্যার অভিযোগ
শনিবার ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘প্রথমা’। মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বইটিতে বর্ণনার সাবলীলতা আছে। আছে সাহস ও কষ্টের বর্ণনা। আসিফ মাহমুদ খুব অকপটে বইটি লিখেছেন। একটি সীমাবদ্ধতা হলো, এটি খুব সংক্ষেপে লেখা হয়েছে। যার কারণে আন্দোলনের অনেক চরিত্রের পরিচয় এই বইিতে উঠে আসেনি। আসিফ মাহমুদ বলেন, মাত্র ১২০ পৃষ্টায় জুলাইয়ের সকল বর্ণনা তুলে আনা সম্ভব না। বইটি আন্দোলনের একটি সারসংক্ষেপ। পরবর্তী সংস্করণে হয়তো আরও বিস্তারিত বর্ণনা লেখা হবে। নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলন যেহেতু মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের ফলে একটি গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। নানান দিক থেকে নানান মানুষের সহযোগীতায় এই আন্দোলন সফল হয়েছে। ফলত এটির দৃষ্টিভঙ্গি এবং ঘটনা বৃহৎ হওয়াই স্বাভাবিক।
উপদেষ্টা আসিফের ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের মোড়ক উন্মোচন
বনানীতে ২ কোটি টাকা চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী আরিফ হোসেন মিয়াজীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাদী হয়ে বনানী থানায় নাজিম উদ্দীন (৫৪) এবং ইব্রাহিম হোসেন রনি (৩৯) সহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। শনিবার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় বনানীর প্লানবি নামক স্থানে যুবদল নেতা ও দুবাই প্রবাসী আরিফ হোসেন মিয়াজীর পথরোধ করে অতর্কিতভাবে হামলা করে। ওই মুহূর্তে ভুক্তভোগীর কাছ থেকে ৩০ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যায় এবং ২ কোটি টাকা চাঁদা দাবি করে। চিৎকার শুনে আশেপাশে মানুষ জড়ো হলে এবং বনানী থানার টহল পুলিশ ঘটনাস্থলে এসে আরিফ হোসেন মিয়াজীকে উদ্ধার করে। এই ঘটনায় রাতে দুইজনকে আটক করা হয়েছে।
প্রবাসীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২
পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ৯৫ জন বাংলাদেশি। তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করেছে নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে, দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা।
কাজের জন্য মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে আটক ৯৫ বাংলাদেশি
সাবেক মন্ত্রী মঈন খান বলেছেন, ক্ষমতা আর মন্ত্রী হওয়ার জন্য অথবা পদ-পদবির জন্য আমি রাজনীতি করি না। রাজনীতি করি জনগণের জন্য। মঈন খান বলেন, আমরা কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না। এমন হলে পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বুকের রক্তকে অসম্মান করা যাবে না। যদি কেউ অসম্মান করে,তবে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষমতা আর মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না: ড. মঈন খান
মাগুরায় ধর্ষণের মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ। জানা যায়, সাত দিনের রিমান্ডে থাকা মামলার মূল অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে আজ সকাল সোয়া ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। বিকেল চারটা পর্যন্ত আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওসি আইয়ুব আলী বলেন, আসামি আদালতে কী বলেছেন, এটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। অন্য তিন আসামি এখনো রিমান্ডে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
আদালতে আছিয়ার বোনের শ্বশুরের দায় স্বীকার করে জবানবন্দি
বিএনপি নেতা আমীর খসরু বলেন, দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। একেকটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। তিনি বলেন, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালাতে পারে না। তাই জনগণ সমর্থিত সংসদ ও সরকার ব্যতিত কোনোদিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে যেন একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি, সেজন্য সকলে মিলে কাজ করবো। রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল হতে হবে।
গণতন্ত্রহীন একেকটি দিন অতিবাহিত হচ্ছে দেশে: আমীর খসরু
ঢাকায় গণপরিবহণে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে ‘হেল্প’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে যেকোনো চলন্ত গণপরিবহণে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। অভিযোগও জানাতে পারবেন। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, নারী নিপীড়নের ঘটনায় অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা তা প্রকাশ করতে চান না। নতুন চালু হওয়া পরিষেবাটি খুবই সুন্দর উদ্যোগ। এখন থেকে এ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।
গণপরিবহণে নারীদের সুরক্ষায় ‘হেল্প’ অ্যাপ চালু
বিএনপির দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে। খালেদা জিয়ার আপসহীন মনোভাবের কারণে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান ঘটেছিল, ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতিবিপ্লবও সংঘটিত হয়েছে। অন্যতম ভুল ছিল চুপ্পুর কাছে শপথ নেওয়া। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, যা আরও একটি ভুল। তরুণদের দল হতে হবে সব ধরনের ফ্যাসিবাদবিরোধী। কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না, ধর্মীয় ফ্যাসিবাদসহ সব রূপের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
বিএনপির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি: ফরহাদ মজহার
ভ্লাদিমির পুতিনকে আজ না হয় কাল আলোচনার টেবিলে আসতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কোয়ালিশন অব দ্য উইলিং নামের এক ভার্চুয়াল বৈঠকে তিনি বিশ্ব নেতাদের ইউক্রেনের প্রতি সমর্থন ও রাশিয়ার প্রতি আরও চাপ তৈরির আহ্বান জানান। সম্মেলনের মূল লক্ষ্য হলো ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করা। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে কিছু শর্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে নিজেদের দাবিদাওয়ার তালিকা পেশ করে রাশিয়া।
আজ না হয় কাল পুতিনকে আলোচনার টেবিলে বসতে হবে: স্টারমার
ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার অনুষ্ঠান আয়োজন হয়। সেখানে আন্তোনিও গুতেরেসকে অভিবাদন জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে অগ্রিম ঈদ নিয়ে এসেছেন। তিনি বলেন, এই দেশকে সফল করার বিষয়ে আপনার যে বক্তব্য, তাতে আমি বাকরুদ্ধ। আপনার সফর এই দেশে উৎফুল্লতা নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষের আপনার বক্তব্য এবং আপনার সহায়তার প্রতিশ্রুতিতে বেশ খুশি। তিনি বলেন, ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে এটি একটি ইউনিক বিষয়। বাংলাদেশিরা অনেক কথা বলেন, অনেক বিষয়ে দ্বিমত করেন, কিন্তু একটি বিষয়ে সবাই একমত যে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। এই বিষয়ে আমাদের কোনও মত-পার্থক্য নেই। সরকারপ্রধান আরও বলেন, রোহিঙ্গাদের জন্য আপনি গতকাল যা করেছেন তাতে সবার মন জয় করেছেন। সবাই আপনাকে ফেরেশতা হিসেবে দেখেছে এবং একটাই বার্তা দিয়েছে যে– তারা ফিরে যেতে চায়।
আপনি আমাদের জন্য অগ্রিম ঈদ নিয়ে এসেছেন, গুতেরেসকে প্রধান উপদেষ্টা
ইসরাইলি বন্দিদের পরিবার বিবৃতিতে বলেছে, তারা বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে হওয়া চুক্তি বানচাল করতে দেবে না বা গাজার সুড়ঙ্গগুলোকে তাদের সন্তানদের জন্য কবর বানানোর সুযোগ দেবে না। এরপর তেলআবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের ডাক দেয় তারা। অভিযোগ করেন, নেতানিয়াহু নতুন যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছেন, চুক্তি লঙ্ঘন করছেন এবং বন্দিদের জীবন ঝুঁকিতে ফেলছেন। ইসরাইলি হিসাব অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছেন। যাদের মধ্যে অন্তত ২২ জন জীবিত।
নেতানিয়াহুকে থামাতে ইসরাইলি জিম্মিদের পরিবারের হুঁশিয়ারি
যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত অন্তত ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামাস নেতানিয়াহুকে যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে ভীত বলে অভিযুক্ত করেছে এবং তার অবরোধের ফলে ইসরাইলি বাসিন্দা ও বন্দিরা অনাহারে রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ইসরাইলের হামলায় মোট ৪৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।
যুদ্ধবিরতি শুরুর পর ৯৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
শনিবার ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৩১৬টি গাড়ি ডাম্পিং এবং ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে, দুই দিনে ২ হাজার ৪৮৫ মামলা দেওয়া হয়েছে। তিনি জানান, ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দেওয়া হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ডিএমপির উপ-কমিশনার।
ট্রাফিক আইন না মানায় রাজধানীতে ২৪৮৫ মামলা
সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বিগত সরকারের সময় যে অর্থনৈতিক তথ্য দেওয়া হয়েছিল- তা ছিল গোঁজামিল নির্ভর ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশদানের মাধ্যমে তারা মনমতো ডাটা ব্যবহার করতো। ফাহমিদা খাতুন বলেন, আমাদের ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত নয়। গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ক্ষতি হতে পারে। এছাড়া জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও উন্নয়ন সহযোগিতা হ্রাস পাবে। এই সময় তিনি বৈদেশিক ঋণের ব্যাপারে সতর্ক বার্তা দেন।
বিগত সরকারের সময় অর্থনৈতিক তথ্য ছিল ‘গোঁজামিল নির্ভর: ফাহমিদা খাতুন
ছাতকে ১০ বছরের শিশু এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবুল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার সকালে মাদ্রাসায় কুরআন শিক্ষার জন্য যায় ভিকটিম। এ সময় তাকে একা পেয়ে কৌশলে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাবুল মিয়া। এ সময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে সাবুল পালিয়ে যায়। একটি কুচক্রিমহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ঘটনা জানাজানি হলে রাতে অভিযুক্ত সাবুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা।
ছাতকে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে হামলা ভাঙচুর
সিএমপির এডিসি মাহমুদা বেগম বলেন, চট্টগ্রাম নগরীতে অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার
শরীয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা যায়, শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত ১৫ হাজার ৪৪৬ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। প্রত্যেককে দুই মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল দেওয়া হয়। তবে বিতরণ করা ৩০ কেজি ওজনের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান দেখা যায়। কিছু বস্তায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকা হলেও অধিকাংশ বস্তায় লেখা বিদ্যমান ছিল।
ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নাম
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সদরুল আমিন তালুকদার কালামের বাড়ির পুকুর খনন করতে গিয়ে ৬০ রাউন্ড বুলেট পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, পুকুর খননকারীরা খননের সময় বুলেটগুলো দেখতে পায়। পরে এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ভিড় করে। ওসি আল মামুন সরকার বলেন, এগুলো থ্রি নট থ্রি রাইফেলের পুরাতন বুলেট; যা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আ.লীগ নেতার পুকুর খননে মিলল ৬০ রাউন্ড বুলেট
শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদের তিনি বলেন, আপনারা কতটা রিফর্ম করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। এই বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিবের কাছে।
বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব
শনিবার বেলা ২টার দিকে বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। আটক মিনহাজুল আবেদিন মিঠু প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওসি শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তাকে একটি মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তালতলীতে ছাত্রলীগ সম্পাদক মিঠু গ্রেফতার
বিএনপির কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। লুনা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি। কারণ তারা জানত গণমাধ্যমের গলাটিপে না ধরলে দুর্নীতি করতে পাবে না। এখন সময় এসেছে প্রতিটি দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করবেন। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গেলে বিএনপির কেউ হুমকি দিলে আমাদেরকে বলবেন। আমরা তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেব।
বিএনপির কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: তাহসিনা রুশদীর লুনা
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্বারোপ করেছে জামায়াত। তাহের বলেন, আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।
গুতেরেসের সঙ্গে বৈঠকে টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্বারোপ করেছে জামায়াত
কবিরহাট উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে মোবাইল ফোনে বলেন, বাঁচতে চাইলে দ্রুত এক লাখ টাকা বিকাশ করো। শুক্রবার তার চাঁদা দাবির কথোপকথনের বেশ কিছু অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। সাকায়েত উল্যাকে ফোন দিয়ে নয়নকে বলেন, ‘আপনাকে চাকরি দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু গত ইউপি নির্বাচনে আপনি নৌকা মার্কার পক্ষে ভোট করেছেন, ডোনেশনও দিয়েছেন মঙ্গলবারের মধ্যে আমাকে এক লাখ টাকা দিবেন। না দিলে এটার পরিণাম কী হবে তা চিন্তাও করতে পারবেন না।
যুবদল নেতা বললেন ‘বাঁচতে চাইলে এক লাখ টাকা বিকাশ করো’
দুই দফা দাবি আদায়ে একমাস গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ২৫ এপ্রিল শহিদি সমাবেশের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ধর্ষণবিরোধী গণমিছিল প্রতিহতের ঘোষণা দিয়ে শহিদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধায় ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি। দাবিগুলো হলো- জুলাই-পিলখানা ও শাপলা চত্তরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে। গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। তবে ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে। এর আগে, আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে হেলিকপ্টারে মাগুরা পৌঁছান জামায়াত আমির। তিনি আছিয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী: শফিকুর রহমান
গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শেষে নাহিদ বলেন, আগস্ট-পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ ক্ষেত্রের সারসংক্ষেপ তুলে ধরেন। এনসিপি অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা মনে করি, গণ-অভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষিতে সরকার গঠিত হয়েছে–সংস্কার এবং বিচার–মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐকমত্য পোষণ করতে হবে। তিনি জানান, ইউএন সেক্রেটারি বলেছেন রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একটা ঐকমত্যে আসে।
গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার চান নাহিদ
সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকাজ করার সময় দেয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন, আহত অন্তত ৩ জন। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় বেপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধসে পড়লে চাপা পড়েন তারা। তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেয়াল চাপায় ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৩
ঢাবি সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে রোববার বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ছুটির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব প্রথা অনুসরণ করা হয়েছে। আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্তক্রমেই অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এই সিদ্ধান্তকে সম্মান জানায়।
সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে ১ দিনের ছুটি
ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। তারা ফাঁসির দাবিসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন। ধর্ষণের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি। বক্তারা আরো বলেন, ধর্ষণের জন্য ধর্মহীনতার চর্চা এবং মূল্যবোধের অবক্ষয়ই দায়ী, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
ধর্ষণের বিরুদ্ধে এবার মহিলা জামায়াতের মানববন্ধন
রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস। ধূমকেতু বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে।
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
আজ ১৫ মার্চ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামীকাল রোববার থেকে যথারীতি এই পথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। ওসি আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড় ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন।
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
সিপিবি কার্যালয় ‘মুক্তি ভবন’-এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও লক্ষ্য করা গেছে। এর আগে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে আটটি সংগঠন। এর জবাবে সিপিবির কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ডাক দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। তবে সিপিবির নেতারা এরমধ্যেই কর্মসূচি পালন করেছে।
সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে পুলিশ
জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সংস্কার সম্পর্কে মহাসচিবকে বলে এসেছি। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি। তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন কেন্দ্রীক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো সংস্কার শেষ হবে । এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোন মন্তব্য করেছেন কিনা এর উত্তরে বিএনপি মহাসচিব বলেন, তিনি কোন কমেন্টস করেননি।
জাতিসংঘের মহাসচিবকে সংস্কার সম্পর্কে বলে এসেছি: মির্জা ফখরুল
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সফরের আজ তৃতীয় দিনে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতারা বৈঠকস্থলে আসতে থাকেন। এরই মধ্যে উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত হয়েছেন। এছাড়া ঐক্যমত কমিশনের নেতারাও উপস্থিত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে রাজনৈতিক নেতারা
ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এক বিবৃতিতে বলেছে, সময় তাদের পক্ষে ভেবে হামাস খুব খারাপভাবে বাজি ধরছে। কিন্তু তা নয়। হামাস সময়সীমা সম্পর্কে ভালোভাবেই অবগত। তাদের জানা উচিত যে যদি সেই সময়সীমা পার হয়ে যায় তবে আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। ট্রাম্প ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জিম্মি মুক্তি না দিলে হামাসকে ‘চরম মূল্য দিতে হবে’। আরো বলেন, হামাসকে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে মার্কিন-ইসরাইলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিকে হামাস চাইছে স্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি।
স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হামাসের অবাস্তব দাবি: যুক্তরাষ্ট্র
স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বাম সংগঠনগুলোর ডাকা গণমিছিল স্থগিত করে শহীদ মিনারেই সমাবেশ করে। বক্তারা বলেন, হাসিনার পতনের পর দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার প্রত্যাশা থাকলেও সেই আশাভঙ্গ হয়েছে। সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার দীর্ঘ ইতিহাস অপরাধীদের অপরাধ সংঘটিত করতে উৎসাহ যুগিয়ে যাচ্ছে। নেতাদের বক্তব্য শেষ হলে শহীদ মিনারেই কর্মসূচির ইতি টানে বাম সংগঠনগুলো।
গণমিছিল থেকে পিছু হটল বাম সংগঠনগুলো
জাতিসংঘের বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, গাজায় নারীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালিয়েছে এবং যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করেছে ইসরাইল। ইসরাইল গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে এবং জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, যা রোম সংবিধি ও গণহত্যা কনভেনশনে গণহত্যার একটি বিভাগ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্বীকার একে পক্ষপাতদুষ্ট ও ইহুদিবিরোধী বলে মন্তব্য করেছেন।
গাজায় গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা
শুক্রবার রাত ৮টার দিকে চায়ের দোকানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কে আওয়ামী লীগ কর্মী ইমরানের গুলিতে আহত হয়েছেন বিএনপি কর্মী আজগর হোসেন (২৫)। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। আহতের ফুফাতো ভাই বিপুল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ওলিয়ার রহমান এবং গুলিবিদ্ধ আজগরের বাবা বিএনপি নেতা আব্বাস আলীর বিতর্ক হয়। এর প্রতিক্রিয়ায় আলতাফ হোসেনের ভাতিজা ইমরান পিস্তল উঁচিয়ে আমার দিকে গুলি ছোড়ে। আমি সরে গেলে গুলি পাশে থাকা আজগরের পায়ে বিদ্ধ হয়।
শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মীকে আ.লীগ কর্মীর গুলি
প্রশাসনে চলতি মাসে যুগ্মসচিব পদে পদোন্নতির জোর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে এসএসবি বোর্ডের কার্যক্রম শেষ। দু’এক দিনের মধ্যে এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হতে পারে। এবারের পদোন্নতিতে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচনায় নিয়ে এগুচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও পদোন্নতির বিবেচনায় থাকছেন। নিয়মিত এবং আগের বঞ্চিত সব মিলিয়ে ৪৭৫ জন উপ-সচিবের যাবতীয় রেকর্ড যাচাই করা হয়েছে। এর মধ্যে ২৭৫ জনের পদোন্নতি হতে পারে। ২০২৪ সালের ডামি নির্বাচনে যারা ডিসির দায়িত্বপালন করেছেন, তারা রেড জোনে আছেন। তবে তদবির বাণিজ্যের মাধ্যমে চেষ্টা করছেন।
২৪-এর ডামি নির্বাচনের ডিসিরা রেড জোনে
কক্সবাজারের ঈদগাঁওয়ে এক সমন্বয়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীদের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছে সমন্বয়ক সাইদুল হুদার বাবা হাবিবুল হুদা (৫৫), আহত হয়েছে পরিবারের তিন সদস্য। ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হামলা ও গুলির ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, মূল ঘটনা জমিজমা সংক্রান্ত বিরোধ।
আ.লীগ নেতার বিরুদ্ধে সমন্বয়কের বাবাকে খুনের অভিযোগ
ইসলামোফোবিয়া বিরোধী দিবস উপলক্ষ্যে এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, বৈষম্যমূলক নীতির কারণে সহিসংতা ছড়াচ্ছে। এসময় সকলকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। বলেন, এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি অবশ্যই রোধ করতে হবে।
বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ইসলামবিদ্বেষ: জাতিসংঘ মহাসচিব
দখল-দূষণ আর অবৈধ বালু উত্তোলনে অস্তিত্ব সংকটে পড়েছে নবীগঞ্জে কুশিয়ারা ও শাখা বরাক নদী। নদীতে অবৈধ বালু উত্তোলন করতেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন আছাব, রনি, দুলালসহ একটি সংঘবদ্ধ চক্র। গণঅভ্যুত্থানের পর উপজেলা বিএনপির এক সাবেক জনপ্রতিনিধি ও যুবদলের কতিপয় নেতাদের ওপর ভর করে আ.লীগের নেতারাই ঘুরেফিরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের নিয়ন্ত্রণ করছেন। দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সরব প্রতিবাদ করলেও প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।
বিএনপির শেল্টারে আ.লীগ নেতাদের বালু উত্তোলন
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্কার সময়ে পাশে থাকবে জাতিসংঘ। শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, সংকটময় এ পরিস্থিতিতে জাতিসংঘ সাধ্যমতো এ দেশকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে জাতিসংঘ। এছাড়াও সবশেষ, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাসদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানান, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি আঞ্চলিক অফিসগুলো। এসময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব।
বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ সফরের তৃতীয় দিনে ইউএন হাউজ উদ্বোধন করেছেন গুলশানে। উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। এর আগে, আন্তোনিও গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে অংশ নেন।
ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব
দীর্ঘ নয়মাস পর মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে শনিবার রওনা দিল ইলন মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আটদিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে আটকে যান।
মহাকাশে আটকে পড়া সুনীতাদের ফেরাতে রওনা দিল মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০
আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। প্রস্তাবটি প্রত্যাখান করেছে ইসরাইল। হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সি ইসরাইলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে। তিনি আগামীকাল রাতে তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মার্কিন জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের, প্রত্যাখান ইসরাইলের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গত ২৭ ফেব্রুয়ারি ৪০ জন উইঘুরকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট থাই কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা শিগগিরই কার্যকর করার নির্দেশ দিয়েছি। রুবিও বলেন, দীর্ঘদিন ধরে সংখ্যালঘূ উইঘুরদের ওপর অত্যাচার, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে চীন সরকার। যেসব দেশে উইঘুররা আশ্রয় নিয়েছেন, তাদেরকে যেন চীনে ফেরত পাঠানো না হয়। থাই কর্তৃপক্ষ ২০১৪ সালে চীন থেকে পালিয়ে আসা ৩০০ জনেরও বেশি উইঘুরকে আটক করেছিল।
উইঘুরদের ফেরত পাঠানোয় থাই কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সংখ্যাগরিষ্ঠ দলের মত অনুযায়ী আগে জাতীয় নির্বাচন দিতে হবে। স্বৈরাচারী হয়ে উঠা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, স্থানীয় নির্বাচন আগে দিয়ে নয়। মান্না বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর তো লাগবে। এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে, বলতে পারেন? মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক–হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের লক্ষ্য ছিল সুরক্ষার।
জাতিকে ঐক্যবদ্ধ রাখতে আগে জাতীয় নির্বাচন দিতে হবে: মান্না
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। তিনি বলেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সশস্ত্র বাহিনী এটা করেছে। ওয়াজ মাহফিল করতে হলেও আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো। এক কথায় আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল। তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনও চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না।
১৭ বছর কোম্পানীগঞ্জে বিএনপিকে ইফতার মাহফিল করতে দেয়নি ওবায়দুল কাদের
ফ্যাসিস্ট পতনের পর ফ্যাসিস্টরা দেশবিরোধী নানা ষড়যন্ত্র হিসেবে অপকর্ম করে যাচ্ছে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে ১১ মিনিট ৯ সেকেন্ডের অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা তার কাজ তিনি করছেন। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। এদের প্রতিহত করতে হবে।
দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় রোববার। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনক যাবজ্জীবন দেন আদালত।
আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার
দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া চাওয়ায় বরিশাল কালেক্টরেট মসজিদের ইমামের পদ থেকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল মাওলানা এবিএম মুশাররফ হোসাইনকে। ১৪ বছর পর তিনি শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়িয়েছেন। এর আগে ২০১০ সালের ১৪ মার্চ জোর করে মুশাররফের কাছ থেকে তৎকালীন প্রশাসন অব্যাহতিপত্র নিয়েছিলেন বলে অভিযোগ। এখন পর্যন্ত ইমামের পদটি শূন্য রয়েছে। সরকারি কোনো পদ না হওয়ায় কোনো আইনি জটিলতা নেই। স্থানীয়রা তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। মসজিদের খতিব সানী ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিভাগীয় কমিশনার স্যার রমজানের পরবর্তী জুমার দিনগুলোতেও মাওলানা মুশাররফ হোসাইনের ইমামতি করতে বলেছেন।
সাঈদীর জন্য দোয়া চাওয়ায় চাকরিচ্যুত, বরিশালে ১৪ বছর পর মসজিদে ফিরলেন ইমাম
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ি রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিল করা হচ্ছ। রশিদের কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণও করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, তিনি বাংলাদেশের পরিস্থিতিকে বিকৃত ও বিগত ফ্যাসিস্টের সমর্থক হিসেবে নিজেকে ফেসবুকে উপস্থাপন করেছেন। এছাড়া নিজেকে ‘নির্যাতিত কূটনীতিক’, ‘নির্বাসিত ঔপন্যাসিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ হিসাবে উল্লেখ করেছেন বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে।
সপরিবারে বাতিল হচ্ছে সাবেক রাষ্ট্রদূত হারুনের পাসপোর্ট
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রমজান হচ্ছে বদরের মাস, কদরের মাস। এ মাসে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। ৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সর্বোপরি সত্যিকারের মুক্তির জন্য কুরআনের সমাজ বিনির্মাণের বিকল্প নেই।
ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া হবে না: গোলাম পরওয়ার
নেত্রকোনার খালিয়াজুরী রসূলপুর ঘাটে সংঘর্ষে নিখোঁজ ইয়াসিনের মা সুলতানা আক্তার বলেছেন, আমার ছেলেটা নিখোঁজ হয়েছে আজ ৭ দিন। ছেলেটাকে খুঁজতে পুলিশ ও প্রশাসন সহযোগিতা করতাছে না। আমার ছেলেও তো এই দেশেরই নাগরিক। তাহলে তাকে খুঁজতে কেউ সাহায্য করে না কেন? জীবিত অথবা মৃত তোমরা কেউ আমার ছেলেকে এনে দাও। ইয়াসিন মিয়া ছাত্রদলের একজন কর্মী ছিলেন। গত শনিবার রসূলপুর ঘাটে যাত্রী নিয়ে গিয়েছিল চালক ইয়াসিন। সেখানে স্থানীয় ও মাছ শিকারিদের মাঝে সংঘর্ষে নিখোঁজ হন তিনি। তার সাথে নিখোঁজ আরো তিনজনের লাশ পাওয়া গেছে।
ছেলেকে ফেরত পেতে নিখোঁজ ছাত্রদলকর্মী ইয়াসিনের মায়ের আকুতি
রংপুর মেট্রোপলিটন পুলিশের এক উপপুলিশ কমিশনারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজির মামলা করতে আসা বাদীকে মারধর ও গুলি করার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তকে এই ঘটনায় বদলি করা হয়েছে। রংপুরের ব্যবসায়ী নেতা অমিত বণিককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে কোতোয়ালি থানা পুলিশ। লিপি খান নামের একজন আওয়ামী ঘনিষ্ঠ নেত্রীর বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যা মামলা উঠিয়ে নেওয়ার জন্য উৎকোচ দাবির সাথে যুক্ত ছিলেন অভিযুক্ত, এ নিয়ে বণিক চাঁদাবাজি মামলা করতে এলে নিজেও আসামি হতে পারেন ভেবে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রংপুরে উপপুলিশ কমিশনারের বাদীকে মারধর, গুলির চেষ্টা
ভারতীয় সীমান্তবর্তী কসবা-আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ড। এতে বিপুল পরিমাণ রাজস্বও হারাচ্ছে সরকার। এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেকটাই নীরব। তরুণরা মোবাইলভিত্তিক ইন্টারনেট সেবা না পেয়ে ভারতীয় মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহার করেন। স্থানীয়রা জানান, ভারতীয় সিমের অবাধ ব্যবহারের কারণে সীমান্তের উপারে ভারতীয় চোরাকারবারীদের সঙ্গে বাংলাদেশের চোরাকারবারী ও মানবপাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন। এতে অপরাধ বাড়ছে। আরো জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক না থাকায় তারা বাধ্য হয়েই সেখানকার সিমকার্ড ব্যবহার করছেন।
সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম!
বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লায় তিন কোটি আট লাখ আট হাজার টাকার অবৈধ ভারতীয় আতশবাজি আটক করা হয়েছে। বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনারের উপস্থিতিতে বিজিবি এবং র্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করে বিজিবি।
৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক
বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালে ৬ মার্চ উপজেলার সানকিপুর গ্রামে ইউনিয়ন বিএনপির একটি কাউন্সিল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই কাউন্সিল আওয়ামী লীগের লোকজনের বাধায় পণ্ড হয়ে যায়। সেই ঘটনায় বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপুকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে ইসলামবিদ্বেষকে আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। শাসক শ্রেণির মধ্যে ইসলাম ফোবিয়া ছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এখনো লড়াই বাকি আছে। তা’মীরুল মিল্লাত ইফতার মাহফিলে তিনি বলেন, অন্য কোনো আদর্শ বা ধর্মীয় প্রবণতার মাধ্যমে কোনো নাগরিকের অধিকার যেন ক্ষুণ্ন না করা হয় সেদিকে খেয়াল রাখা এবং রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আমাদের দায়িত্ব হলো সবাইকে সমান চোখে দেখা। সবার অধিকার নিশ্চিত করা।
এখনো লড়াই বাকি: মাহফুজ আলম
নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদের বদলির খবর শুনে পাওনাদাররা থানায় গিয়ে ভিড় জমান; ওসিকে থানায় না পেয়ে তারা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ওসি থানা ত্যাগের রাতেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৫টি মামলা রেকর্ডভুক্ত করেছেন বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি গত ২৬ সেপ্টেম্বর নান্দাইল থানায় যোগদান করেন। নান্দাইলে চুরি ছিনতাইসহ আইনশৃঙ্খলার মারাত্মক অবনতির মতো নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। এরই মধ্যে তিনি অফিসার ইনচার্জ হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ থেকে তিনটি শ্রেষ্ঠ পুরস্কারও লাভ করেছেন। তবে বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না তিনি।
ওসি বদলির খবরে থানায় পাওনাদারের ভিড়
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসীম উদ্দীন ( ৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে যুবদল নেতা ও তার সহযোগীরা। সে এখন চিকিৎসাধীন। পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০-১২জন হামলায় অংশ নেয় বলে জানান আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার। আহত ঢাকার রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী। পরিবার সহ ঢাকায় বসবাস করেন। জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার এ ঘটনা ঘটায়।
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গীতাশ্রম কলোনীর ‘স’ মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা ও মংরী রাখাইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করে। পরিবারের লোকজন জানায়, গত দুদিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার
বিএনপি নেতা মঈন খান বলেন, ক্ষমতা মানুষকে মানুষকে পতনের দিকে নিয়ে যায়। যেভাবে হাসিনা সরকারকে নিয়ে গেছে। তাই ক্ষমতার লোভ পরিহার করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, ইদানিং কোনো কোনো মহল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসকে ভিন্ন খ্যাতে প্রবাহিত করার জন্য উসকানি দিচ্ছে। প্রোপাগাণ্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা ধর্মকে রাজনৈতিক কারণে ভিন্ন পথে প্রবাহিত করে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। আসুন আমরা সবাই মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গঠন করি।
ক্ষমতা মানুষকে পতনের দিকে নিয়ে যায়: ড. মঈন খান
মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যাক্তি ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে নেয়ামত উল্লাহ। আহতরা হলেন, আসমত উল্লাহ এবং কলিম উল্লাহ। আসমত উল্লাহকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে বৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, আছিয়ার ঘটনার পুনরাবৃত্তি রোধে ইসলামের ব্যভিচার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বিচারিক প্রক্রিয়া বিলম্ব হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এটা রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ নয়। তিনি বলেন, শিশু-নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনাসহ সকল বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যাপারে সরকারের নানা পদক্ষেপের কথা শোনা গেলেও বাস্তবে আমরা তার কিছুই দেখছি না। আইন প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে তা আইন কমিশন সংস্কারের মাধ্যমে নিরসন করতে হবে। আরো বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্টদের সহযোগীরা ইউনূস সরকারের কাজে বাধা দিচ্ছে। এটা কঠোর হাতে দমন করতে হবে।
বিচারিক প্রক্রিয়া বিলম্ব হলে জনগণ আইন হাতে তুলে নেবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।