Web Analytics

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে। যা ছাপানো টাকা। লুটপাটের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ। সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার ৫০০ কোটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। চলমান রোজা ও আসন্ন ঈদের কারণে গ্রাহকদের নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। কিন্তু কয়েকটি ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের টাকা দিতে পারছে না। এতে ত্রাণকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এসেছে।

16 Mar 25 1NOJOR.COM

টাকা ছাপিয়ে আরও ২ ব্যাংককে ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

নিউজ সোর্স

টাকা ছাপিয়ে আরও ২ ব্যাংককে ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বহুমুখী নীতি সুবিধা দিয়ে লুটপাটের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ কারণে আরও কয়েকটি ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা দিচ্ছে। এবার আরও দুটি দুর্বল ব্যাংককে সংকট মোকাবিলায় ছাপানো টাকায় তারল্যের জোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।