Web Analytics

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শেষে নাহিদ বলেন, আগস্ট-পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ ক্ষেত্রের সারসংক্ষেপ তুলে ধরেন। এনসিপি অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা মনে করি, গণ-অভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষিতে সরকার গঠিত হয়েছে–সংস্কার এবং বিচার–মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐকমত্য পোষণ করতে হবে। তিনি জানান, ইউএন সেক্রেটারি বলেছেন রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একটা ঐকমত্যে আসে।

15 Mar 25 1NOJOR.COM

গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার চান নাহিদ

নিউজ সোর্স

গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার চান নাহিদ

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।