Web Analytics

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে যারা জড়িত ছিল তাদের পরবর্তীতে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন সদা প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনের আওতায় চলছে সকল প্রস্তুতি। আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও ভোট কারচুপি রোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোর্ট, ইলেক্টোরাল ইনকোয়ারি ও পর্যবেক্ষক টিমসহ মোবাইল অ্যাপসের মাধ্যমে মনিটর করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

26 Sep 25 1NOJOR.COM

জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না: আনোয়ারুল

নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করা হয়েছে সাবেক বৈবিছা নেতা কে এম মামুনুর রশিদ মামুনকে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা এখনও জানা যায়নি। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। প্রসঙ্গত, রোববার সকালে পাঞ্জাবি পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় ডায়েরি করা হয়েছিল।

26 Sep 25 1NOJOR.COM

নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করা হয়েছে সাবেক বৈবিছা নেতা কে এম মামুনুর রশিদ মামুনকে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের নৈশভোজ হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। আলোচনায় আইএলওর মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করে বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে এর প্রবৃদ্ধি এবং টেকসইয়ের বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। শ্রম সংস্কার এবং আইএলও প্রতিশ্রুতি এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন তিনি। জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বহু নেতাকর্মীর পোশাক শিল্পে সরাসরি অভিজ্ঞতা রয়েছে। যা এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে। এনসিপির সিনিয়র নেত্রী ড. তাসনিম জারা তার রাজনৈতিক যাত্রার সংজ্ঞায়িত মুহূর্ত হিসেবে রানা প্লাজা ট্র্যাজেডির অভিজ্ঞতা তুলে ধরেন। একজন মেডিকেল ছাত্রী হিসেবে আহতদের সেবা দেওয়ার অভিজ্ঞতা তাকে অনিরাপদ শ্রম অনুশীলনের মানবিক মূল্য উপলব্ধি করিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

26 Sep 25 1NOJOR.COM

ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউনূস।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারা দেশে সর্বমোট ৩১,৫২৬টি পূজামন্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। ২৫ সেপ্টেম্বর হতে দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়াও ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এ ছাড়াও দুর্গা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

26 Sep 25 1NOJOR.COM

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে মালিকপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিলো। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে, হঠাৎ কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দিয়েছেন মালিকরা।

26 Sep 25 1NOJOR.COM

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা।

ময়মনসিংহের তারাকান্দার কোদালিয়া গ্রামে সম্প্রতি প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া হয় এক বৃদ্ধের। দৌড়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বৃদ্ধটির। নিরুপায় হয়ে রাগে-দুঃখে আল্লাহর কাছে বিচার দিয়ে তিনি বলেন, ‘আল্লাহ তুই দেহিস’! ভিডিওতে দেখা যায়, টুপি-পাঞ্জাবি পরা তিন ব্যক্তি বাজারে বাউল ফকিরের মতো দেখতে ব্যক্তির চুল কেটে দেওয়ার সময় বয়স্ক এ মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে। ভুক্তভোগী বৃদ্ধের নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। কোদালিয়া গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয়রা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন। হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) ভক্ত তিনি। ভুক্তভোগী হালিম উদ্দিন বলেন, ‘ওনারা আইসা আমারে টেনেহিঁচড়ে বাইর কইরা জোর কইরা মাথার জটা চুল ও দাড়ি কাইটা দেয়। আমার তো অতো শক্তি নাই। ৮-১০ জনে ধইরা আমারে ফালায়া দিয়া মেশিন দিয়ে চুল কাটছে। হেই সময় আমি বেহুশ হয়া গেছিলাম। ওই ঘটনার পর থেকে কাজকাম ভালো লাগে না। তারা ভেবেছিল, আমি পাগল। আমি তো পাগল নই, ফকির। কবিরাজ করি।' আরও বলেন, সিলেটের হযরত শাহজালালের মাজারে যাওয়ার পর থেকে তিনি কোনদিন চুল কাটেননি। তার চুলের বয়স ছিল আনুমানিক ৩০ বছর। হঠাৎ করেই এই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। হালিম উদ্দিন জানান, তাদের বিচার আল্লাহ করবে। সামাজিকভাবে আমি অনেক হেয় প্রতিপন্ন হয়েছি। এদিকে ওসি টিপু সুলতান জানান, বৃদ্ধের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। ওই ব্যক্তি মামলা করলে বা অভিযোগ দিলে দোষীদের গ্রেপ্তার করা হবে।

26 Sep 25 1NOJOR.COM

আমার তো অতো শক্তি নাই। ৮-১০ জনে ধইরা আমারে ফালায়া দিয়া মেশিন দিয়ে চুল কাটছে। হেই সময় আমি বেহুশ হয়া গেছিলাম: হালিম ফকির

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা মা-মেয়ে ও চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় ও তার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং শহরের নবীনগর এলাকার সজল গোপ। পুলিশ জানায়, ট্রাক-সিনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

26 Sep 25 1NOJOR.COM

শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা মা-মেয়ে ও চালক নিহত হয়েছেন।

আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। প্রেসসচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।

26 Sep 25 1NOJOR.COM

আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন।

ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপার আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। প্রেসিডেন্ট বেগাজ বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে।’ তিনি জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে, বিশেষত পর্যটন খাতে। প্রধান উপদেষ্টা প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। তিনি আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়। জবাবে প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে। এদিকে উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন, বাংলাদেশ চিকিৎসক-নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষিখাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহে সক্ষম। এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া প্রেসিডেন্ট বেগাজ জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

26 Sep 25 1NOJOR.COM

ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপার আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন। অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। তিনি বলেন, সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। ফয়জুল করিম বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশিমতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই, জরিপকারীরা দালাল।

26 Sep 25 1NOJOR.COM

সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন: ফয়জুল করিম

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে ফসল উৎপাদনের মৌসুমে নষ্ট হতে থাকা কৃষিজাত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করা সহজ হবে। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস কৃষি প্রযুক্তিতে বিশ্বনেতা। আমাদের প্রয়োজন আপনার দেশের আধুনিক প্রযুক্তি, যাতে আমরা আমাদের ফল ও শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। এছাড়া, আপনারা চাইলে আমাদের কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করার জন্য গবেষক ও বিজ্ঞানী পাঠাতে পারেন।’ প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ‘প্রতিবছর বাংলাদেশে মূলত সংরক্ষণের অভাবে হাজার হাজার টন ফল ও শাকসবজি নষ্ট হয়। এতে কৃষকদের বড় ধরনের আর্থিক লোকসান হয়।’ জবাবে স্কুফ বলেন, ‘আমি উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করব। এছাড়া, আমরা বস্ত্র খাতেও সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে আগ্রহী।’ এছাড়া দুই নেতা নির্বাচন, বিগত ফ্যাসিবাদী শাসনামলসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেন।

26 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শতাধিক প্রতিনিধি প্রেরণকারী ব্যতিক্রমী দেশের তালিকাভুক্ত হওয়ার বিব্রতকর রেকর্ড অব্যাহত রাখায় গভীর হতাশা ব্যক্ত করেছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার থেকে আশা ছিল এই অপচয় বন্ধ হবে। কিন্তু এবারও শতাধিক প্রতিনিধি পাঠিয়ে হতাশ করেছে সরকার। গত বছর ৫৭ জন প্রতিনিধি প্রেরণ করে কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল। এবার তার উলটোটা হলো। আমরা জানতে চাই, এই বড় প্রতিনিধিদল গঠনের পেছনে কী যুক্তি রয়েছে? জনগণের টাকায় বিদেশ সফর করলে এর ফলাফল ও জবাবদিহি থাকা উচিত। টিআইবি বলছে, সাধারণত যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোই কেবল বড় দল পাঠিয়ে কূটনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে। তবে এসব দেশেও শতাধিক সদস্যের দৃষ্টান্ত বিরল। নাইজেরিয়ার মতো সুশাসনহীন দেশগুলো ভ্রমণবিলাসের জন্য এ ধরনের দল পাঠায়। আরও বলা হয়, সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরের ব্যয় হ্রাসে একটি পরিপত্র জারি করেছিল। এর সঙ্গে এটি পুরোপুরি সাংঘর্ষিক।

26 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘের অধিবেশনে শতাধিক প্রতিনিধি প্রেরণকারী ব্যতিক্রমী দেশের তালিকাভুক্ত হওয়ার বিব্রতকর রেকর্ড অব্যাহত রাখায় গভীর হতাশা ব্যক্ত করেছে টিআইবি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলকে ফিলিস্তিনের পশ্চিমতীর দখল করতে দেব না। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা আছে নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমি ইসরাইলকে পশ্চিমতীর দখল করতে দেব না... এটা কোনোভাবেই হবে না।’ এদিকে পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিমতীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরাইলকে পশ্চিমতীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এ পদক্ষেপ হবে ‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য’। অন্যদিকে জাতিসংঘে দেওয়া ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানান।

26 Sep 25 1NOJOR.COM

ইসরাইলকে ফিলিস্তিনের পশ্চিমতীর দখল করতে দেব না। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে: ট্রাম্প

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে অন্তত ১৪২ জন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। হুথির কমান্ড হেডকোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ছিল লক্ষ্য। হুথির অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এর আগে, বুধবার ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলা করে হুথি। যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি।

26 Sep 25 1NOJOR.COM

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে অন্তত ১৪২ জন।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা জুন মাসে একটি গোপন অভিযানের মাধ্যমে ইসরাইলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। এই নথিতে ১৮৯ জন ইসরাইলি বিশেষজ্ঞের নাম রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য অন্তর্ভুক্ত। ইরানের কর্তৃপক্ষ এগুলি পরীক্ষা-নিরীক্ষা করেছে। জাতীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে ইসরাইলি পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞ ও আইইএ প্রধান রাফায়েল গ্রোসি দেখানো হয়েছে, এবং ১২ দিনের যুদ্ধে কিছু ইসরাইলি সহযোগিতার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ এবং ৩টি বিলুপ্ত করেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এসব কমিটি প্রকাশ করা হয়।

26 Sep 25 1NOJOR.COM

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ এবং ৩টি বিলুপ্ত করেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

লাদাখের লেহে হাজার হাজার ছাত্রছাত্রী জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নেন, জলবায়ু কর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানাতে। সাংবিধানিক সুরক্ষা ও পূর্ণ রাজ্য মর্যাদা দাবি করে শুরু হওয়া আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ হলেও পরে সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিজেপি অফিসে অগ্নিসংযোগ ও সিআরপিএফ গাড়িতে আগুন ধানের ঘটনা ঘটে। পাঁচজন নিহত এবং প্রায় ৭০ জন আহত হন। বিক্ষোভকারীরা দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

লাদাখে দীর্ঘদিন ধরে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সহিংস বিক্ষোভ দেখা দিচ্ছে। পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের ১৫ দিন ধরে অনশন এবং অন্যান্য আন্দোলনকারীর হাসপাতালে ভর্তি হওয়া উত্তেজনা বাড়িয়েছে, যার ফলে লেহে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছোড়া ও গাড়ি আগুনে জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিজেপিকে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য দায়ী মনে করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন। দিল্লি পরিস্থিতি নজরদারিতে রাখছে, উচ্চ পর্যায়ের বৈঠক ঘোষণা, কিন্তু জনরোষ তীব্র।

উত্তরায় গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ ঘটনা ঘটে। এক ফুটেজে দেখা যায়– একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে পেটাচ্ছে কয়েকজনকে। আহতদের অভিযোগ, হামলার আগে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি-ধামকি দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলা তাদেরই কাজ বলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান ছাত্ররা। পরে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তারা।

26 Sep 25 1NOJOR.COM

উত্তরায় গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

স্লোভেনিয়া বৃহস্পতিবার থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রথম ইইউ দেশ হলো। এর আগে তারা দুই মন্ত্রী—ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিচকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা এবং ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল। স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছে। অক্টোবর ২০২৩ থেকে প্রায় ৬৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আইসিসি ও আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মামলা চালাচ্ছে।

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পাশাপাশি, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত চার জোড়া টুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। এদিকে যাত্রী হয়রানি প্রতিরোধে ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

26 Sep 25 1NOJOR.COM

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

ক্রেমলিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের মন্তব্যের জবাবে জানিয়েছে, রাশিয়া সত্যিকারের ‘ভালুক’, কোনো কাগুজে বাঘ নয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ভালুক সর্বদা রাশিয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ট্রাম্পের মন্তব্য সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের প্রভাবিত। পেসকভ আরও বলেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়াই রাশিয়ার একমাত্র বিকল্প এবং যুক্তরাষ্ট্র ইউরোপ ও অন্যান্য অঞ্চলে রাশিয়ার জ্বালানি ব্যবহার কমাতে চাপ দিচ্ছে যাতে নিজেদের রপ্তানি বাড়াতে পারে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সততা ও বস্তুনিষ্ঠতা জরুরি। তিনি বলেন, প্রথম আলো যেটাকে বলছে ‘বিশেষ প্রকল্প’, এমন গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জেলাভিত্তিক মোট প্রকল্প আছে ২০ টি জেলায়। গত ১ বছরে মানিকগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী, সাতক্ষীরা এই চারটি জেলায় নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে এরূপ জেলাভিত্তিক প্রকল্পের সংখ্যা দাঁড়াবে ২৪টি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পলিসি অনুযায়ী পর্যায়ক্রমে জেলাভিত্তিক প্রকল্প নেয়া হবে ৬৪ জেলাতেই। তিনি বলেন, তাহলে বাকি ২২ টি প্রকল্পের কথা উহ্য রেখে কেন এই ২ টাকেই বিশেষভাবে ফ্রেমিং করা হলো? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘উপজেলা সড়ক’ ক্যাটাগরি থেকে সর্বমোট কাঁচা ও পাকা সড়কের পরিমাণ বিবেচনায় প্রকল্প নেয়। আরও বলেন, শুধু এক ক্যাটাগরি দেখিয়ে ফ্রেমিং করা বস্তুনিষ্ঠ নয়। এ ছাড়াও বাকি সব জেলাই কিংবা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন। পর্যায়ক্রমে সব জেলার জন্য ইনডিভিজুয়াল প্রকল্প নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবেই গত এক বছরে ৪ টি জেলা যুক্ত হলো।

26 Sep 25 1NOJOR.COM

প্রথম আলো যেটাকে বলছে ‘বিশেষ প্রকল্প’, এমন গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জেলাভিত্তিক মোট প্রকল্প আছে ২০ টি জেলায়: আসিফ মাহমুদ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জিএস পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন সামিউল হাসান শোভন। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এদিকে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। জানা গেছে, এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৭৬১ জন।

26 Sep 25 1NOJOR.COM

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জিএস পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান।

জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অতীতে যারা সরকারে ছিল তারা ভিন্নধর্মাবলম্বীদের অধিকার লুণ্ঠন করেছে। ভিন্নধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে রেখেছিল। জামায়াতে ইসলামী সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ট নীতিতে বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী মনে করে, রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান। ইসলামী রাষ্ট্রের মূল শিক্ষা হচ্ছে কারো অধিকার নষ্ট না করা। তিনি বলেন, মন্দির ও মূর্তি পাহারা দিতে হয়। কারণ মানুষের তৈরি মতবাদে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় না। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করে প্রতিটি মানুষের নিরাপত্তা ও অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে। আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী আমিরে জাময়াত ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতাদেরকে আশ্বস্ত করেছেন তাদের নিরাপত্তা ও সুরক্ষায় জামায়াতে ইসলামীর কর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করবেন। হিন্দু সম্প্রদায়ের নেতারা ইতোমধ্যে স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কিংবা এদেশের মাদ্রাসার কোনো ছাত্র-শিক্ষক হিন্দুদের সম্পদ লুট করেনি, ভাঙচুর করেনি। বরং যারা নিজেদেরকে হিন্দু সম্প্রদায়ের পক্ষের লোক দাবি করেছে, তারাই হিন্দুদের বাড়িঘর লুট করেছে, সম্পদ দখল করেছে।

26 Sep 25 1NOJOR.COM

অতীতে যারা সরকারে ছিল তারা ভিন্নধর্মাবলম্বীদের অধিকার লুণ্ঠন করেছে। ভিন্নধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে রেখেছিল: বুলবুল

বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, এখন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। জামায়াতে ইসলামী কিন্তু ঘরে বসে নেই। তাদের দলের নারী কর্মী বাহিনী ঘরে ঘরে ভোটের জন্য নামিয়েছে। সুতরাং তাদের খাটো করে দেখার নেই। নিজেদের মধ্যে গ্রুপিং না করে এখন থেকে ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে, তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোন কথাই গোপন করা যাবে না। আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে। আরো বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

26 Sep 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচন আসন্ন, এখন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। জামায়াতে ইসলামী কিন্তু ঘরে বসে নেই। তাদের দলের নারী কর্মী বাহিনী ঘরে ঘরে ভোটের জন্য নামিয়েছে: রিতা

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চীনের সঙ্গে সহযোগিতা অর্থনৈতিক রূপান্তরের জন্য অপরিহার্য। বাংলাদেশ-চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এসব চুক্তি ও সমঝোতা সংস্কৃতি, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্যখাতসহ বহুমুখী ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। এই সহযোগিতা বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ফরিদা বলেন, দীর্ঘ দিন ধরে চীন বাংলাদেশের নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে রয়েছে এবং এই সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। এই সহযোগিতা অ্যাকুয়াকালচার প্রযুক্তি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধির আধুনিক পদ্ধতি, আইটি-ভিত্তিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল পশু আবাসন, রোগ নিয়ন্ত্রণ, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ব্যবস্থা, মাছ অবতরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের আধুনিকীকরণ, শুকনো মাছ ও মূল্য সংযোজন শিল্পে বিনিয়োগের বিস্তৃত সম্ভাবনা তৈরি করবে। এটি দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঢাকা-চায়না ডে অনুষ্ঠান চীন ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তরুণ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে চীনা সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরছে, যা চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে গভীর বোঝাপড়া ও বন্ধন গড়ে তুলবে।

26 Sep 25 1NOJOR.COM

চীনের সঙ্গে সহযোগিতা অর্থনৈতিক রূপান্তরের জন্য অপরিহার্য। বাংলাদেশ-চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে: ফরিদা

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। কোনোভাবে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখন ও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আরও বলেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন করবেন। আপনাদের হাতে আমি ব্যারিস্টার অমিকে তুলে দিলাম। 

26 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে: আমান

৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মির্জাপুর বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা সাঈদ সোহরাব। তিনি বলেন, দেশের প্রতিটা পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বিএনপি। সোহরাব বলেন, আমি মির্জাপুরের সন্তান আপনাদের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইব। বিএনপি আমাকে মনোনয়ন দিলে আপনাদের সবাইকে নিয়ে টাঙ্গাইল-৭ আসনটি দলকে উপহার দেব। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই। আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

26 Sep 25 1NOJOR.COM

দেশের প্রতিটা পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বিএনপি: সোহরাব

ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, কোনো দেশ একা যুব ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবে না। বৈশ্বিক সহযোগিতা ছাড়া প্রতিবন্ধকতা দূর করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আন্তঃপ্রজন্ম নেতৃত্ব তৈরি করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি তরুণরা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে। ইউনূস বলেন, গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবসমাজের অসাধারণ শক্তি। তারা সাহসিকতার সঙ্গে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জাতিকে নতুন পথে পরিচালিত করেছে এবং আমাকে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী তরুণরা পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হলেও তারা এখনও অসমতা, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ ও ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকার। বিশেষ করে যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বাংলাদেশে আমরা জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি যাতে তরুণদের অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও বাজারে প্রবেশের সুযোগ দিয়ে চাকরিপ্রার্থী নয় বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা যায়। সংস্কার কমিশনগুলোতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করা হয়েছে। বিশ্বব্যাপী আমরা যুবদের জন্য কর্মপরিকল্পনা, প্যাক্ট ফর দ্য ফিউচার, জাতিসংঘ যুব কৌশল ২০৩০ এবং ইয়ুথ, পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডাকে দৃঢ়ভাবে সমর্থন করি।

26 Sep 25 1NOJOR.COM

গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবসমাজের অসাধারণ শক্তি। তারা সাহসিকতার সঙ্গে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জাতিকে নতুন পথে পরিচালিত করেছে: ইউনূস

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন— ‘জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক, মালিক কে তা খুঁজে পাচ্ছি না’। সিইসির এ বক্তব্যকে জাতীয় পার্টি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছে বলে জানিয়েছেন একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তারা বলেন, আইন ও গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান নেতৃত্বই জাতীয় পার্টির একমাত্র বৈধ নেতৃত্ব এবং লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার। আরো বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র এবং আরপিও অনুযায়ী সর্বশেষ জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা বলেন, আমরা লক্ষ্য করছি, কিছু পক্ষ ভিন্ন ভিন্ন আবেদন জমা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক কোনো গোষ্ঠী বা ব্যক্তির আবেদনে নয়, কেবল দলীয় গঠনতান্ত্রিক নেতৃত্বের বৈধ আবেদনের ভিত্তিতেই নির্বাচন কমিশন বরাদ্দ দিতে পারে।

26 Sep 25 1NOJOR.COM

আইন ও গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান নেতৃত্বই জাতীয় পার্টির একমাত্র বৈধ নেতৃত্ব এবং লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার: আনিসুল ইসলাম

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি কি; সেটি বোঝে‌ না। তারা ভোট দিবেন লালমনিরহাটে, এমপি হবে গাজীপুরে। এই পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না। দুলু বলেন, বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে।‌ আরও বলেন, যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুষ্ঠু বিনোদন থেকে বঞ্চিত হয়েছে।

26 Sep 25 1NOJOR.COM

মানুষ পিআর পদ্ধতি কি; সেটি বোঝে না। তারা ভোট দিবেন লালমনিরহাটে, এমপি হবে গাজীপুরে। এই পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না: দুলু

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পাশাপাশি গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরও চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। তারা উভয়ে দেশে ফিরলে আমাদের একটি বৈঠক হবে। তারপর একীভূত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অপরদিকে সারজিস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করা উচিত। তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস নির্বাচন কমিশনের নেই। এটি তাদের ব্যর্থতা, তারা এতটুকু সাহসও দেখাতে পারছে না।

25 Sep 25 1NOJOR.COM

অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক: সারজিস

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন নুর ইসলাম (৩৫) নামের এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে দাঁড়িয়ে তিনি মোবাইলে ভিডিও করছিলেন। এ সময় হঠাৎ ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় নুর ইসলাম ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ভ্যানযোগে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তিনি মৃত্যুবরণ করেন।

25 Sep 25 1NOJOR.COM

জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন নুর ইসলাম (৩৫) নামের এক যুবক।

সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। এর আগে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন।

25 Sep 25 1NOJOR.COM

সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

হাইকোর্টের আদেশে ‘বাংলাদেশ লেবার পার্টিকে’ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিয়েছে ইসি। বৃহস্পতিবার দলটিকে নিবন্ধন সনদ দেয়া হয়। সনদে বলা হয়, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর পরিচ্ছেদ VIA এর বিধান অনুযায়ী গত ২৯ মে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করা হলো। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান।

25 Sep 25 1NOJOR.COM

হাইকোর্টের আদেশে ‘বাংলাদেশ লেবার পার্টিকে’ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিয়েছে ইসি।

আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে আইজিপি বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে। আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। আমরা আইনানুগভাগে তাদের মোকাবেলার চেষ্টা করেছি। দুর্গোৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দারা তৎপরতা রয়েছে।

25 Sep 25 1NOJOR.COM

দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে: আইজিপি

‘ঠিকানা’য় সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদেরকে প্রথমে চিফ এডভাইজারের বহরে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়েছিল। কিন্তু পরে দেখা গেল দুরকম ভিসা। যারা সরকারি লোক তাদের ভিসা জি ওয়ান। আমাদের ভিসা ছিল রেগুলার ট্যুরিস্ট ভিসা। এখানে নিয়ম হলো যাদের জি ওয়ান ভিসা তাদের ফিঙ্গার প্রিন্ট লাগে না। কিন্তু আমাদের ভিসার ফিঙ্গার প্রিন্ট লাগে। এখানে কমিউনিকেশন গ্যাপ হয়েছে। পরে আমরা হেঁটে ইমিগ্রেশনে চলে আসি। প্রধান উপদেষ্টা আমাদের জন্য ১০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের ঘটনায় বাংলাদেশ মিশনের ত্রুটি ছিল। ডিম ছোঁড়ার সময় তাহেরকে দেখতে না পাওয়ার প্রশ্নে তিনি বলেন, আমিও উনাদের সঙ্গে ছিলাম। উনারা ৮-১০ হাত আগে ছিল। এ সময় আমাদের ছেলেরা তাহের ভাই, তাহের ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল। আমি দুয়েকজনকে বললাম তোমরা ফখরুল সাহেবের নামেও স্লোগান দাও। কারণ একটু খারাপ লাগে। কিন্তু ছেলেরা খুব উত্তেজিত। স্লোগান দিচ্ছিল, কথা শুনছিল না। তখন আমি ভাবলাম যে ফখরুল ভাই মনে হয় বিব্রতবোধ করছেন। এ কারণে আমি একটু দূরত্ব বজায় রাখছিলাম। যাতে স্লোগানটা উনার কানে না যায়। পরে তারা আমাকে সংবর্ধনা দিল, ফুল দিল। আমিও সেখানে ৩-৪ মিনিট বক্তব্য দিয়েছি। এ কারণে টাইম গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। পরে ডিম মারার বিষয়টা আমি শুনতে পেলাম। সেখানেও টিভিতে আপনারা দেখবেন যে, আখতারকে যে দুজন ছেলে প্রোটেকশন দিয়ে রেখেছে, তারা আমাদেরই ছেলে।

25 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার জি ওয়ান ভিসা এবং রাজনৈতিক নেতাদের ট্যুরিস্ট ভিসা হওয়ায় প্রধান উপদেষ্টা ১০ মিনিট অপেক্ষা করলেও একসাথে গাড়ি বহরে যাওয়া যায়নি, জানালেন তাহের

জামায়াত আমির শফিকুর রহমান লেখেন, ‘জুলাই যোদ্ধাখ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক।’ আরও লেখেন, ‘আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।’

25 Sep 25 1NOJOR.COM

জুলাই যোদ্ধাখ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। আমরা তাকে দ্রুত ফেরত চাই: জামায়াত আমির

বাংলাদেশে চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। এখন থেকে নন-বাসমতি চাল রপ্তানিতে সেই দেশের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধনসাপেক্ষে তা রপ্তানি করতে হবে। যে সমস্ত চাল আমদানির ঋণপত্রের বিপরীতে টেন্ডার করা হয়েছে সেগুলো ছাড়া নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে সেগুলোর ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। এদিকে চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, চাল রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। আমদানির খরচ আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে। এতে খুচরা বাজারে চালের দাম বেড়ে যাবে।

25 Sep 25 1NOJOR.COM

এখন থেকে নন-বাসমতি চাল রপ্তানিতে ভারতের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধনসাপেক্ষে তা রপ্তানি করতে হবে।

এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ‘অর্থায়ন’ থাকার কথা জানিয়েছে পুলিশ। এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাবেক এমপি কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম। সালাম দুজনের ১০ দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আসামিরা আওয়ামী লীগের সব কর্মসূচির আয়োজক। আখতারের ওপর নিউইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।” এদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “আসামিরা হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার গ্রুপ খুলে সরকারবিরোধী কাজ করতেন। মুক্তি পেছন থেকে ভূমিকা পালন করেছে। তাদের সনাক্তে কাজ চলছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছে।”

25 Sep 25 1NOJOR.COM

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ‘অর্থায়ন’ থাকার কথা জানিয়েছে পুলিশ।

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, কোনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও জনগণ তা রুখে দেবে। কোনো অবস্থাতেই জনগণ আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেবে না। আওয়ামী লীগ ১৫ বছরের দুর্নীতির টাকায় বিদেশে পালিয়ে থেকে দেশে কিছু সন্ত্রাসী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে রাজপথ দখলে নেওয়ার স্বপ্ন দেখছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ চুপ করে বসে থাকবে না। তখন কিন্তু আইনের দোহাই দেওয়া চলবে না। জনগণ যদি আইন হাতে তুলে নেয় তবে আওয়ামী লীগের পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, যারা পিআর বুঝে না, তাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সব গণহত্যার বিচার নিশ্চিত করে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। মাসুদ বলেন, আখতার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্থা করার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশ মিশন দায় এড়াতে পারবে না। সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত আওয়ামী দোসরদের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের জন্য হুমকি আওয়ামী লীগসহ তাদের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ড. মাসুদ বলেন, জাতীয় পার্টি আর জাসদের (ইনু) মাধ্যমে ভোটের মাঠে ঢুকতে চেষ্টা করছে আওয়ামী লীগ।

25 Sep 25 1NOJOR.COM

কোনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও জনগণ তা রুখে দেবে: মাসুদ

সিলেট মহানগরীতে ডিসির কার্যালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দাবিতে চালক ও মালিক-শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এর আগে সকাল থেকে নগরের চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। পথে শ্রমিকরা উত্তেজিত হয়ে সিটি করপোরেশনের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেন এবং নগরভবনে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’—এমন নানা স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন চালকরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। এদিকে সিলেট মহানগর পুলিশের অভিযানে প্রতিদিনই অবৈধ যানবাহন আটক ও মামলা প্রদান করা হচ্ছে। গত তিনদিনে শতাধিক যানবাহন আটক করা হয়েছে। এছাড়া কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে। রিকশাচালকদের অভিযোগ, পারমিট না দিয়ে রিকশা আটক ও মামলা দিয়ে তাদের পথে বসিয়ে দেওয়া হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে বাঁচার জন্য তারা প্রশাসনের কাছে অনুমোদন দাবি জানাচ্ছেন।

25 Sep 25 1NOJOR.COM

সিলেট মহানগরীতে ডিসির কার্যালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দাবিতে চালক ও মালিক-শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সার্জিও গোরকে একমাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামি আন্দোলন।’ তিনি বলেছেন, ‘ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যার সৃষ্টি করছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জ্জীবিত করা যাচ্ছে না। এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহও দেখিয়েছেন তিনি।

25 Sep 25 1NOJOR.COM

ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে: ইউনূস

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন জিওপি নেতা রাশেদ খান। তিনি অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর বা মন্দিরে হামলা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে পরাজিত শক্তি এবং সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তি বা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে রাজনৈতিক দল ও জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ আরো বলেন, ‘ধর্মীয় সংঘাত লাগাতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশিদের এ ষড়যন্ত্রের ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমাদের বাংলাদেশ এগিয়ে নিতে হবে।’

25 Sep 25 1NOJOR.COM

দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন জিওপি নেতা রাশেদ খান।

প্রায় ১০৬ কোটি ডলার অনমনীয় বা কঠিন শর্তে বিদেশি ঋণ নিচ্ছে সরকার। সাতটি বড় প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যবহার করা হবে। এ ধরনের ঋণ কিভাবে আরও কম সুদে নেওয়া যায় তা নিয়েও ইআরডি'র বৈঠকে আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে বৈদেশিক সহায়তার জন্য মোট ৩৬টি বিদেশি ঋণনির্ভর প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে চীনের ঋণ ও অনুদানের বেশ কিছু প্রকল্প রয়েছে। তবে মাত্র সাতটি প্রকল্প কঠিন শর্তের ঋণের প্রাথমিক অনুমোদন পেয়েছে। প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। অনমনীয় ঋণের সুদের হার হয় বাজারভিত্তিক, যা নমনীয় ঋণের চেয়ে বেশি হয়ে থাকে। এছাড়া এসব ঋণ পরিশোধের মেয়াদ ও রেয়াতকালও তুলনামূলক কম। গুরুত্বপূর্ণ অনেক আমদানি এবং জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর মতো প্রকল্পে সাধারণত নমনীয় সুদে ঋণ পাওয়া যায় না। তখন এ ধরনের ঋণ নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। বিশ্বব্যাংক বা এডিবির মতো সংস্থা থেকে সহজ শর্তের ঋণ কমে যাওয়ায় অনমনীয় ঋণে ঝুঁকতে হচ্ছে।

25 Sep 25 1NOJOR.COM

প্রায় ১০৬ কোটি ডলার অনমনীয় বা কঠিন শর্তে বিদেশি ঋণ নিচ্ছে সরকার। সাতটি বড় প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যবহার করা হবে।

কর্মকর্তা-কর্মচারীদের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরাও শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের মৌখিক আশ্বাসে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষকরা জানান, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও রাকসু সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিশ্চিত করতে শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে অতি দ্রুত লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এরআগে, গতকাল বুধবার রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেনও জানান, প্রশাসনের আশ্বাসে ৭ কার্যদিবস সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে ফের কঠোর কর্মসূচির দেয়া হবে।

25 Sep 25 1NOJOR.COM

কর্মকর্তা-কর্মচারীদের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরাও শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে। সচিব নাসরীন জাহান বলেন, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে। তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। এদিকে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সামগ্রিকভাবে উন্নতি হলে পর্যটন শিল্পও সামনের দিকে এগিয়ে যাবে। আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সেটি এখনো ঠিক হয়নি। আমাদের প্রচেষ্টার কমতি শেষ নেই। এখানে ২১ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ করেছে। যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করে যাচ্ছি।

25 Sep 25 1NOJOR.COM

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে। প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে: নাসরীন

ফজলুর রহমান বলেছেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, এটা আমি নব্বই পার্সেন্ট বিশ্বাস করি না। যদিও আমার দল বিশ্বাস করে। তিনি বলেন, এই ইলেকশনটা হলে পরে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল, এরকম ডাইস বানিয়ে রেখে দেবে। জামায়াতের পক্ষে ডাইস বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে। কাজেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ, ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনূস। আবার ইউনূস বানায় বললে একটু বেশি বলা হয়ে যাবে। ফজলু বলেন, ‘ইউনূসের যে পিএস আছে, বাশের চেয়ে কঞ্চির দৌড় বেশি। তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আপনি (নাহিদ) হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আগেই প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে।’ এই নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে হলো রাতের সম্পর্ক। রাতের সম্পর্কটা বড় খারাপ। তারেক রহমান দেখবেন যে ইউনূস হলো তারেক রহমানের দিনের বন্ধু, আর শফিকুর রহমান হলেন ইউনূসের রাইতের বন্ধু। রাইতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি।’ ফজলু বলেন, ‘আমি ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার হবে তিন মাসের জন্য। ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে। আইন অনুযায়ী গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তার অ্যাডভাইজারদের নিয়ে ১২০ দিনের মধ্যে একটা নির্বাচন করবে।’

25 Sep 25 1NOJOR.COM

আমি ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার হবে তিন মাসের জন্য। ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে: ফজলু

বাগছাস রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমান জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের কাছে। ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে তিনি অর্ধশতাধিক শিক্ষার্থীকে মারধর করেন। ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তিনি নিজেই। এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক থানায় সাধারণ ডায়েরি করলেও ভুক্তভোগীরা আইনি প্রতিকার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসে। এদিকে ইমতিয়াজ আহমেদ বলেন, আমি ছয় মাস ধরে স্কুলে পরিশ্রম করছি, যাতে বাচ্চারা ভালো ফল করে। এজন্যই একটু রাগারাগি বা শাসন করেছি। ৯৫ শতাংশ শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই। বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে এবং পরে মীমাংসাও হয়েছে। তিনি লেখেন, বিষয়টি যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়।

25 Sep 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের বেত্রাঘাত করায় বাগছাস রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে। তিনি বলেন, পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশী সিট পাওয়া। আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক‌। আরও বলেন, কোন পদ্ধতি ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে। সালাহউদ্দিন বলেন, দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী বুঝে না। কিন্তু তারা বলছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

25 Sep 25 1NOJOR.COM

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে: সালাহউদ্দিন

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেয়া হয়নি৷ পরে এনসিপি শাপলা চেয়েছে৷ তাই কাউকে এই প্রতীক দেয়া হয়নি৷ সিইসি বললেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাবো, আমরা আমাদের কাজ করে যাবো। বরং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা জানালেন সিইসি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জোরেশোরে প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন৷ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে সন্দেহ নাই৷ আর সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই৷ সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে৷ পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। আরও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

25 Sep 25 1NOJOR.COM

শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেয়া হয়নি৷ পরে এনসিপি শাপলা চেয়েছে৷ তাই কাউকে এই প্রতীক দেয়া হয়নি: সিইসি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে। খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল জানান, তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে। সেগুলোর জন্য সেভাবে এগোতে হবে। অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন আসন্ন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকলেও বাংলাদেশের সমস্যার সরল সমাধান নেই। শত্রুরা দেশকে অস্থিতিশীল রাখতে চায়। এতে দেশের স্থিতিশীলতা সম্পর্কে আস্থা কমছে। মব ভায়লেন্স, বাড়িঘর ধ্বংস ও কারখানা জ্বালানোর মতো ঘটনা আগে এতটা পরিকল্পিতভাবে ঘটেনি। এনসিপি-জামায়াত প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এসব হচ্ছে পলিটিক্যাল পার্টির ন্যাচার। পলিটিক্যাল পার্টি সবসময় একটা বার্গেইন করতে থাকে। বার্গেইন করে সেটা বেস্ট আনতে চায়। এটা আমি কোনো অপরাধ মনে করি না। আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে আবদার করছে, এটাকে আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে।’

25 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকলেও বাংলাদেশের সমস্যার সরল সমাধান নেই। শত্রুরা দেশকে অস্থিতিশীল রাখতে চায়: ফখরুল

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।’ আরও লেখেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।’ এনসিপি নেতা লেখেন, ‘একই সঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরোনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।’

25 Sep 25 1NOJOR.COM

সাবেক বৈবিছা নেতা কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে: হাসনাত

এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার ঘটনায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আখতার। বৃহস্পতিবার আখতার বলেন, এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে আমাদের মামলা দায়েরের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের কাছাকাছি থানায় এসে মামলা করেছি। আরো বলেন, একই সঙ্গে আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি। এর আগে আখতার হোসেন বলেছিলেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।

25 Sep 25 1NOJOR.COM

এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার ঘটনায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আখতার।

দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান। ইউনূস জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের রাজনৈতিক সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। বৈঠকে শেহবাজ শরিফ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

25 Sep 25 1NOJOR.COM

দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে বলে প্রধান উপদেষ্টা আশাবাদী।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে। রিজভী বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া নিয়ে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। শেখ হাসিনার দেয়া গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতে ভারতের মদদ ছিল। সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।

25 Sep 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে: রিজভী

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কোথাও কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না। উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশীপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারনে সারে সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আরও বলেন, এই বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক। চীনে প্রথমবারের মতো আম রফতানি করা হয়েছে। আগামী বছর থেকে কাঠালও রফতানি করা হবে।

25 Sep 25 1NOJOR.COM

দেশের কোথাও কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

সাত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট প্রদান করলেও ক্যাম্পাসের বাইরে উত্তেজনার ছাপ স্পষ্ট। প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত এবং বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ভোটার, প্রার্থী ও অনুমোদিত সাংবাদিক ব্যতীত কারও ভেতরে প্রবেশের অনুমতি নেই। তবু কিছু সাবেক শিক্ষার্থী এবং অচেনা মুখ ক্যাম্পাসে দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। এজিএস পদপ্রার্থী মো. জাহিদ হাসান বলেন, পুলিশ থাকলেও বিভিন্ন অচেনা এবং বহিরাগত চেহারা ক্যাম্পাসে দেখা যাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের সদস্য ড. মো. আলী আজম খান বলেন, ক্যাম্পাসের ভেতরে ভোট শান্তিপূর্ণভাবে চলছে। বাইরে ঘটমান পরিস্থিতি আমাদের নজরে আসেনি। তবে সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, আমরা আইনি পদক্ষেপ নেব।

25 Sep 25 1NOJOR.COM

অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট প্রদান করলেও ক্যাম্পাসের বাইরে উত্তেজনার ছাপ স্পষ্ট।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমীর। তিনি বলেন, ‎বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও‌ প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। দু’দেশের সম্পর্ক আরো কীভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বিগত সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন জামায়াত আমীর। দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত। পরওয়ার আরও বলেন, গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেসব কাজ করছে, আজ সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। অপরদিকে ঝো পিংজিয়ান বলেন, ‎চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে।

25 Sep 25 1NOJOR.COM

শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। ভোর থেকে চেঙ্গী ব্রিজসহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে। অবরোধের ফলে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অবরোধকারীদের দাবি, মারমা কিশোরী ধর্ষণের বিচার অবিলম্বে করতে হবে। অবরোধের পাশাপাশি ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেয় তারা।

25 Sep 25 1NOJOR.COM

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমান নেতৃত্ব দেবেন। তিনি বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি। বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেজন্য স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে। সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসকল মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আরো বলেন, নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে।

25 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে: জাহিদ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক। বৈঠকে তুর্ক অধ্যাপক ইউনূসকে সংগঠনের সদস্য হতে আমন্ত্রণ জানান। তিনি ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পথপ্রদর্শকমূলক কাজের প্রশংসা এবং এর বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার মতামত আমরা বিশেষভাবে মূল্যায়ন করব। তুর্ক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দুনিয়াকে বিস্মিত করেছে এবং এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা প্রয়োজন। প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল।

25 Sep 25 1NOJOR.COM

আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল: ইউনূস

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

25 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ঢামেক হাসপাতালে আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে প্রথমে জরুরি বিভাগের সামনে, পরে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। হাসপাতালের কর্মচারীরা জানান, মূলত আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। প্রথমে নওশাদকে মারধর করা হয়, পরে শাহাদাত গ্রুপ পাল্টা আক্রমণ চালায়। অভিযোগ অস্বীকার করে দালালচক্রের নেতা শাহাদাত বলেন, বুধবার রাতে জরুরি বিভাগের সামনে বিল্লাল, সুমন, নাসির, ইমন, দুলাল, শাফিনসহ আরও কয়েকজন আমাদের লোক নওশাদকে বেধড়ক মারধর করেন। পরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমান ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও একপর্যায়ে মারামারি হয়। এর আগে শাহাদাত গ্রুপের বিরুদ্ধে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষের ঘটনায় ঢাবির হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে শাহাদাতকে বহিষ্কার করা হয়েছিল।

25 Sep 25 1NOJOR.COM

ঢামেক হাসপাতালে আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

জাতিসংঘে বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে একদিনে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছে। গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজওয়া নামের এক নারী আলজাজিরাকে বলেন, ‘হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি। আমাদের কিছুই বাকি নেই। আমরা আতঙ্কে আছি। যাতায়াত করাটাও ব্যয়বহুল। জিনিসপত্র আনার সামর্থ্য নেই।’ জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরাইলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজারো মানুষকে পালাতে বাধ্য করছে। জাতিসংঘের অনুসন্ধান কমিশন বলেছে, ইসরাইলের কার্যক্রম আসলে গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি।

25 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘে বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে একদিনে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করা হবে। প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জগন্নাথ হল ও শামসুন নাহার হলে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিক্ষার্থীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। শিক্ষার্থীরা বিনামূল্যে নির্দিষ্ট ডোজের ওষুধও পাবেন। ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট। ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, ঢাবির বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এ সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই মাসিক মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে।

25 Sep 25 1NOJOR.COM

ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। তিনি বলেন, দেশের স্বাধীনতাবিরোধী একটি দল কখনো আওয়ামী লীগের সঙ্গে যায়, কখনো বিএনপির সঙ্গে, কখনো জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করে রাজনৈতিক ফায়দা লুটছে। তাদের কোনো চরিত্র নাই। তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততার প্রতীক। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানীর রাহীম’ সংযোজন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তার বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি।

25 Sep 25 1NOJOR.COM

আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে: হাসান

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বুধবার রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন।

25 Sep 25 1NOJOR.COM

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস।

গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন। এরই মধ্যে রওনা দিয়েছে নৌযানগুলো। বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি। এর আগে, তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় সুমুদ ফ্লোটিলা লক্ষ্য করে। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকারকর্মীরা। যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত স্পেন ও ইতালির। শেষ খবর পাওয়া পর্যন্ত ত্রাণবাহী নৌবহর গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে এগিয়ে চলছিল। উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় সবশেষ ৪টি মিশন পণ্ড হয়েছিল তাদের। ৫ম দফায় প্রায় ৫০ নৌযান নিয়ে এ যাত্রা। বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকার কর্মী।

25 Sep 25 1NOJOR.COM

গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন।

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। বৃহস্পতিবার ভোর ৪টায় মানাসলু জয় করেন তিনি। গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন তিনি। এর আগে, তৌফিক আহমেদ গত ১৪ বছর ধরে দেশবিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। এরও আগে, তিনি ৫ হাজার থেকে ৬ হাজার মিটারের সাতটি পর্বত এবং ৬৫০০ মিটার উঁচু দুটি পর্বত জয় করেন। তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়। এছাড়াও গত বছর বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন তমাল।

25 Sep 25 1NOJOR.COM

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।

জামায়াত কর্তৃক মনোনীত চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী শাহজাহান মিয়া বুধবার হাইমচর উপজেলায় গণসংযোগ করেছেন। এসময় তিনি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করে দাড়িপাল্লায় ভোট চান। গণসংযোগকালে শাহজাহান মিয়া বলেন, সাম্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাকে সুযোগ দিন। তিনি বলেন, আমি আশা করি আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনগণের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করব ইনশাল্লাহ। আশাকরি এলাকার উন্নয়ন হবে। একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।

25 Sep 25 1NOJOR.COM

সাম্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাকে সুযোগ দিন: শাহজাহান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর আগে, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

25 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

তিনদিন ধরে বৈবিছার তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন নিখোঁজ রয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তাকে খুঁজে বের করার দাবি জানায় এনসিপির যুবশক্তি উইং। যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহতাব বাঁধন জানান, গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হয় মামুন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি রেব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। নেতারা জানান, এ ঘটনার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্তরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় মামুনকে ফিরে পেতে ২৪ ঘন্টায় আল্টিমেটামও দেন তারা। সংবাদ সম্মেলন শেষে উত্তরা ৭নং সেক্টরে মিছিল করেন যুবশক্তি নেতারা।

25 Sep 25 1NOJOR.COM

তিনদিন ধরে বৈবিছার তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের চলমান অধিবেশনে ফিলিস্তিন, রোহিঙ্গা ও বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র আতাউর রহমান বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো গাজায় চলমান গণহত্যা। ইসরাইলের নির্মম বর্বরতা সহ্য করার মতো নয়। বাংলাদেশকেও ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘ অধিবেশনে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন, সুশাসনের জন্য সংগ্রাম এবং দেশকে নিয়ে বিভিন্ন সময়ে চালানো অপপ্রচারের জবাব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি পাচারকৃত টাকা ফেরত আনা এবং খুনি-দুর্নীতিবাজদের দেশে প্রত্যর্পণের বিষয়েও আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়-দায়িত্ব নিয়ে উদাসীনতা বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। লাখ লাখ রোহিঙ্গাকে দেশান্তরিত করা হলেও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কার্যকর ভূমিকা নেয়নি। কেবল ত্রাণ সহায়তার মধ্যে সীমাবদ্ধ থেকেছে।

25 Sep 25 1NOJOR.COM

জাতিসংঘে ফিলিস্তিন, রোহিঙ্গা ও বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন।

বিএনপি নেতা সালাহউদ্দিন টুকু বলেন, দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে রেখেই তাদের সমস্যার সমাধান করবে। টাঙ্গাইলে দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মর্মান্তিক দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছেন। টুকু বলেন, নদী-নালা ও খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো জরুরি। এতে করে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু নগরায়ণের ফলে শহরে আর আগের মতো পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনে আধুনিক নগরায়নের পরিকল্পনা নিতে হবে। আরও বলেন, একা দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগিয়েই প্রকৃত রূপান্তর সম্ভব। বিএনপি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে উদ্যোগ নেবে।

25 Sep 25 1NOJOR.COM

দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে রেখেই তাদের সমস্যার সমাধান করবে: টুকু

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহবান জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহবান জানান।

25 Sep 25 1NOJOR.COM

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহবান জানিয়েছেন প্রিন্স।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারিতেই ভোট বলে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা, আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফরের। আয়োজন চলাকালে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

25 Sep 25 1NOJOR.COM

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা।

তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা কিডনি রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বুধবার দুপুরে শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় লামিয়াদের বাসায় যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। আব্দুর রাজ্জাকের সঙ্গে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। উল্লেখ্য, আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন আঁকুতি জানায়। তারেক রহমানের নজরে এলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে।

25 Sep 25 1NOJOR.COM

তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা কিডনি রোগে আক্রান্ত আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত কমিটির প্রথম সভা আজ রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ৯০ এর দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতনও ছাত্র ইউনিয়ন থেকে উঠে আসা নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সিপিবির সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক ছিলেন রুহিন হোসেন প্রিন্স।

25 Sep 25 1NOJOR.COM

সিপিবির নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক।

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। তবে সেই তালিকায় নেই শাপলা প্রতীক। বুধবার এক প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া প্রতীক বাদে এই ১১৫টি থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে।

25 Sep 25 1NOJOR.COM

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। তবে সেই তালিকায় নেই শাপলা প্রতীক।

শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ডের বরাত দিয়ে ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, সেতু ভবনে আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন। কিন্তু উনি যা যা পোড়াতে বলেছিলেন, সেগুলো না পুড়িয়ে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও তাপসের ফোনালাপের রেকর্ড ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি এবং ঢাবির সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের একটি ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়। হাসিনার সঙ্গে ফোনালাপে ইনু বলেন, ‘বাংলাদেশে আর অন্য সরকার আসবে না।’ জামায়াত-শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন, ‘জামায়াত-শিবির আবারও এক্সপোজ হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন।’ ইনু পরামর্শ দেন, শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে। তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, ‘এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সবগুলোই ঠিক আছে।’

25 Sep 25 1NOJOR.COM

সেতু ভবনে আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন। কিন্তু উনি যা যা পোড়াতে বলেছিলেন, সেগুলো না পুড়িয়ে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে: প্রসিকিউটর

গত বছরের জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা। বুধবার ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনার হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। ফোনালাপে ইনু বলেন, ‘আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। খালি ঢাকায় আপনার রামপুরার দিকে এবং শনির আখড়াতে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘না, রামপুরা ক্লিয়ার। শনির আখড়ায় একটু ঝামেলা এখনও আছে।’ ইনু শনির আখড়ায় কিছু ‘মোল্লা’ নাশকতা করার চেষ্টা করছে উল্লেখ করার পরই হাসিনা বলেন, ‘খালি মোল্লা না, সেখানে অনেক মাদরাসা। ব্যবস্থা নেয়া হচ্ছে। মাইকিং করতে বলেছি। নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি। শেখ হাসিনা বলেন, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে। ম্যাসেজটা দিয়ে দিতে পারেন। হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে। আলাপের এক পর্যায়ে, শেখ হাসিনাকে ইন্টারনেট চালু করার প্রস্তাব দেন ইনু। তবে শেখ হাসিনা কারণ হিসেবে দাঁড় করান, ডেটা সেন্টার পুড়ে গেছে। হাসিনা বলেন, আমি আর এগুলো ঠিক করব না। এরপর যে সরকার আসবে তারা এগুলো ঠিক করবে।

24 Sep 25 1NOJOR.COM

জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। বঙ্গা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে ড. মুহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং ও রাজস্ব খাতে শক্তিশালী সংস্কারের প্রয়োজন। এটি টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়তে অপরিহার্য। ইউনূস বঙ্গাকে বলেন, চুরি হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধার এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকায়নে বিশ্বব্যাংককের সহযোগিতা প্রয়োজন। এই বন্দর কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরও বলেন, চট্টগ্রাম বন্দর আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। বিশ্বব্যাংকে সঙ্গে নিয়ে বন্দরের উন্নয়ন করতে হবে। ভূমিবেষ্টিত নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এই বন্দর থেকে উপকৃত হবে।

24 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। আয়োজন চলাকালে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধান উপদেষ্টা সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

24 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় অংশ নেন।

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছে এনসিপি। আবেদনে বলা হয়, গত ২২ জুন এনসিপি নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করে। পাশাপাশি ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। জুলাই পদযাত্রায় জনগণ স্বতস্ফূর্তভাবে খাল-বিল-জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে কর্মসূচিতে অংশ নেয়। কিন্তু গত ৯ জুলাই নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরও বলা হয়, এরপর ১৩ জুলাই এনসিপির একটি প্রতিনিধিদল সিইসিসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে শাপলাকে জাতীয় প্রতীক হিসাবে উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রদত্ত ব্যাখ্যা আইনানুগভাবে সঠিক নয় এবং আইনি ভিত্তি নেই বলে লিখিতভাবে জানানো হয়। পরবর্তীতে প্রতীক সংরক্ষণের ক্রম হিসাবে ১. শাপলা ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা উল্লেখ করে কমিশনকে চিঠি দেয়া হয়। কিন্তু ইসি শাপলা প্রতীকের সঙ্গে বিভিন্ন সংস্থার মিল রয়েছে বলে যুক্তি দেয়। যা বৈষম্যমূলক ও সেচ্ছাচারী। শেষে বলা হয়, সার্বিক বিবেচনায় কমিশন প্রয়োজনীয় সংশোধনী এনসিপির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা থেকে যেকোন একটি প্রতীক বরাদ্দ করবে বলে আশা করছি।

24 Sep 25 1NOJOR.COM

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছে এনসিপি।

আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ডিএমপি। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেয় পুলিশ। গোয়েন্দা নজরদারিও চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে। তাদের গ্রেফতার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

24 Sep 25 1NOJOR.COM

আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবদিন ফারুকের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। জয়নুল আবদিন ফারুকের গাড়িটিও দুর্ঘটনার স্থান থেকে নিয়ে গেছে। ওসি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে গিয়ে কাউকে বা কোনো দুর্ঘটনাকবলিত গাড়ি পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

24 Sep 25 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিডিএ অ্যাভিনিউ সড়ক থেকে মিছিলটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। ওসি মো. শাহীন জানান, জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

24 Sep 25 1NOJOR.COM

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী।

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, পৃথিবীর কোথাও পরাজিত ফ্যাসিস্ট ও বিপ্লবীরা একসঙ্গে রাজনীতি করতে পারে না। হয় বিপ্লবীরা থাকবে, নয়তো ফ্যাসিস্টরা থাকবে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষ হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছি। তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং এখন বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে ও নিষিদ্ধ করা হবে। আরও বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে। যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তারা আগামীর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দেশের রাজনীতি থেকে দুর্নীতি, দখলদারি ও বৈদেশিক প্রভাব দূর করতেই আমাদের সংগ্রাম।’

24 Sep 25 1NOJOR.COM

চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষ হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: সারজিস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ঢাবি অধিভুক্ত অনার্সের চলমান সকল শিক্ষাবর্ষের অন্তভূ্ক্তসহ ৩ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ। এক বিবৃতিতে বলা হয়, আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া প্রকাশ করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সঙ্গে আমাদের বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা, অব্যবস্থাপনা, পরিচয় সংকটে এবং সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, সেই চলমান সেশনগুলোকেই এই খসড়া অধ্যাদেশে ঢাবির অধীনে রেখে দেয়া হয়েছে। তাদের দাবিগুলো হলো, চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্তীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারির ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ঢাবি অধিভুক্ত অনার্সের চলমান সকল শিক্ষাবর্ষের অন্তভূ্ক্তসহ ৩ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ।

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে নয়াপাড়া এলাকায় ৭-৮ জন ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেন। এক পর্যায়ে দুইজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন। ওসি তৌহিদ আহমেদ জানান, নয়াপাড়া এলাকায় ডাকাতি করতে এলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত হন। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

24 Sep 25 1NOJOR.COM

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।

বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুদক। কালুরঘাট ভারী শিল্প এলাকায় আরামিট গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির এজিএম। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। এর আগে অর্থ পাচার মামলায় দুদকের হাতে গ্রেপ্তার দুই কর্মকর্তার আইনি লড়াইয়ের খরচ বহনের জন্য এ টাকা তোলা হয়েছে বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম। ওই দুই কর্মকর্তা হলেন আরামিট পিএলসির দুই এজিএম মো. আবদুল আজিজ ও উৎপল পাল।

24 Sep 25 1NOJOR.COM

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুদক।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নগরবাসীর স্বার্থে আগামী নভেম্বরের মধ্যেই রাজউক বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে। ঢাকাকে বাসযোগ্য করা ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এটিকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, রাজধানী ঢাকার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যতামূলক। এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এজন্য রাজউক ও ওয়াসাকে দায়িত্ব নিতে হবে। আরও বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয়। নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

নগরবাসীর স্বার্থে আগামী নভেম্বরের মধ্যেই রাজউক বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে। খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে: রিজওয়ানা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই। সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে আলোচনা সভায় তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি। আরও বলেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে। মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না।

24 Sep 25 1NOJOR.COM

সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই: মাহফুজ

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ‎বুধবার দুপুর ২টায় পান্থপথের পানিভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে ২১ জনকে ধরেছে এনসিপির নেতাকর্মীরা। পুলিশ জানায়, দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি আটক করা হয়েছে।

24 Sep 25 1NOJOR.COM

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপ বলছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতের পক্ষে ৩০ শতাংশের বেশি ভোটার। আওয়ামী লীগকে ১৮ দশমিক ৮০ শতাংশ মানুষ ভোট দিতে চায়। যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। আর এনসিপিকে ভোট দিতে চান ৪ দশমিক এক শতাংশ ভোটার। ভোটার বিবেচনায় ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। জামায়াত শুধুমাত্র রংপুর বিভাগে এগিয়ে আছে। এছাড়া, বরিশালে এগিয়ে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে প্রতীক নয়, প্রার্থী বিবেচনায় ভোট দিতে চান ভোটাররা। জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট ভোটাররা। তবে তাদের একটি অংশ কোন দলকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত এখনও নেননি। সারাদেশের মোট ১০ হাজার ৪১৩ জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে।

24 Sep 25 1NOJOR.COM

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতের পক্ষে ৩০ শতাংশের বেশি ভোটার: ইনোভেশন কনসাল্টিং

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, রাজনৈতিকভাবে পরাস্থ হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান চিকিৎসকদের উদ্দেশ্যে খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হবে। বিদেশে গিয়ে দেশের মানুষ যে চিকিৎসা নেয়; সেটা বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে।

24 Sep 25 1NOJOR.COM

রাজনৈতিকভাবে পরাস্থ হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: খসরু

শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির ৬টি মামলা চলমান রয়েছে। নভেম্বরের মাঝে সেই মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আজ বুধবার দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে দুদক ও টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। সমঝোতা স্মারকে সই করেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

24 Sep 25 1NOJOR.COM

শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির ৬টি মামলা চলমান রয়েছে। নভেম্বরের মাঝে সেই মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান।

ডাকসু নির্বাচনের দুই দিন আগে অরক্ষিত অবস্থায় বিপুল ব্যালট পেপার থাকার অভিযোগ করে আসছেন ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, এ সংক্রান্ত অভিযোগ দিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি জবাবও দেয়নি। তিনি লেখেন, নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হবেন না। এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ জানাতে যান আবিদসহ ভিপিপ্রার্থী উমামা ফাতেমা, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন প্রার্থী। আবিদুল জানান, নীলক্ষেতের গাউছুল আজমের একটি ছাপাখানা থেকে অরক্ষিত অবস্থায় ব্যালট পাওয়া যায়। কিন্তু সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

24 Sep 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের দুই দিন আগে অরক্ষিত অবস্থায় বিপুল ব্যালট পেপার থাকার অভিযোগ করে আসছেন আবিদুল।

গত ২৪ ঘন্টায় একনজরে ১২১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।