Web Analytics

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, পৃথিবীর কোথাও পরাজিত ফ্যাসিস্ট ও বিপ্লবীরা একসঙ্গে রাজনীতি করতে পারে না। হয় বিপ্লবীরা থাকবে, নয়তো ফ্যাসিস্টরা থাকবে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষ হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছি। তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং এখন বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে ও নিষিদ্ধ করা হবে। আরও বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে। যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তারা আগামীর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দেশের রাজনীতি থেকে দুর্নীতি, দখলদারি ও বৈদেশিক প্রভাব দূর করতেই আমাদের সংগ্রাম।’

24 Sep 25 1NOJOR.COM

চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষ হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: সারজিস

নিউজ সোর্স

আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পৃথিবীর কোথাও পরাজিত ফ্যাসিস্ট ও বিপ্লবীরা একসঙ্গে রাজনীতি করতে পারে না। হয় বিপ্লবীরা থাকবে, নয়তো ফ্যাসিস্টরা থাকবে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।