মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রোববার রাত ১২টার পর গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের আত্মীয় ইসমাইল হোসেন জানান, আচমকা দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।
মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত
শনিবার রাত নয়টায় ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নবগঠিত নেতারা। ছাত্রদলে যোগ দেওয়া পাঁচজন হলেন-জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় জানান, জাতীয়তাবাদী আদর্শ লালন করে তারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় কর্মী ছিলেন। আমরা তাদের ছাত্রদলে ফুলের মালা দিয়ে বরণ করে স্বাগত জানিয়েছি।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন যোগ দিলেন ছাত্রদলে
হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। হামাস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয়দের দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করছে ইসরাইলি সেনারা। হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজাজুড়ে কয়েকটি জায়গায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা এবং গেরিলা হামলা চালিয়েছে। জানা গেছে, গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরেইতে হামলা চালিয়েছে ইসরাইল। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন।
গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী: হামাসের মিডিয়া অফিস
গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে, এই সন্দেহে ভারতের উত্তরপ্রদেশে চারজন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে ‘গোরক্ষক’ বাহিনীর লোকজন। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ভুক্তভোগীদের জামাকাপড় খুলে নিয়ে প্রায় নগ্ন করে পেটাচ্ছে। মারধর করার সময় কাস্তে বা কাটারির মতো ধারালো অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড এবং ইঁটও ব্যবহার করা হয়েছিল। পুলিশ বলছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি – তবে গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করে সেটি কীসের মাংস, তা পরীক্ষা-করা সহ ‘সব অভিযোগে’র তদন্ত করা হবে!
উত্তরপ্রদেশে চারজন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে সেখানকার তথাকথিত ‘গোরক্ষক’ বাহিনী
নরসিংদীর বেলাবতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের ধরতে গ্রেফতার অভিযান পরিচালনাকালে জেলা ডিবি পুলিশের ওপর হামলা হয়েছে। এতে ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছে এবং ডিবি পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বেলাবতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের ধরতে গ্রেফতার অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশের ওপর হামলা
নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহত মো. জাফর অভিযোগ করেন, প্রায় এক মাস আগে স্থানীয় আওয়ামী লীগপন্থিরা একটি মিথ্যা মামলা দিয়ে আমার বাবা ও ভাইসহ কয়েকজনকে পুলিশে ধরিয়ে দেয়। রোববার জামিনে মুক্ত হয়ে তারা বাসায় ফেরার পর একজন চুল কাটাতে বের হলে ১৫ থেকে ২০ জন আওয়ামী সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আহত ৮
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ছাত্রদল নেতা মুজিবুর রহমান (২০) ছয় দিন যাবৎ নিখোঁজ। তার পরিবার সংশ্লিষ্ট থানা, হাসপাতাল ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও হদিস পাননি। মুজিবুর রহমান কক্সবাজারের রামুর ধেচুয়া পালং এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ১৯ মে সকালে খুনিয়া পালংয়ের ধেছুয়া পালং বড় ডেবা নিজ কম্পিউটারের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মুজিবুর। এরপর থেকে তার সন্ধান নেই!
৬ দিনেও খোঁজ মেলেনি জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা মুজিবুর রহমানের
পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) জন্য তৈরি করা ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম, পোশাক তৈরির ফরমায়েশ গ্রহণকারী গোলাম আজম ও নিয়াজ হায়দার। গত মার্চে ২ কোটি টাকার চুক্তিতে এই পোশাক তৈরির অর্ডার নেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। আর জব্দ করা হয়েছে ১৭ মে!
চট্টগ্রামে কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম, জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ
বিএনপি নেতা আমিনুল হক বলেন, স্বৈরাচারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায়। আমরা জানি না, কেন আপনাদের ভয় লাগে? এ দেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মী আপনাদের সমর্থন দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে আপনারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবেন; কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেনো জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। সংস্কার ও বিচারের কথা বলে এবং নতুন নতুন অজুহাত সামনে দাঁড় করিয়ে দেন। তিনি বলেন, দেশে কিছু হলেই- ভালো হোক আর মন্দ হোক- বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয়। বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করে। আরো বলেন, ৩১ দফার কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ ভাবে সংষ্কার করা সম্ভব হবে।
স্বৈরাচারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায়: আমিনুল হক
এক আহত জুলাই যোদ্ধা বলেন, আমার চার ভাই বিষপাণ করেছে, তার জন্য দায়ী করব গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে। দ্বিতীয়ত দায়ী করব আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার রাজপ্রাসাদে বসেছে। তাদের উচিত ছিল গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। তিনি বলেন, ‘কিন্তু ১০ মাস হলেও কতজনকে দেশের বাইরে পাঠিয়েছেন। এখনো সে সংখ্যাটা ৫০ হয়নি। অথচ আমরা আহত হয়েছি ২২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তি বলেন, ‘আমারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে অনুরোধ করেছিলাম, আমাদের হাত-পা পচে যাচ্ছে আপনারা আমাদেরকে বাঁচান। তাকে বলেছিলাম তিন দিনে মধ্যে ডাক্তার আনতে হবে, তিনি এনেছিলেন তবে আইওয়াশের মত। প্রসঙ্গত, রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবক বিষপান করেছেন।
আমার চার ভাই বিষপাণ করেছে, তার জন্য দায়ী করব গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে, দ্বিতীয়ত দায়ী করব যে সরকার রাজপ্রাসাদে বসেছে: আহত জুলাই যোদ্ধা
শাহবাগে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তিকে' নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, জুলাইয়ে যারা গণহত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করতে আমাদের একজোট হতে হবে। বাংলাদেশি জনগণ আর কোনো বিদেশি দাসত্ব মেনে নেবে না। সমাবেশে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শহিদদের রক্তের ভিত্তির ওপর দাঁড়ালেও, এখনো পর্যন্ত খুনিদের বিচার হয়নি। সমাবেশে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের প্রথম ধাপ ছিল পিলখানা হত্যাকাণ্ড। এরপর থেকে যে দেশপ্রেমিক নেতারা ভারতবিরোধী অবস্থান নিয়েছেন, তাদের একের পর এক হত্যা করা হয়েছে। যারা ভারতীয় বক্তব্যে সুর মিলিয়ে কথা বলবেন, জনগণ তাদের সোজা ভারতে পাঠিয়ে দেবে।
ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তিকে' নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নানা প্রস্তাব তুলে ধরেছেন রাজনৈতিক নেতারা। বৈঠক শেষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘জনগণের মতামত নিয়ে সংস্কার করতে হবে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ সংকট আরও ঘনীভূত হবে। তিনি বন্দর, করিডোর বিষয় রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়ার দাবি করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘পরিস্থিতি এমন যে তার পক্ষে কাজ করা চ্যালেঞ্জিং আর কিভাবে এই পরিস্থিতিকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা নিয়েই বৈঠক হয়েছে। এবি পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ৫ ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়ার দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘অনেক আশা ভরসা থেকে মৌলিক সংস্কারগুলো করবেন, নির্বাচনী রোড ম্যাপ দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিতর্কিত উপদেষ্টাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া, সামরিক বাহিনীসহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করার আহবান জানান।
এবি পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ৫ ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়ার দাবি জানান
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। তিনি বলেন, আমরা চাই বিক্রেতারা চামড়ার যেন ন্যায্যমূল্য পায়। চামড়ার ন্যায্যমূল্য কিন্তু গরিবের হক। তারা যাতে ন্যায্যমূল্য পায় সেটার ব্যবস্থা করা হয়েছে। আরো বলেন, আমরা বসে আলোচনা করে বলেছি ৫ শতাংশ হাসিল অনেক বেশি। আমরা এখনো হাসিল কমাতে পারিনি। আগামীবার থেকে হাসিল যাতে ৩ শতাংশের বেশি না হয় সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, এবার ঢাকার দুই সিটি করপোরেশনে ২০টি হাটের ব্যবস্থা করা হচ্ছে। গরু কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। প্রতিটি হাটে আইনশৃঙ্খলার জন্য পর্যাপ্ত আনসার সদস্য থাকবে।
কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সংগঠনটির প্রধান নাজিমুল হক বলেন, উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ড. বদিউল আলম মজুমদারকে উপ-রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উপ-প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়। উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির ২৫ শতাংশ, জামায়াত ২০ শতাংশ, এনসিপি ১৫ শতাংশ, ইসলামী আন্দোলন ৫ শতাংশ, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০ শতাংশ, বাকি রাজনৈতিক দল থেকে ২৫ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে।
ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ
রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক পথসভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংবিধান নামক যে আওয়ামী বিধান রয়েছে সেটি অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে। এই আওয়ামী বিধানের কারণেই রাষ্ট্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে। তিনি বলেন, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে। তরুণদের যদি মাইনাস করার চিন্তা থাকে তাহলে আমরা বলতে চাই- এ আন্দোলনে ক্রিয়াশীল ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আরো বলেন, সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। হাসনাত বলেন, পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা যেন ঐক্যবদ্ধ হই।
সংবিধান নামক আওয়ামী বিধানের পরিবর্তন করতে হবে, এই আওয়ামী বিধানের কারণেই রাষ্ট্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন। আমরা যখন উপদেষ্টা পরিষদের লিস্ট দেখি, তখন শঙ্কিত হই। একজন আছেন ১৯৯১ সালে সংসদ নির্বাচন করে মাত্র ২৪৯টি ভোট পেয়েছিলেন। তিনিও এখন উপদেষ্টা।’ তিনি বলেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনীতির মাঠে অনূর্ধ্ব-১৯ টিম। তাদের কথায় যে ভাবগাম্ভীর্য আসার কথা সেটা আসেনি। সেজন্য মানুষ বলে, আন্ডার নাইন্টিন। এর মধ্যে শুনলাম, সুপ্রিমকোর্টের আদেশের ব্যাপারে কথা বলেছে। একসময় নাকি ছাত্রলীগ করতো। তখন মনে পড়ল যুবলীগের শেখ ফজলুল হক মনির কথা। ১৯৭৩ সালে আদালত অবমাননার কারণে তাকে তলব করা হয়েছিল। তার ছেলে তাপসের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা হয়েছিল।
উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন, ২৪৯ ভোট পাওয়া লোক এখন উপদেষ্টা, আমরা শঙ্কিত: কায়সার কামাল
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কম সুযোগ সুবিধার মধ্যেও নীরবে নিভৃতে গবেষণা করে যাচ্ছেন। গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক। দেশে সব গবেষণার মধ্যে গুরুত্বপূর্ণ গবেষণা হচ্ছে কৃষিতে। তিনি বলেন, এর আগে কোনো সরকার এত অল্প সময়ের মধ্যে প্রায় অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ করতে পারেনি। এবারের নিয়োগে কোনো দল-মত দেখা হয়নি। গ্রহণযোগ্যতা ও একাডেমিক প্রোফাইল দেখে, গবেষণা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে৷ উপদেষ্টা বলেন, অনেকেই প্রশ্ন করেন, এবারও বাজেট গতানুগতিক হচ্ছে কেন, শিক্ষা ও গবেষণায় বাজেট কম কেন? কিন্তু বাজেট গতানুগতিক ধারায় করতে বাধ্য হচ্ছি; কারণ চলমান প্রকল্পগুলো বন্ধ করে নতুন শিক্ষা ও গবেষণায় নতুন বাজেট দেওয়া সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কম সুযোগ সুবিধার মধ্যেও নীরবে নিভৃতে গবেষণা করে যাচ্ছেন, গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
বিশেষ সহকারী ফয়েজ আহমদ বলেন, গত ১৫ বছর বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ অথচ সেটা ডিজিটাল বাংলাদেশ না হয়ে হয়েছে কিছু ডিজিটাল আইল্যান্ড। তিনি বলেন, বাংলাদেশের সেবাগুলো ট্রান্সফরমেশনের মধ্যদিয়ে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয় ডিজিটাল ট্রান্সফরমেশনে বেশ এগিয়ে। ভূমি মন্ত্রণালয়ের বিচ্ছিন্ন ডিজিটাল সার্ভিস এখন একটি জায়গায় পাওয়া যাবে; এর মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশন গতি পাবে । এ ট্রান্সফরমেশনকে দুই ভাবে উপস্থাপন করা হচ্ছে। একটি হলো মন্ত্রণালয় বা বিভাগগুলোর ট্রান্সফরমেশন, দ্বিতীয়টি হচ্ছে নাগরিক সেবা নামে একটি প্ল্যাটফর্ম। এই নাগরিক সেবার নামটি প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন। তিনি বলেন, ভূমি জরিপ কাজ জিপিএস ও জিও ফেন্সিংয়ে হয়ে যাবে এবং জমির মালিক চাইলেই জরিপ কার্য গুগল আর্থে দেখতে পারবে। পরবর্তীতে একটা সিঙ্গেল গেটওয়েতে বসে ভূমির ডিজিটাল ম্যাপের সঙ্গে তার মালিকানাসহ বর্তমান অবস্থা দেখা যাবে।
গত ১৫ বছর বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ অথচ সেটা ডিজিটাল বাংলাদেশ না হয়ে হয়েছে কিছু ডিজিটাল আইল্যান্ড: তৈয়্যব
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে ভূমি সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এজন্য ডিজিটাল ট্রান্সফরমেশন অপরিহার্য। ভূমিসেবা নিশ্চিতে কর্মকর্তাদের সার্ভে-ও-সেটেলমেন্ট-প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে এবং তা প্রারম্ভিক পর্যায় সম্পন্ন করতে হবে। তিনি বলেন, ভূমিসেবায় অনলাইন সংস্করণ যুক্ত হওয়ার ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে। আরো বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে।
ভূমিসেবায় অনলাইন সংস্করণ যুক্ত হওয়ার ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার
বিকেলে বেশকিছু রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠক থেকে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার।' মান্না বলেন, 'দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে, এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন। সে জন্যই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করা হয়েছে যে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকবেন। এতে আশ্বস্ত হয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা জানিয়েছেন, কী রকম করে নিজেদের মধ্যে বাকিরা তাকে আটকেছেন, পদত্যাগপত্র লিখতে দেননি। লিখলেও সেটা পাঠাতে দেননি!
প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার: মান্না
রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন যে, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। যাতে সবকিছু কলাপস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।’ এটা থেকে আমাদের রক্ষা করতে হবে’। তিনি বলেন, তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার। আরো বলেছেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন। প্রফেসর ইউনুস জানিয়েছেন তিনি জুন মাসের ৩০ তারিখের পর একদিনও থাকবেন না। যখন সময় আসবে তখনই রোডম্যাপ দেওয়া হবে!
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে: প্রধান উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চামড়া শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয় সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তায় সমন্বিতভাবে চামড়া শিল্পের পরিবেশগত অবকাঠামো উন্নয়ন, সনদ প্রাপ্তির সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়নের জন্য ট্যানারি এস্টেটে প্রশিক্ষণ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এ খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন, পরিবেশ সুরক্ষা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ করতে হবে।
চামড়া শিল্পের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স পোস্টে লেখেন, যারা ভারতের চিকেন নেক করিডর নিয়ে নিয়মিত হুমকি দেন, তাদের এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে এবং দুটিই আরও বেশি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের প্রথম চিকেন নেক হলো ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলীয় একটি করিডর, যা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই করিডর যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয়টি হলো, ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোর। এটি ভারতের চিকেন নেকের চেয়ে ছোট। করিডরটি ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর।
ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের দুটি চিকেন নেক আছে: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে পড়ে জানান, গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে পদত্যাগের আগে শক্তহাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না। একপর্যায়ে পদত্যাগ করতে ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। চিফ প্রসিকিউটর বলেন, দেশ ছাড়ার আগে ৪ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরাসহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আছাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন।
পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা: চিফ প্রসিকিউটর
চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। যদিও গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর বিক্ষোভ করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। অধ্যাদেশ বলা হয়েছে, সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, যার কারণে অন্য সরকারী কর্মচারীদের অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; সমবেতভাবে বা এককভাবে, ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্মে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন ও একই কাজে উসকানি দেন; যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন- তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। এ ছাড়া, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড প্রদান করা যাবে।
সচিবালয়ে আন্দোলনের মধ্যেই চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। নজরুলের যে শৈল্পিক শক্তির গান-কবিতা, তা ১০০ বছর পরেও দেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। ফারুকী বলেন, 'জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তার রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হবে। নজরুলের স্মৃতি অবহেলিত, আমি জানি। আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।'
কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তার রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হবে, কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষন করা হবে: সংস্কৃতি উপদেষ্টা
রোববার দুপুরে চট্টগ্রামের ২ নাম্বার গেট এলাকায় এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ করার অপচেষ্টা তাদের সম্মানহানির শামিল। এতে আন্দোলনের সার্বজনীন চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। দুই উপদেষ্টা কোনো দলীয় নয়, তারা সার্বজনীন গণআন্দোলনের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত-শহিদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন। আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে আমরা গণসংলাপের যাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশ ঘুরে জনগণের মতামত জানব।
উপদেষ্টাদের ‘দলীয় পরিচয়’ প্রচার উদ্দেশ্যপ্রণোদিত, দুই উপদেষ্টা কোনো দলীয় নয়, তারা সার্বজনীন গণআন্দোলনের প্রতিনিধিত্ব করছেন: হাসনাত আবদুল্লাহ
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। চা শ্রমিকদের উদ্দেশে বলতে চাই- আপনার ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এ দেশের মালিক। তিনি বলেন, আপনারা এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব, সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে।
চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে, ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না: জামায়াত আমির
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ বিএনপি নেতা বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ-অভিমান দেখালেন।’ প্রসঙ্গত, সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, ‘প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন।’ পরে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।
আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না, আমরা আপনার পাশে আছি: প্রধান উপদেষ্টাকে দুদু
তারেক রহমান বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে। এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। তারেক বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। অন্তর্বর্তী সরকার বাজেট পাসের ঠিক আগ মুহূর্তে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করেছে বলেও অভিযোগ করেন।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান, তারেক বলেন সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে
‘মিথ্যা মামলা’ দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘হয়রানির’ অভিযোগে দুদকের সাবেক তিন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী হারুন অর রশিদ নামে এক ব্যক্তি। আসামিরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
‘মিথ্যা মামলা’ দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘হয়রানির’ অভিযোগে দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
রোববার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল রাতে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় ড. ইউনূস ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। কিন্তু আমরা চাই ড. ইউনূস সফল হোন। ওনার সাফল্য মানেই হলো, জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা। আজকে যারা জুলাই আন্দোলনের মুকুট চায়, তাদের তো মুকুট অনেক আগেই দেওয়া হয়েছে। আমরাও দিয়েছি। গয়েশ্বর বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করিনি। কিন্তু ওনারা এত ঘন ঘন সচিবালয়ে যায় কেন, ডিসি অফিসে যায় কেন। দুর্নীতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনার আমলের ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়ে গেছে। এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেয়নি! কয়জনকে ধরা হয়েছে? ধরার উদ্যোগ নেয়নি। এমনকি বিচারও করেনি।
আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় ড. ইউনূস ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। কিন্তু আমরা চাই ড. ইউনূস সফল হোন: গয়েশ্বর
বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লিখেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন। নিজেদেরকে বর্তমান ইন্টেরিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না।’ তিনি সতর্ক করেন, এই ইন্টেরিম সরকার ফেল করলে ঐকমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরো অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন।’ তিনি লিখেছেন, ‘মোটাদাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি। একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থি ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থি ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি। সীমান্তের বাইরের কাউকে প্রভু নয়, সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে।’
দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব, অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন: মারুফ কামাল
শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। রোববার প্রসিকিউশন জানায়, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ হাসিনা এই উক্তি দেওয়ার কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার দায় আনা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আইসিটি
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশের প্রধান দুই ফটক। এ কারণে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে। তাদের ঘোষিত কর্মসূচি হলো, আজ রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস এবং শুল্কস্টেশন ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা, অচল এনবিআর
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থক ও কর্মচারী ইউনিয়ন। ফলে গত ১০ দিন ধরে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। আন্দোলনকারী মুনীর হোসেন বলেন, 'ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব। এর আগে আন্দোলন চলবে।' দেখা গেছে, রোববারও নগর ভবনের নিচতলার মূল প্রবেশপথসহ অন্য প্রবেশপথগুলোয় তালা দেওয়া। নগর ভবনের মূল ফটকেও ঝুলছে তালা।
আজও ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে ইশরাক সমর্থক ও সিটি করপোরেশন কর্মচারীরা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চত্বরে এক পথসভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তবর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনো ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র-জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে।' আরো বলেন, ‘পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাতো না। বাংলাদেশে আর কখনো হাসিনাশাহীর শাসন ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থি সাংবাদিকতা করুন।’
অন্তবর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে: হাসনাত আব্দুল্লাহ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বিকেলে বৈঠক করবেন। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন - কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম; মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন - মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা এবং শাখাওয়াত হোসাইন রাযি। উল্লেখ্য, প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফার বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।
প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন, প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায় আর দ্বিতীয় দফার বৈঠক হবে সন্ধ্যা ৬টায়
রোববার সকালে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে বৃহস্পতিবার ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট বলেন, এ রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। নির্বাচনি ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি!
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেনের রিট
প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, নিরাপত্তা বাহিনী সালাহউদ্দিন আহমেদকে অপহরণ করে ও গুম করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ আগেই তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় আওয়ামী লীগ সরকার ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল, খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে গৃহবন্দি করে রাখা হয়েছিল। শফিকুল জানান, তিনি ঐ সময় কৌশলে খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রেস সচিব লেখেন, সেই সময় প্রতিদিন আমরা সালাহউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। তার বিবৃতিগুলো আমাদের প্রতিবেদনে জোরালোভাবে ব্যবহার করতাম, কারণ সেই বিবৃতির লেখাগুলো ছিল প্রচন্ড শক্তিশালী, নিখুঁত ও ক্ষুরধার ছিল। আমি সব সময়ই মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগী রাজনৈতিক কর্মী। কিন্তু তার লেখা বিবৃতিগুলো ছিল জটিল ও দুর্বোধ্য। সেখান থেকে শক্তিশালী কোনো উদ্ধৃতি বের করা কঠিন হতো। আরো বলেন, আমরা জানতে পারি, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে, তিনি সালাহউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন। এই সময় প্রেস সচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের বলিষ্ঠ আন্দোলনের প্রশংসা করেন।
শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন, তিনি সালাহউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন, তারপর সালাহউদ্দিন গুমের শিকার হন: প্রেস সচিব
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের রবিউল (২৮) আজাদ হোসেন (২৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ
বাসস ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলাটি দায়ের করেছিলেন যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ, যাকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বলা হয়েছে। মাহবুব মোর্শেদ এ মামলায় জামিনে ছিলেন। তিনি স্থায়ী জামিনের আবেদন করলে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বৃদ্ধি করে আদেশ দেন।
যুগান্তর সম্পাদকের মানহানি মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত
চানখাঁরপুলে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। বাকি অভিযুক্তরা হলো, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।
চানখাঁরপুলে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রীয়াজ বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়, নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। আরও বলেন, সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে এই চ্যালেঞ্জও অত্যন্ত কঠিন। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। যেসব বিষয়ে ঐকমত্য হওয়া যায়নি, সেসব বিষয়েও জানানো হবে।
নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তিনি বলেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর বাইরে যাবেন না প্রধান উপদেষ্টা। আগের সরকারের দায়িত্ব ছিল কেবল নির্বাচন করা কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন।
বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি, চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: শফিকুল আলম
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে, মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে। এছাড়া অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। তাদের মৃত ধরে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জন নিহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শতাধিক
লিবিয়ার ত্রিপলিতে সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে হওয়া বিক্ষোভের পর একটি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। জাতিসংঘ জানিয়েছে, ত্রিপলিভিত্তিক সরকারের সঙ্গে একটি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর লড়াইয়ে অন্তত আটজন নিহত হয়েছে। এর আগে এই সংঘর্ষ গত সপ্তাহেই থেমে যায়। লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, একটি শান্তিচুক্তির লক্ষ্যে কাজ চলছে। সম্প্রতি সংঘাতের সূত্রপাত হলো, প্রধানমন্ত্রী দবেইবা কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত করার নির্দেশ দেন, তবে এই তালিকা থেকে ৪৪৪ ব্রিগেডকে বাদ রাখা হয়, যা বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত ঘটায়।
সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে হওয়া বিক্ষোভের পর লিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান আফ্রিকান ইউনিয়নের
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও বড় ধরনের বিস্ফোরণ ঘটে। সিএনএন-এর দাবি অনুযায়ী, দোনেৎস্কে ৪ জন, খেরসন ও ওডেসায় ৫ জন এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের ৯৪টি ড্রোন ধ্বংস করেছে, যা মূলত বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল। উল্লেখ্য, এই হামলার মধ্যেই ইউক্রেন ও রাশিয়া দুই ধাপে মোট ১,৪০০’র বেশি বন্দি বিনিময় করেছে। এটাই সবচেয়ে বড় বন্দি বিনিময়।
রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩
জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক সভাপতিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী মেহেদী বলেন, ‘আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল লোক মাদক কারবারে জড়িত ছিল। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।’
জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা, আটক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
আজ রোববার ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী, এ উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় কবিকে সশ্রদ্ধ স্মরণ করেন। তিনি লেখেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, লেখক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ। স্বাধীনচেতা এই মানুষটি সাম্য, ন্যায়বিচার ও মানবতার পক্ষে এবং সাম্রাজ্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে এক আপসহীন সংগ্রামী পুরুষ ছিলেন। আরো লেখেন, রাজরোষে পড়েও সত্য ও সুন্দর সৃষ্টির মনোবাঞ্ছা থেকে তিনি কখনোই পিছপা হননি। তারেক লেখেন, 'জাতীয় কবি লিখেছেন ‘কৈরে কৈরে স্বৈরাচারী বৈরী এই বাংলার’? তার কবিতা ও গানে মানবতা ও সাম্যের বাণী উচ্চারিত হয়েছে। তার লেখনী আমাদের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধে ব্যাপক অনুপ্রেরণা যুগিয়েছিল। তার সৃষ্টিকর্ম আমাদেরকে চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে।
কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনচেতা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে এবং সাম্রাজ্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে এক আপসহীন সংগ্রামী পুরুষ: তারেক রহমান
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছেন, তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতার দায়িত্ব নেবেন, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। তিনি বলেন, বিএনপি জনগণের ওপর পরিপূর্ণভাবে আস্থাশীল। আরো বলেন, এ সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ অবৈধভাবে উপার্জন করছেন এবং তা ব্যবহার করে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছেন। জনগণ এ ধরনের দুর্নীতিবাজদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুত তাদের পদত্যাগ দাবি করছি। সবশেষে বলেন, আমরা চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।
কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ অবৈধভাবে উপার্জন করছেন, জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর, আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের বিচার নিশ্চিত করা। কিন্তু, যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। তিনি লিখেছেন, এ অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না, আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। আরও লিখেছেন, জুলাইয়ের উত্তাল দিনে শহিদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। হাসনাত শহীদ হাসানকে স্মরণ করে লেখেন, প্রতিটি জানাজা আমাদের কাছে একেকটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন—আমরা ভুলব না, থামব না।
এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর, আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের বিচার নিশ্চিত করা: হাসনাত
লক্ষীপুরের কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সমর্থকরা। রাজুকে শনিবার গ্রেফতার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এ সময় প্রায় কয়েক সহস্রাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন। খবর পেয়ে ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম সেখানে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী সমর্থকরা
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজউকের দেওয়া প্ল্যান অনুসারে প্রত্যেক বাড়িতে সেফটিক ট্যাঙ্ক থাকার কথা। গুলশান, বনানীসহ উত্তর সিটি করপোরেশনের যেসব বাড়ির পয়ঃবর্জ্য সরাসরি স্টর্ম ড্রেনেজ হয়ে খাল, লেক কিংবা জলাশয়ে যায় সেসব বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে বলে। আরও বলেন, আসন্ন ঈদ উল আজহার পর গুলশান, বনানী এলাকার রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, ঈদের পরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুনর্বন্টন করে সোসাইটিসমূহকে এসব দায়িত্বে অন্তর্ভুক্ত করা হবে।
পয়ঃবর্জ্য লেক বা জলাশয়ে গেলে বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক
ছাত্রদল নেতা ও ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্রদলের নেতাদের প্ল্যাটফর্ম ‘সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ’। শনিবার সন্ধ্যার এ মিছিলে ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’, ‘আমার ভাই কবরে, প্রক্টর কেন চেয়ারে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন মিছিলকারীরা। এর আগে সাম্য হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেওয়া হয়েছে বলে ঢাবি প্রশাসন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। আরো জানান, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেন, তারা অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছেন বলে সিআইডির কাছে অভিযোগ আসে। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত করে এইরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাবের মোট ১৮ কোটি টাকা জব্দ করেছে সিআইডি
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হতে পারে। অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটিই প্রথম ফরমাল চার্জ। আরো জানান, আশুলিয়ায় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে। রোববার প্রতিবেদনটি প্রসিকিউশনে দাখিল করতে পারে তদন্ত সংস্থা।
চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে: তাজুল ইসলাম
জিওপি সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে। জুলাইয়ের ঐক্যে ফাটল ধরেছে উল্লেখ করে নুর বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত। গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেনের দুষ্টু চক্র। আরো বলেন, বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না। সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে!
প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাই না, বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে: নুর
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচটি দাবি জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি। পাঁচটি দাবি হলো, সরকারের ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া, হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করা, জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, ইলেকশন কমিশন পুনর্গঠন এবং জুলাই গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো অবৈধ ঘোষণা করাসহ পাঁচ দাবি জানিয়েছে এনসিপি
ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, বিএনপি জামায়াত অসহযোগিতা করলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। এই সরকারের মেয়াদ হবে ১০ মাস থেকে এক বছর। যদি জাতীয় সরকার না করতে পারেন তাহলে জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলেন। তিনি বলেন, জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান হবেন ড. ইউনূস। সব রাজনৈতিক দল থেকে সেখানে প্রতিনিধি থাকবে সদস্য হিসাবে। তাদের সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মতো। তারা মন্ত্রী হবেন না, উপদেষ্টা হবেন না কিন্তু ওয়াচডগ হিসাবে কাজ করবেন। হাদি বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোনো লাভ নেই। এই সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে হাদি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানান।
জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন-এই তিন দাবি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে হাদি
বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ২৬ মের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনর মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না করালে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। নির্বাচন কমিশন কতৃক গেজেট প্রকাশ হওয়ার পর সংবিধান অনুযায়ী শপথের ব্যবস্থা করা মন্ত্রণালয়ের দায়িত্ব। মাহবুব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন করা। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে।
২৬ মের মধ্যে ইশরাককে শপথ না করালে আদালত অবমাননার মামলা করা হবে: ব্যারিস্টার মাহবুব
এক সমাবেশে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার, অন্য দলের সঙ্গে ঐক্য করার চেষ্টার জন্য সময় দেওয়ার দরকার। কিন্তু আমরা এ জন্য নির্বাচনের অপেক্ষা করব না; জনগণ এ জন্য সময় দিতে রাজি নয়। তিনি বলেন, জনগণ চায় স্থায়ী সরকার। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু শেষে নির্বাচন দিতে হবে। আগামী তিন মাসের মধ্যে সংস্কার শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে সমস্যা কোথায়? একই সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, অধ্যাপক ড. ইউনূস একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু আসিফ মাহমুদের কথামত দেশ চালালে তো চলবে না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া ও অন্য দেশকে করিডর দেওয়ার প্রতিবাদ করবই।
কোনো কোনো দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার, দল গোছানোর জন্য নির্বাচন পেছানো যাবে না: নজরুল ইসলাম খান
শনিবার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শহিদ পরিবারের অনুরোধক্রমে জানাযার নামাজে ইমামতি করেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। জানাজায় অংশগ্রহণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ!
হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে
আবদুল হামিদ খান ভাসানী আহূত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আলোচকরা মওলানা ভাসানীর প্রাণ-প্রকৃতি রক্ষার দর্শনকে বর্তমান বাংলাদেশ ও বৈশ্বিক বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। ফারাক্কা লংমার্চের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের বাংলাদেশ গঠনে এর গুরুত্ব তুলে ধরেন তারা।
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানার ব্যবহৃত পানি পুনঃব্যবহারে বাধ্য করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিজওয়ানা বলেন, আমরা ঢাকার চারটি নদী দখল-দূষণমুক্ত করার চুক্তি করে কর্মপরিকল্পনা দিয়ে যাব। কারণ এসব কাজ আমাদের সময়ের মধ্যে করতে পারব না। তবে আমাদের সময়ের মধ্যেই তুরাগ নদের পুনরুদ্ধার শুরু হবে। গাছা খাল, লবণদহ, পুকুর উদ্ধার ও ৮ আগস্টের পর দখল হওয়া ও ঝামেলা কম এমন দখল হওয়া বনভূমি উদ্ধার এই কয়েকটি কাজ আমরা আগে শেষ করতে চাই।
শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে: রিজওয়ানা হাসান
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, সরকারের তিনজন বিতর্কিত উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হবেন না এমন মুচলেকায় স্বাক্ষর করতে হবে। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, এটি কোনোভাবেই আপসযোগ্য নয়। আরও লেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটন করা যায়।
অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হবেন না, মুচলেকায় স্বাক্ষর করতে হবে: ইশরাক
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'যেকোনো অসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরে বর্তাবে। তিনি বলেন, সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।' নির্বাচনি রোডম্যাপ দাবি করে আসছেন উল্লেখ করে এই নেতা বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ জন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। বিচার অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি ক্ষমতায় এসে বিচার সম্পন্ন করবে। আরো বলেন, কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই নি, বরং প্রথম দিন থেকেই এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিএনপি।
নির্বাচন দেরি হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে: খন্দকার মোশাররফ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার প্রতি দলগুলো আস্থা রেখেছে। কেউ তার পদত্যাগ দাবি করেনি। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা ও সময় দিতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। প্রেস সচিব জানান, বৈঠকে অংশ নেওয়া তিনটি দলই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনের সময়সীমা, সংস্কার প্রক্রিয়া এবং বিচারব্যবস্থা নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। বৈঠকে ড. ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব আবারও উল্লেখ করেন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ কবে এ প্রসঙ্গে বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।
প্রধান উপদেষ্টার প্রতি দলগুলো আস্থা রেখেছে। কেউ তার পদত্যাগ দাবি করেনি। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা ও সময় দিতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে: প্রেস সচিব
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস কেন চলে যেতে চাইবেন। দেশের মানুষ তার ওপরেই ভরসা করে। উনি যে দায়িত্বে আছেন, দেশের মানুষের প্রতি প্রফেসর ইউনূসের যে দায়বদ্ধতা- তাতে স্যার এমন করতে পারেন না। তিনি বলেন, আপনি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের নির্বাহী প্রধান। আপনি কারও জন্য বিশেষ সুবিধা করে দিতে পারেন না। আর যারা এই অল্প সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের ওপর অভিমান করে আপনি চলে যেতে পারেন না। আরো বলেন, প্রধান সেনাপতি নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সেটা হয়তো তিনি বলতে পারেন না। কিন্তু কথা তো ঠিক। নির্বাচনের রোডম্যাপ তো ঘোষণা করতে হবে। সবশেষে বলেন, আমি প্রত্যাশা করি, ড. ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে।
ড. ইউনূস কেন চলে যেতে চাইবেন, দেশের মানুষ তার ওপরেই ভরসা করে। মানুষের প্রতি প্রফেসর ইউনূসের যে দায়বদ্ধতা- তাতে স্যার এমন করতে পারেন না: মান্না
চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। নবগঠিত বিতর্কিত কমিটি বিলুপ্ত করতে এক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি থেকে ছাত্রলীগ নেতাদের নাম বাদ দেওয়ার আহ্বান জানান নেতারা। বিতর্কিত দুইজন হলেন, মোহাম্মদ মিনহাজ, কলেজ ছাত্রদলের সভাপতি ও রায়হান উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক! সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আওয়ামী এক্টিভিটির ছবি ছড়িয়ে পড়েছে!
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক
সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ (সংশোধিত) অধ্যাদেশ থেকে 'কালাকানুন বা কালোধারাগুলো' বাতিলের দাবিতে রোববার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন কর্মচারীরা। কর্মসূচির একপর্যায়ে কর্মচারী নেতারা আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারেন তিনি অফিসে আসেননি। এরপর তারা আইন সচিবের সঙ্গে দেখা করে অনুমোদিত অধ্যাদেশে তাদের আপত্তির বিষয়গুলো তুলে ধরেন। আইন সচিব তাদের যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করেন। সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, কর্মচারী নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া কোনো ধরনের অধ্যাদেশ প্রণয়ন করা হবে না। উল্লেখ্য, অভিযুক্ত সরকারি চাকরিজীবীদের পঁচিশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান যুক্ত করেছে সরকার।
সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ এ বিশেষ বিধান সংযোজনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন কর্মচারীরা
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 'আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে দাবি জানিয়েছে এনসিপি।' এর আগে শনিবার সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় যান। এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি: নাহিদ ইসলাম
আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটি জানিয়েছে, রোববার সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। আরো বলেছে, ছাত্র-জনতা, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন দিনের পর দিন ফ্যাসিস্ট আওয়ামী দোসরমুক্ত জনপ্রশাসনের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আসছে তাদের সংগঠন।
আওয়ামী দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের দাবিতে রোববার সকাল ১০টায় কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের দুই নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যা শেষ হয় রাত সাড়ে ৯টার দিকে। বৈঠক শেষে জামায়াত আমির শফিকুর রহমান জানান, 'সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়েছে।' বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতের নায়েবে আমির তাহের সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছি।’
সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, জিওপি সভাপতি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভিপি নুর বলেন- ‘পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। ওই যাত্রাবাড়িতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।' সংগঠনটি এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে বলা হয়, এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি ফৌজদারী অপরাধও বটে।
পুলিশকে হুমকি, নুরুল হক নুরের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, 'অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি লিখিতভাবে জানিয়েছি। মুখেও বলেছি। আগেও জানিয়েছি।' নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে বলেন, সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টা জানান নি। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তো বা উনারা উনাদের প্রেসের মাধ্যমে জানাবেন। সেজন্য আমরা অপেক্ষা করব। এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নাই। উনার প্রেস কী বলেন, তারপরে আমরা প্রতিক্রিয়া দেব।
অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। আরও তিনটি দাবি হলো- সংবিধান সংস্কার, ‘জুলাই গণহত্যাকারী’ আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ড. ইউনূসকে পাঁচ বছর সময় দেওয়া। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, ইনকিবাল মঞ্চের লোকজন এই সমাবেশ করছে। অল্প কিছু লোকজন আছে।
‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি: ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে
জুলাই গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত সর্বশেষ শহিদ মো. হাসানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিমানবন্দরে উপস্থিত হয়ে তারা শহিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। শহিদ মো. হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শহিদ হাসানের মরদেহে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৪৬ কোটি, বৈদেশিক সহায়তা ২ হাজার ৯৮৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিলের ৮১৬ কোটি টাকা ব্যয় করা হবে।
গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ৯ মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে ২৬৭ জন রোহিঙ্গা যাত্রী নিয়ে রওনা হয়েছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। বেশ কিছুদূর অগ্রসর হওয়ার পর নৌকাটি ডুবে যায় এবং ৬৬ জন সেখান থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হন। বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আবার ১০ মে আরাকান উপকূল থেকে ২৪৭ জন যাত্রী নিয়ে রওনা হয় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। কিন্তু কিছুদূর গিয়ে নৌকাটি ডুবে যায় এবং মাত্র ২১ জন জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হন, বাকিরা নিখোঁজ। তবে তাদের গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি।
বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৪২৭ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন
শনিবার রাত সাড়ে ৮টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করবেন। এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেবেন। এদিকে শনিবার সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। এতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। সাথে আছেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
শনিবার রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করবেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে গবেষণা, গানের চর্চা ও প্রসারের স্বীকৃতি হিসেবে গবেষক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত করছে বাংলা একাডেমি। রোববার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।
গবেষক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত করছে বাংলা একাডেমি
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যে-ই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এটাই জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে। অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুদককে অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি।
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে, এপিএস সংক্রান্ত অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুদককে অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম: আসিফ মাহমুদ
ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেনকে রুখতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একত্রিত হয়েছে বলে জানা গেছে। এক সময়ের আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এনসিপির পক্ষ থেকে অন্তবর্তী সরকারের কাছে সিটি নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টে সহিংসতায় গ্রেপ্তার হওয়া রিগ্যানের ফেসবুকে এখনো আওয়ামী লীগের ছবি ও পোস্টার রয়েছে। ঘটনাটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, অনেকেই একে পতিত মেয়র তাপসের নেতৃত্বে গোপন ষড়যন্ত্র বলে মনে করছেন।
ইশরাক হোসেনকে ঠেকাতে আওয়ামী লীগ ও এনসিপির গোপন আঁতাত
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, শনিবার একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস উইং বলেছে, বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। আরো বলা হয়, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এজন্য সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং অবস্থান স্পষ্ট করবে। শেষে বলা হয়, শত বাধার মধ্যেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে: প্রেস উইং
প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া শনিবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন
গত ১৭ মে ভোরে ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশের এলাকা থেকে জাহানারা খাতুনকে আটক করে বিজিবি। জাহানারা জানান, ‘বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারবো। গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা। তো ওরা দুটো গুলি মারে। তখন আমরা সবাই ভেগে দৌড় মারি। সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি’। তিনি জানান, 'বিএসএফ বললো যে, যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেওয়ায় আবার চলে আসছি।' উল্লেখ্য, সেইদিন জাহানারার সাথে আরো ষোলো জনকে পুশইন করে বিএসএফ।
পুশইন করা ব্যক্তিদের উদ্দেশ্যে বিএসএফ, ‘ধরা পড়লে বলবা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফের তাড়া খেয়ে চলে আসছি’
এক সেমিনারে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে চায়, কিন্তু তারা একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন কত দ্রুত গণতন্ত্রের দিকে ফিরে যেতে পারবো সেটাই মুখ্য বিষয়। খসরু বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই। এই বিনিয়োগের উৎস হবে পুঁজিবাজার। আগামীতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি বলেন, দেশে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে। এখানে একটি গ্রুপ এসে খেলাধূলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে। এর থেকে পরিত্রাণ লাগবে।
অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে চায়, কিন্তু তারা একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু
জিওপি নেতা রাশেদ খান লিখেছেন, ‘যারা আজ ১/১১ নিয়ে কথা বলছে, তারা নিজেরাই কি আসলে ১/১১ চায় না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাদের চারপাশ ঘিরে আছে সেই সময়কার কুশীলবরা। সম্ভবত তাদেরই পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে।’ তিনি লেখেন, ‘আমাদের সকলের প্রত্যাশা, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে।’ তার মতে, এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি।
বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে: রাশেদ
আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত ফেসবুকে লেখেন, সাদিক কায়েম, নাহিদ, মাহফুজ, জুনায়েদ কেউ কারোর ইমাম ছিল না। এখানে কোনো একক ইমাম নেই। শহিদ-আহতদের ত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। তিনি লেখেন, ‘একইসঙ্গে এটা ছিল খুনি হাসিনার নিজের হাতের কামাই। তার জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত ঐক্যমত্যের ফলাফল।’ রিফাত বলেন, ৫ আগস্টের পর নানা প্রকারে একপাক্ষিক বা একক ইমাম নেতৃত্ব আরোপের প্রচেষ্টাতেই অনৈক্য, অবিশ্বাস আর বিভেদ জন্ম নিয়েছে। আরো বলেন, ড. ইউনুস শুরু থেকে আজ পর্যন্ত গোটা ছাত্র-জনতাকে দেখেছেন মাহফুজ-নাহিদদের লেন্স দিয়ে। কালেক্টিভ নেতৃত্বের বাকিরা তথা সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, আলী আহসান জুনায়েদ, সিবগাতুল্লাহ বা ছাত্রদলের রাকিব-নাসিরদের লেন্স সম্পর্কে প্রধান উপদেষ্টা এখনও অন্ধকারে। যদি জ্ঞাত হতেন, তাহলে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের সমন্বয়হীনতার এতটা প্রকট সংকট এত দ্রুত তৈরি হতো না।
জুলাই গণ-অভ্যুত্থানে কোনো একক নেতৃত্ব ছিল না, এটা ছিল কালেক্টিভ নেতৃত্বের ফসল: রাফে সালমান রিফাত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ঈদুল আজহাতে বাজারে আসছে নতুন টাকা। ইতোমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়েছে। নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি। গভর্নর বলেন, ‘নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।’ এ প্রসঙ্গে টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপর ৫০ ও ১০০০ টাকার নোট বুঝিয়ে দেবে টাঁকশাল। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে। এদিকে গভর্নর জানান, ‘বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় পাচার হওয়া অর্থ ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।’
ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর আহসান এইচ মনসুর
ভারতে আটক আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। জানা গেছে, বিএসএফ পুশ ইন করবে এমন খবর পায় বিজিবি। পরে বিএসএফকে বার্তা দিয়ে জানায়, প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া হবে। অন্য দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এরই পরিপ্রেক্ষিতে এই হস্তান্তর!
পুশইনের পরিকল্পনা ফাঁস হওয়ার পর শুক্রবার রাতে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো।' জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে কেবল উপদেষ্টারাই ছিলেন। সচিবালয়ের বা সরকারের কোনো সহযোগীরা ছিলেন না।
প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না: পরিকল্পনা উপদেষ্টা
আজ একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরে বেলা ২টা ১১ মিনিটে বৈঠক শেষ হয়। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি। কে কোন কথা কোথায় বলব সেসব আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনা এখনো হয়নি। এছাড়া উপদেষ্টা তৌহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বৈঠক সস্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেননি।
আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রিজওয়ানা
জুলাই গণঅভ্যুত্থানের এখন পর্যন্ত সর্বশেষ শহিদ মো. হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। উপদেষ্টা বলেন জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত এবং পরবর্তীতে শহিদ মো. হাসানের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে অনন্তকাল স্মরণ করবে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানযোগে তার লাশ থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হবে। তার মহদেহ গ্রহণের জন্য উপদেষ্টা ফারুক ই আজম ও মরহুমের পরিবারের সদস্যসহ অনেকেই উপস্থিত থাকবেন। শহীদের মায়ের ইচ্ছানুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে।
বিমানবন্দরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ হাসানের লাশ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। ওখানে উপস্থিত এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস লক্ষ্য করছি। দেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেটি ব্যর্থ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা, নির্বাচন, সংস্কার ও বিচারসহ প্রতিটি বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আখতার বলেন, সরকার স্পষ্ট করেছে যে, করিডোর ত্রাণ দেওয়ার জন্য। তবে আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
অন্তর্বর্তী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম
উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরো যাচাই বাচায়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে মোয়াজ্জেম দাবি করেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে।’
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে সারজিস আলমকে। ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছিলেন, 'মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন- ‘তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান’। আমরা তার এ কথার ওপর আস্থা রাখতে চাই।" তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না। কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। তিনি সরকারের অভিভাবক। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা। আরো বলেন, আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি।
প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বলেছেন- ‘তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান’। আমরা তার এ কথার ওপর আস্থা রাখতে চাই: শফিকুর রহমান
গত ২৪ ঘন্টায় একনজরে ২১০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।