Web Analytics

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও বড় ধরনের বিস্ফোরণ ঘটে। সিএনএন-এর দাবি অনুযায়ী, দোনেৎস্কে ৪ জন, খেরসন ও ওডেসায় ৫ জন এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের ৯৪টি ড্রোন ধ্বংস করেছে, যা মূলত বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল। উল্লেখ্য, এই হামলার মধ্যেই ইউক্রেন ও রাশিয়া দুই ধাপে মোট ১,৪০০’র বেশি বন্দি বিনিময় করেছে। এটাই সবচেয়ে বড় বন্দি বিনিময়।

25 May 25 1NOJOR.COM

রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

নিউজ সোর্স

রেকর্ড বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত ১৩

তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবারের এ ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ইউক্রেনজুড়ে বহু মানুষ আহত হয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।