Web Analytics

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সময়ে চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিকভাবে আরোপিত শুল্ক ১১৫ শতাংশ হারে কমাবে। আগামী ৯০ দিনের জন্য একে অপরের ওপর আরোপিত আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ হারে শুল্ক আরোপের পর এটি ছিল প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। নতুন সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন চীনা পণ্যে শুল্ক ৩০ শতাংশে নামিয়ে আনবে এবং চীনও মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে ১০ শতাংশ করবে — উভয়ই ৯০ দিনের জন্য কার্যকর থাকবে।

12 May 25 1NOJOR.COM

৯০ দিনের জন্য শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন, আরোপিত শুল্ক ১১৫ শতাংশ হারে কমাবে দুই দেশ

মিয়ারমারের জান্তার বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা সরকার বিরোধীদের দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগ শুরু করে। যার পর থেকে দেশটি ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে সামরিক সরকার দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও এনইউজি-সংশ্লিষ্ট প্রতিরোধ আন্দোলনের কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে। গত সপ্তাহে জান্তা সরকার জানিয়েছিল, ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

12 May 25 1NOJOR.COM

মিয়ারমারের ক্ষমতাসীন জান্তার বাহিনীর বিমান হামলায় দেশটির একটি স্কুলে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে

গণঅধিকার পরিষদ সিইসিকে চিঠিতে লিখেছে, গত ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে। পরপর তিনটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করাসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ।

12 May 25 1NOJOR.COM

আ. লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ

জামায়াত নেতা ডা. কর্নেল (অব.) জেহাদ খান বলেছেন, পারিবারিকভাবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আমাদের আত্মীয় হলেও আমার পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থক। শুধু ব্যক্তি আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত। তিনি বলেছেন, নাজমুস সাকিব নামের এক ব্যক্তিসহ বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। যেখানে কল্পনাভিত্তিক দাবি করা হচ্ছে- আমি নাকি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের অনুমতির জন্য রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘ধরনা দিয়েছি'! আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে কখনো আমি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করিনি, ডিআইজি মোয়াজ্জেম হোসেনের সঙ্গে আমার কোনো প্রকার যোগাযোগ নেই।' তিনি তার বিরুদ্ধে অভিযোগ প্রোপাগান্ডা বলে প্রত্যাখ্যান করেছেন।

12 May 25 1NOJOR.COM

জেহাদ খান রাষ্ট্রপতিকে দেশত্যাগে ধরনা দেওয়া ও চক্রান্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন

উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে। সামাজিক ফ্যাসিবাদ দূরীভূত করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেওয়া যাবে না। বরং সবার অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনি প্রতিযোগিতা এবং নানা টানাপড়েন থাকবে, স্বাভাবিক। কিন্তু দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।’ আরও বলেন, ‘৭১-পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্রগঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্রগঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

12 May 25 1NOJOR.COM

মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে: মাহফুজ আলম

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন।’

12 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে: সিনিয়র সচিব আখতার আহমেদ

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘শাহবাগে হঠাৎ করে এ নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কীভাবে?’ তিনি বলেন, ‘কোন দাবিতে মিছিল–মিটিং করল? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব বলা হয়েছিল, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কী ঠেকা পড়ে গেছে ভাই? বিএনপির নেতা–কর্মীরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেনি।' তিনি বলেন, ‘হামিদ সাহেব চলে গেল। কত সুন্দর ভিআইপি দিয়ে গেল। ভিআইপিতে ঢোকে কীভাবে? আরো বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক করিডর দেওয়ার সুযোগ নেই! আমরা ঔপনিবেশিক শোষণের মধ্যে আছি। ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না। কেন আমরা সাজেক যেতে পারব না!

12 May 25 1NOJOR.COM

শাহবাগ আপনারা বন্ধ করেছেন, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কীভাবে: মির্জা আব্বাস

জামায়াত আমির শফিকুর রহমান লেখেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়। এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ— সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। একটি দোয়া শেয়ার করেন তিনি , যার অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই উত্তম কর্মবিধায়ক।

12 May 25 1NOJOR.COM

সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে: নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় জামিন পেয়েছেন ৪০ জন বিডিআর সদস্য। আসামিদের নথিপত্র যাচাই করে আদালত তাদের জামিন দিয়েছেন। এর আগে গত ১৯ জানুয়ারি ১৭৮ জন জন বিডিআর সদস্যকে একই আদালত জামিন দেন। পরে গত ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা। প্রসঙ্গত, ২০০৯ সালের বিডিআর হত্যাকান্ডের পর দুইটি মামলা হয়। উনারা সেই মামলার আসামি।

12 May 25 1NOJOR.COM

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় বিডিআরের আরও ৪০ সদস্যের জামিন

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। প্রায় ৩১৭ কোটি টাকার প্রকল্পে খাল খননের পাশাপাশি পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার কাজও সম্পন্ন করা হবে। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয়ে খাল খনন করছে। এ খাল যাতে পুনরায় বর্জ্য ফেলে ভরাট না হয়, সেজন্য এলাকাভিত্তিক মনিটরিং কমিটি গঠন করতে হবে। জনগণের অর্থ যেন অপচয় না হয়, সরকার সে বিষয়েও নজর রাখবে। আরও জানান, আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনগুলোতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

12 May 25 1NOJOR.COM

শুভাঢ্যা খাল পুনঃখনন কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা রিজওয়ানা

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কাপ্তাই লেককে আধুনিকায়নের মাধ্যমে নতুন ল্যান্ডিং স্পট গড়ে তোলার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বাইরেও কাপ্তাই লেকের মাছ রপ্তানি করা সম্ভব হবে।’ তিনি বলেন, কাপ্তাই লেকের মাধ্যমে হাজার হাজার জেলে পরিবার, সাধারণ ব্যবসায়ীসহ এর সাথে সংশ্লিষ্ট অনেকে তাদের জীবনজীবিকা নির্বাহ করছে। কাপ্তাই লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লেককে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী-জেলেসহ সকলের আর্থ-সামাজিক উন্নয়ন হয়।

12 May 25 1NOJOR.COM

কাপ্তাই লেক দেশের সম্পদ, এটাকে রক্ষা করতে হবে: ফরিদা আখতার

শফিকুল আলম বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে। অভ্যুত্থানের পক্ষের সবার সঙ্গেই পরামর্শ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদনে ১৪শ’ মানুষকে হত্যার তথ্য উঠে এসেছে। আমাদের হিসেবে এই সংখ্যা আরও বেশি। কিন্তু আওয়ামী লীগের মধ্যে এ নিয়ে কোনো অনুশোচনা নেই। তারা যে কাউকে জঙ্গি বানিয়েছে। এখন নিষিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।’ আরো বলেন, ‘সংবাদকর্মীদের সুবিধার বিষয়ে ইউনিয়নগুলোর কথা বলা উচিত। তারা মালিকদের সঙ্গে কথা বলবে। ১৫ বছরে পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল। সাংবাদিকদের তারা ভয়াবহ ভাবে ঠকিয়েছে।’

12 May 25 1NOJOR.COM

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে: প্রেস সচিব

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ রয়েছে। দুটি অভিযোগ প্রকাশ করা হয়েছে। প্রথম অভিযোগটি হচ্ছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে উসকানি ও প্ররোচনা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেছিলেন। এটা বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা মানবতাবিরোধী এসব অপরাধগুলো করে। আরও বলেন, দ্বিতীয় যে অভিযোগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। তদন্ত সংস্থা শেখ হাসিনার অনেকগুলো টেলিফোন কনভারসেশন জব্দ করেছে। সেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন, রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টার ,ড্রোন, এপিসিসহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশনা প্রদান করেছেন।

12 May 25 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধে উসকানি ও প্ররোচনা এবং সরাসরি নির্দেশের প্রমাণসহ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। যাদের হাতে রয়েছে সেগুলোও ফেরত দিতে হবে। তিনি বলেন, র‌্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে জানিয়ে তিনি গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানান। ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে পুশইন হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানান তিনি।

12 May 25 1NOJOR.COM

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না, যাদের হাতে রয়েছে সেগুলোও ফেরত দিতে হবে: জাহাঙ্গীর আলম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে তা মঞ্জুর করেছেন আদালত। আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।

12 May 25 1NOJOR.COM

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর

অতীতের যে ভেঙে চলতি অর্থ বছরের ৭ মে পর্যন্ত এসেছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে, জুলাই ২০২৩ থেকে ৭ মে ২০২৪ পর্যন্ত এসেছিল ১৯ দশমিক ৭২ বিলিয়ন ডলার। আর ৭ মে ২০২৫ এ প্রবাসী আয় এসেছে ১১০ মিলিয়ন ডলার। এ মাসের প্রথম সাত দিনে এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। সে সময়ে এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।

12 May 25 1NOJOR.COM

অতীতের সব রেকর্ড ভাঙল প্রবাসী আয়ে, চলতি অর্থ বছরের ৭ মে পর্যন্ত এসেছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার

বিচার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

12 May 25 1NOJOR.COM

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, 'দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।' একটি পোস্টারও শেয়ার করেন তিনি। এতে শিরোনামে লেখা, ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার। আরও লেখা রয়েছে— নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়।

12 May 25 1NOJOR.COM

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার: আসিফ মাহমুদ

স্বতন্ত্র রাষ্ট্রের দাবিতে চলা চার দশকের সশস্ত্র বিদ্রোহের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। পিকেকে বলছে, 'আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি-কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে। এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ শেষ করেছে।' এর মাধ্যমে প্রায় ৪০ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল, যাতে প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান। ১৯৯৯ সাল থেকে তুরস্কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।

12 May 25 1NOJOR.COM

চার দশকের রক্তক্ষয়ী লড়াইয়ে ক্ষান্ত দিল কুর্দিরা, বিলুপ্তি ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, সূর্য উঠলে দেখতে পাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তিনি বলেন, সরকার গেজেট প্রকাশ করলেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যেহেতু সরকার এখনও গেজেট প্রকাশ করেনি, সেহেতু এ ব্যাপারে ইসি এখনও ভাবেনি। আরও বলেন, আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। পত্র-পত্রিকার সংবাদে তো আর ইসি সিদ্ধান্ত নিতে পারে না। গেজেট অনুযায়ী ইসি সিদ্ধান্ত নেবে।

12 May 25 1NOJOR.COM

সূর্য উঠলে দেখতে পাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে: সিইসি

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকার। সোমবার দুপুর ১ টার দিকে এক পোস্টে সারজিস আলম বলেন, খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিশিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা। আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম। উল্লেখ্য, আজ সোমবারের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে অফিশিয়াল প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

12 May 25 1NOJOR.COM

খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিশিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা, আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম:সারজিস

সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার। ২৪’র অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ। বাম ঐক্যের নেতারা বলেন, সংস্কারের পক্ষে আছে তাদের জোট। তবে সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত উল্লেখ করে বলেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই।

12 May 25 1NOJOR.COM

সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান: আলী রীয়াজ

এবি পার্টি'র নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা প্রথম যখন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলাম ওই সময় অনেকেই আমাদেরকে বোকা মনে করত। আজ প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম। আপনাদের দেশে বসবাসরত আত্মীয়স্বজনদের বুঝাতে হবে, পুরোনো রাজনীতি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাদেরকে বলতে হবে, নতুন রাজনীতি ও রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে।’ আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোট-টাই পরা মানুষের অবদানের চেয়ে কৃষক ও কৃষকের ছেলে যারা প্রবাসে রয়েছেন ও কৃষকের মেয়ে যারা গার্মেন্টসে কাজ করেন তাদের অবদান অনেক বেশি। আরও বলেন, ‘আমাদের প্রবাসী ভাইয়েরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না। পুরাতন পাসপোর্ট যথাসময়ে নবায়ন করতে পারছে না। দীর্ঘদিন মালয়েশিয়ায় আমাদের শ্রম বাজার বন্ধ রয়েছে। যাদের রক্তে ঘামে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।’

12 May 25 1NOJOR.COM

আপনাদের দেশে বসবাসরত আত্মীয়স্বজনদের বুঝাতে হবে, পুরোনো রাজনীতি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: ফুয়াদ

১৯ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ ইমেইলের মাধ্যমে দেশের নাগরিকদের নিকট হতে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ প্রদানের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ১১মে পর্যন্ত মোট ৯০৯টি ইমেইল পাওয়া গেছে।’ এসব ইমেইল প্রাথমিক বিশ্লেষণ উপস্থাপন করা নিয়ে উপদেষ্টা জানান, ‘প্রথম ৪০০টি ইমেইল পর্যালোচনা করে ১২৮টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ চিহ্নিত করা হয়েছে।’ বাকি ইমেইলসমূহ পর্যালোচনার কাজ চলমান রয়েছে।

12 May 25 1NOJOR.COM

ঘুষ, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ প্রদানে উপদেষ্টা আসিফের আহ্বান, ১১মে পর্যন্ত মোট ৯০৯টি ইমেইল পাওয়া গেছে

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বলেন, ‘নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যাতে তারা অহেতুক রাস্তা অবরোধ না করেন।’ আরও জানান, নগরীর স্বাভাবিক চলাচল বজায় রাখতে এবং জরুরি সেবা নিশ্চিত করতে ডিএমপি সর্বদা তৎপর রয়েছে। প্রসঙ্গত, ডিএমপির ট্রাফিক বিভাগ যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালালেও অহেতুক রাস্তা অবরোধের ঘটনায় কার্যত ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বিদেশগামী যাত্রীরা এবং অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা।

12 May 25 1NOJOR.COM

রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

এনসিপি জানিয়েছে, সাম্প্রতিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, মত, পক্ষ এবং সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে। যা জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে। এনসিপি জানায়, তাদের কোনো সদস্য দলীয় স্লোগান কিংবা সংগ্রাম ও ইতিহাসবিরোধী কোনো স্লোগান দেয়নি। এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশে রাজনীতি করার পূর্বশর্ত। যারা ১৯৭১ সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করবে এবং চব্বিশের অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবে।

12 May 25 1NOJOR.COM

যারা ১৯৭১ এর বিরুদ্ধে ছিল ও গণহত্যার সহযোগিতায় অভিযুক্ত, তাদেরকে রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যের আহ্বান এনসিপির

জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন চলছে। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই। দোষ দিলে সমাধান হবে না। আমাদের মধ্যে ঘাটতি আছে। স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। আরও বলেন, আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্য সেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।’ প্রধান উপদেষ্টা বলেন, সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেইসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো। স্বাস্থ্য সেবায় কোনো কাঠামো লাগে না, রাজনীতিও না।

12 May 25 1NOJOR.COM

চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার আহ্বান প্রধান উপদেষ্টার

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লেখেন, আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামায়াত-শিবির। জাশি ও এনসিপির নেতাদের একসঙ্গে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। ঘেরাওয়ে ৬০ শতাংশ বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থী। আরও লেখেন, কোনো কোনো মহল থেকে অভিযোগ আসছে, শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামায়াত শিবির! তা নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকে আছে। রাশেদ লেখেন, জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থি বলে চালিয়ে দাও! এবারের ঘটনা থেকে জাশির যদি ন্যূনতম শিক্ষা হয়, তবে ডাক দিলেই আর আগের মত দৌড় দিবে না।

12 May 25 1NOJOR.COM

জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থি বলে চালিয়ে দাও: রাশেদ খান

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোর্ডিনেটর, তদন্ত কর্মকর্তাসহ তিনজন। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থা। এটিই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। একইসঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি।

12 May 25 1NOJOR.COM

হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। এজন্য এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ঢাকা রেঞ্জের কোনো পুলিশ যদি অনৈতিক কাজ বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ দলটির সঙ্গে যুক্ত যে কোনো সংগঠন প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের তৎপরতা চালাতে পারবে না। আমাদের ওপর নির্দেশনা দেওয়া আছে, নিষিদ্ধ সংগঠনের কাউকে দেখামাত্রই গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

12 May 25 1NOJOR.COM

নাশকতার পাঁয়তারা, আ.লীগ কর্মীদের দেখামাত্রাই গ্রেফতারের নির্দেশ

হামাস জানিয়েছে, 'যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজার জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরাইলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেয়া হবে।' তবে ২১ বছর বয়সি আলেকজান্ডারকে কখন মুক্তি দেয়া হবে তা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ সমস্ত সাহায্য প্রবেশে বন্ধ করে রেখেছে ইসরাইল। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরাইল সফর করবেন।

12 May 25 1NOJOR.COM

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন-ইসরাইলি জিম্মি এডানকে মুক্তি দিচ্ছে হামাস

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তান নয়, ভারতই দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এ অনুরোধ জানায়। তিনি বলেন, এটি এমন এক সংঘাত ছিল, যা ১.৬ বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। যারা যুদ্ধ চায়, তারা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে, তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। আরো বলেন, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনদ ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে।

12 May 25 1NOJOR.COM

যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে: পাকিস্তান সেনাবাহিনী

জুলাই গণঅভ্যুত্থান দমনে দেশের বিভিন্ন স্থানে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের স্বার্থে শহিদ ও আহতদের বিষয়ে তথ্য নিশ্চিত করতে এ তালিকা চাওয়া হয়েছে। তদন্ত সংস্থার উপসহকারী পরিচালক আহমেদ নাসির উদ্দিন বলেন, যেসব এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, সেসব এলাকায় তথ্য চাওয়া হয়েছে। আবার সশরীরে ঘটনাস্থলে যাচ্ছি। জুলাই আন্দোলনের প্রকৃত ঘটনা জানতে তাদের তালিকা চাওয়া হয়েছে। প্রয়োজনে তারা সাক্ষী হতে পারেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে তথ্য এসেছে।

12 May 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান দমনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছে তদন্ত সংস্থা

আসিফ মাহমুদ লেখেন, দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়। ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়। এর আগের পোস্টে লেখেন, ‘স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক, জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ায় এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে।’ তিনি বলেন, ‘ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ-অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য। জুলাইয়ের ছাত্র-জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। উপদেষ্টা বলেন, সরকারে থাকাটা দো-ধারি তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে। সরকার কোনো ভুল করলে, সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয়। আবার ছাত্র-জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে। স্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি।

12 May 25 1NOJOR.COM

দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: ক্রীড়া উপদেষ্টা

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লিখেছেন, ২০২৫ সালের ১০-১১ মে রাতে যুদ্ধবিরতি এবং আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সেনাবাহিনী প্রধান ১০ মে ডিজিএমও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে পাকিস্তানের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাব দিতে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন। এর আগে ভারত অভিযোগ করেছে, পাকিস্তান চুক্তি লঙ্ঘন করছে।

12 May 25 1NOJOR.COM

পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে কমান্ডারদের পালটা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন ভারতের সেনাপ্রধান

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করে।’ তিনি বলেন, ‘নয় মাস পেরিয়ে গেলেও গত ১৭ বছর ধরে মানুষ যে ভোটাধিকার হারিয়েছে, তা এখনো ফিরে পায়নি। আমরা বারবার নির্বাচন দাবি করেছি, কিন্তু এখনো সেই দাবি পূরণ হয়নি। কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়, আমি স্পষ্ট করে বলি—বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্যই রাজনীতি করে।’ আরও বলেন, ‘১৭ বছর ধরে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। এই অবস্থার অবসান চায় মানুষ। আমিনুল হক বলেন, স্বৈরাচার সরকার যেভাবে জনগণের ওপর জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন।

12 May 25 1NOJOR.COM

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করে: আমিনুল হক

ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শুধু বড়লোকদের সুযোগ সুবিধা ও পুনর্বাসনের জন্য কাজ করছে; কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) সর্বস্তরে নির্বাচন দিতে হবে। আরও বলেন, ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্ত, ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানান এই নেতা।

12 May 25 1NOJOR.COM

গণবিপ্লবে গণহত্যার বিচার দ্রুত করতে হবে: ফয়জুল করীম

ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে লীগের তিনতলা ভবন দখল নিয়ে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছেন এনসিপি'র স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জ্বালাও-পোড়াও আন্দোলনের তোপে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। লুটে নেওয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত পড়েছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।

12 May 25 1NOJOR.COM

চরফ্যাশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন এনসিপির দখলে

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বুদ্ধ পূর্ণিমার যে শান্তির বাণী, এটা সারা বিশ্বে আছে এবং বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য। আমরা গত ১০ থেকে ১৫ বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা-বাণিজ্য সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এমন দেশ ও সমাজ গড়তে চাই, যে দেশ হবে শান্তির। আমরা আর অশান্তি চাই না। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আমরা ক্লিন, গ্রিন, হেলদি সিটির পাশাপাশি একটি শান্তির শহর হিসাবে গড়ে তুলতে চাই। একই সঙ্গে এটিকে একটি নিরাপদ শহর হিসাবেও গড়ার লক্ষে কাজ করছি। হিন্দু, বৌদ্ধ, মুসলিম কিংবা খ্রিস্টান আমরা সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।

12 May 25 1NOJOR.COM

বুদ্ধ পূর্ণিমার যে শান্তির বাণী, এটা সারা বিশ্বে আছে, দেশে আর অশান্তি চাই না: আমির খসরু

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, মা হলো সৃষ্টির শ্রেষ্ঠ উপহার। আজকের এই দিনে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, যারা সমাজে বঞ্চিত ও অবহেলিত। আরও বলেন, এই নারী জাতি কারো মা, কারো বোন, কারো কন্যা কিংবা স্ত্রী। আমরা যদি আমাদের মাকে সম্মান দিতে না পারি, তাহলে জাতি গঠনের কথা বলাও বৃথা। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন- ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।’ নাসির আরও বলেন, বাংলাদেশের জনগণই এ দেশের মালিক। আমরা চাই জনগণের সরকার, যেখানে সুশাসন থাকবে, থাকবে ন্যায়বিচার। নির্বাচন যত দেরিতে হবে, ততই দেশ বিদেশি চক্রান্তের ফাঁদে পড়বে।

12 May 25 1NOJOR.COM

সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সরকার চায় বিএনপি: ব্যারিস্টার নাসির

সুনামগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফ নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে। সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা থাকায় সিলেট ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির দিবারাত্রি টহল জোরদার ও নজরদারি বাড়িয়েছে। বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জনবল বৃদ্ধির পাশাপাশি পূর্বে যেখানে বৈদ্যুতিক পোস্টে বাংলাদেশমুখী লাল হ্যালোজিন লাইট ব্যবহার করছিল; সেখানে গত দুই দিন আগে তাদের প্রতিটি বৈদ্যুতিক পোস্টে নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।

12 May 25 1NOJOR.COM

ভারতীয় সীমান্তে ফের এলইডি লাইট-ক্যামেরা সেন্সর, বিজিবির টহল জোরদার

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার সঙ্গেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত এবং গতিপথ নির্ধারিত হবে। এটি আওয়ামী লীগের ফ্যাসিবাদি কৃতকর্মের নৈতিক পরীক্ষা—যা ন্যায়বিচার, মানবিকতা এবং গণতান্ত্রিক দায়বদ্ধতার এক অগ্নিপরীক্ষা। রাষ্ট্রকে অবশ্যই অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য হলো—যেখানে নির্যাতিতের কণ্ঠ রাষ্ট্র সুরক্ষা দেয় এবং অভিযুক্তের জন্যও নিরপেক্ষ ও ন্যায়বিচার নিশ্চিত করে। যদি কোনো রাষ্ট্র গণহত্যাকারী শক্তিকে বিচারের আওতার বাইরে রাখে, তবে সে রাষ্ট্র দর্শনগতভাবেই অপ্রয়োজনীয় হয়ে পড়ে।’

12 May 25 1NOJOR.COM

গণহত্যার বিচারের সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ জড়িত: আ স ম রব

গাজীপুর সদর থানায় একটি এনজিওর ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রদল, যুবদলের ১০ জনকে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন- গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), যুবদল নেতা ইসমাইল হোসেন (৪০), যুবদল নেতা মকবুল হোসেন (৪৩), জাহাঙ্গীর হোসেন (৪০), কবির হোসেন (৩২), শফিকুল ইসলাম (৩৬), মহিউদ্দিন (৩০), শাহিন ভূঁইয়া (৩৭), পলাশ হাওলাদার (৩১) ও রেজাউল করিম (৪২)। সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মেরে ফেলার হুমকি দেয়।

12 May 25 1NOJOR.COM

গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল-যুবদলের ১০ জন গ্রেফতার

জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না। আরও বলেন, অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার আগে সব গণহত্যার বিচার করতে হবে। সব গণহত্যাকারীদের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের হত্যা করা হয়েছে শহিদ করা হয়েছে, সেসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তা, সাক্ষী, বিচারপতিদের বিচার করতে হবে। উল্লেখ্য, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

12 May 25 1NOJOR.COM

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: রফিকুল ইসলাম খান

ডাক বিভাগের প্রান্তিক ডাকঘরে সেবা দেওয়া ২৩ হাজার কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্যজোটের নেতারা। আবুল কালাম আজাদ বলেন, শাখা ডাকঘর কর্মচারীরা আজ নানাবিধ বঞ্চনা ও অবহেলার শিকার। তিনি বলেন, অধিকাংশ কর্মচারী দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করার পরও ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। এতে করে আমাদের শ্রম শোষণ করা হচ্ছে।‌ দৈনন্দিন জীবনে ন্যূনতম প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এছাড়া জাতীয়করণ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে অন্তত ১৩ম-২০ম গ্রেড অনুসরণ করে ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন ও কার্যকরসহ ৮ দফা দাবি জানানো হয়।

12 May 25 1NOJOR.COM

ডাক বিভাগের ২৩ হাজার কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ও শেরপুরের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এরমধ্যে এক শিশু খেলা করা অবস্থায় মারা গেছেন। একজন কৃষক মাঠে গরু চড়ানো অবস্থায় মারা গেছেন। একজন শ্রমিকও মারা গেছেন। এছাড়া দুইটি গরুও বজ্রপাতে নিহত হয়েছে।

12 May 25 1NOJOR.COM

নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে মৃত ১০

৫ আগস্ট রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদন্ডের ভেতরে গিয়ে আটকে যায়। রাজশাহী মেডিকেলে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সেই বুলেট আর বের করা যায়নি। অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি। রোববার শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে ।

12 May 25 1NOJOR.COM

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান

অভিনন্দন শোভাযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই। জাতিসংঘ ঘোষিত গণহত‍্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাচ্ছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন‍্য। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এজন‍্য আন্দোলন করে আসছিলাম। কিন্তু এক অজানা কারণে আমাদের দাবি মেনে নিতে সরকার গড়িমসি এবং কালক্ষেপণ করে। শেষ পর্যন্ত ফ‍্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে রাজপথে নেমে দাবি আদায় করতে হয়েছে। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থনকারী সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

12 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবি পার্টি

পটুয়াখালীর দুমকিতে শহিদকন্যা ধর্ষণের ঘটনার আসামি ইমরান মুন্সীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। ইমরান মুন্সী দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিল। শুরুতে ইমরান মুন্সীকে আসামি করেননি ভুক্তভোগী। তবে তদন্ত ও অন্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আসামি হিসেবে যুক্ত করেছে পুলিশ। গত ১৮ মার্চ বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে ২৬ এপ্রিল তিনি আত্মহত্যা করেন।

12 May 25 1NOJOR.COM

শহিদকন্যা ধর্ষণ, আলোচিত আসামি ইমরান মুন্সী গ্রেফতার

জুলাই ঘোষণাপত্রের প্রস্তাব করাসহ চার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। সিদ্ধান্তগুলো হলো- জুলাই ঐক্য বিপ্লবী জুলাই ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করবে; জুলাইয়ের চেতনা ধারণকারী সব সংগঠনকে ঐক্যবদ্ধ করবে; ৩ দফা দাবি পূরণে সরকারের পদক্ষেপগুলোকে পর্যবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান করা হবে। নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ২ হাজার শহিদের রক্তের ওপরে আমরা আজ দাঁড়িয়ে আছি। গত বুধবার ‘জুলাই ঐক্য’র ঘোষণা করি। যেখানে বর্তমানে ৬০ এরও অধিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ১৪ দল এবং সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

12 May 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবসহ ৪ সিদ্ধান্ত নিল জুলাই ঐক্য

পুঁজিবাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনা দিয়েছেন। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা; বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা; স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ। প্রধান উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে।’

12 May 25 1NOJOR.COM

শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়, অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে: প্রধান উপদেষ্টা

সাতক্ষীরার মান্দারবাড়িয়া চরে বিএসএফ-এর রেখে যাওয়া ৭৮ জনকে শ্যামনগর থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। তিনি বলেন, ৭৮ জনের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন, বাকিরা বাংলাদেশি। তাদের বেশিরভাগের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলায়। রোববার দুপুর ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা তাদের নিয়ে মোংলা থেকে লোকালয় অভিমুখে রওনা দিয়েছেন।

12 May 25 1NOJOR.COM

বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে নেওয়া হচ্ছে শ্যামনগর থানায়

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং কারও কোনো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর দুই সদস্য হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার রাতে থাইল্যান্ডে যান। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক দেশ ছাড়েন।

11 May 25 1NOJOR.COM

আবদুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন, তিন উপদেষ্টার তদন্ত কমিটি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন, তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে প্রবেশ করেছিলেন।

11 May 25 1NOJOR.COM

সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বিজিবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক-ভারত যুদ্ধবিরতিকে ঐতিহাসিক ও বীরোচিত বলে অভিহিত করেন। তিনি লেখেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্ব যেভাবে বুঝেছে যে আরও আক্রমণ চালানো বিপর্যয় ডেকে আনতে পারত, তা থেকে সরে আসার জন্য যে প্রজ্ঞা ও ধৈর্য তারা দেখিয়েছে, তা প্রশংসনীয়। লাখ লাখ নিরীহ মানুষ মারা যেতে পারত! এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তোমাদের নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র গর্বিত। ট্রাম্প আরো বলেন, আমি দুই দেশের সঙ্গে কাজ করব, যাতে হয়তো ‘হাজার বছরের’ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কাশ্মীর সমস্যার সমাধান আনা যায়।

11 May 25 1NOJOR.COM

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা-কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু'দেশ তৎক্ষণাৎ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

11 May 25 1NOJOR.COM

অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে: ভারতীয় বিমান বাহিনী

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে পালন করা হচ্ছে বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে রাঙামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবলছড়ি এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসামবস্তি বুদ্ধাঙ্কুর বিহারে শেষ হয়। প্রদীপ প্রজ্বলন শেষে নিজেদের সমর্পণ করেন বুদ্ধের চরণে। বুদ্ধের কাছে করেন প্রার্থনা। বুদ্ধ স্নান, বুদ্ধপূজা, পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দানের পর সবাই যোগ দেন সমবেত প্রার্থনায়। এ সময় শহরের রাজবন বিহার, আনন্দ বিহার, মৈত্রী বিহারসহ সকল বিহারে সকাল থেকে পূণ্যার্থীরা মঙ্গল কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা করেন।

11 May 25 1NOJOR.COM

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে পালন করা হচ্ছে বুদ্ধপূর্ণিমা

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ লেখেন, আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জি এম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদের। উল্লেখ্য, আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যদিবসে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

11 May 25 1NOJOR.COM

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

প্রতিশ্রুতি মোতাবেক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। বিকেল ৩টার দিকে পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করেন তিনি। মাদানী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।

11 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর গরু জবাই করে খাওয়ালেন রফিকুল ইসলাম মাদানী

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা এক সময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে। গত নয় মাসে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। নুর বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিদেশি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন। এরপরই করিডর দেওয়ার ঘোষণা ও লীগের পুনর্বাসনের ইঙ্গিত। সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেন।

11 May 25 1NOJOR.COM

নিষিদ্ধ ঘোষণা করে আ.লীগের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি নুরের

পোপ লিও রোববার প্রথম ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একটি ‘প্রকৃত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কথা বলেছেন। পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘চলমান সহিংসতা ও যুদ্ধগুলো যেন এক খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ’। লিও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বে ‘অলৌকিকভাবে শান্তি’ দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন। পোপ জানান, আর যুদ্ধ নয়। তিনি ‘ইউক্রেনের প্রিয় জনগণের দুঃখ’ হৃদয়ে বহন করছেন। গাজা যুদ্ধ নিয়ে ‘গভীরভাবে দুঃখিত’। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন।

11 May 25 1NOJOR.COM

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন পোপ লিও

এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিলম্বিত সিদ্ধান্তে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে। যারা সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করেছে কিংবা প্রভাবিত করেছে, তারা ইতিহাস ও জনগণের সামনে দায় এড়াতে পারবে না। গত বছর ৮ আগস্ট এলডিপি সর্বপ্রথম জোরালোভাবে এ দাবি জানিয়েছিল। তিনি বলেন, প্রায় ৯ মাস পর জনতার প্রতিরোধ, তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে আওয়ামী লীগকে অবশেষে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। আরো বলেন, রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বগুলোতেও এমন ব্যক্তিদের দায়িত্বে রাখা আবশ্যক, যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, পরীক্ষিত এবং যারা দেশের স্বার্থকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে সক্ষম।

11 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের বিলম্ব সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ: কর্নেল অলি

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা আমাদের লক্ষ্য। তবে, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না। তিনি বলেন, সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না। সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করা গেছে। বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয়। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা, এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে।

11 May 25 1NOJOR.COM

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে: আলী রীয়াজ

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, সন্ত্রাস প্রতিরোধ এবং তাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ প্রণয়ন করা হয়

11 May 25 1NOJOR.COM

সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পাঁচটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে। দেওয়া হয়েছে বাস্তবায়নের তাগিদ। সেগুলো হলো, সব প্রাসঙ্গিক সংস্থার অংশগ্রহণে জাতীয় একক জানালার পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা। একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে জাতীয় শুল্ক নীতি ২০২৩ বাস্তবায়ন করা। জাতীয় লজিস্টিক নীতি ২০২৪-এর অধীনে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়ন করা, যার মধ্যে অবকাঠামো প্রকল্প অন্তর্ভুক্ত। সাভার ট্যানারি গ্রামে বর্জ্য শোধনাগারের কার্যকর প্রস্তুতি সম্পন্ন করা। মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট পার্কের পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা।

11 May 25 1NOJOR.COM

এলডিসি উত্তরণ ইস্যুতে যমুনায় বৈঠক, দ্রুত ৫ পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ

এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই। বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। তিনি বলেন, আশা করি, দ্রুত সময়ের মধ্যে আমরা সমঝোতার মাধ্যমে সামনে এগোতে পারব। আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না। সংস্কারে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে কারও কোনো আপত্তি থাকার কথা নয়। নাহিদ বলেন, আওয়ামী লীগের বিচার কার্যক্রমের একটি অংশ ইতোমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা। এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে।

11 May 25 1NOJOR.COM

নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই: নাহিদ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানাই। তিনি বলেন, দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম, আওয়ামী লীগকে মানবতাবিরোধী ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত ২ দিনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। এছাড়া দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানান।

11 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধে সাধুবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির: সালাহউদ্দিন আহমদ

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। তিনি বলেন, যে গণপরিষদ যখন কাজ করবে, সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করতে থাকবে, সংসদের কিছু ফান্ডামেন্ডাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা; এই জিনিসগুলো পরিবর্তন করতেই থাকবে। জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের অনেক কিছুতে একমত হবেন। হয়তো জুলাই সনদে ফান্ডামেন্টাল কিছু জিনিসও রাখা যেতে পারে। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না, আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে। সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমিয়ে নেওয়া। উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে। বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতি অসীম ক্ষমতার অধিকারী; তিনি দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

11 May 25 1NOJOR.COM

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

গত ২৪ এপ্রিলে মিয়ানমার হতে বাংলাদেশে মানব পাচারকালে মোঃ সাইফুল ইসলামসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় পালিয়ে যেতে সক্ষম হলেও ভুক্তভোগীদের উদ্ধার করা সম্ভব হয়। ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের পর্যালোচনা ও বিশ্লেষণ করে মানব পাচারকারীদের গ্রেফতারে মেরিন ড্রাইভ সড়ক এবং দমদমিয়া এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, মানব পাচারকারী চক্রটি টেকনাফ দক্ষিণ লম্বরী এলাকায় বেশ কিছু বাংলাদেশি নাগরিককে অপহরণ করে গোপনস্থানে জিম্মি করে রেখেছে। বিজিবি সাইফুল ইসলাম (৩৯)’র গোপন আস্তানায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪ জন অপহৃত বাংলাদেশি নাগরিককে অক্ষত বা জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

11 May 25 1NOJOR.COM

অপহরণকারীর আস্তানা থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার বিজিবির

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে আওয়ামী লীগ ও তার প্রোপাগান্ডা পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। উল্লেখ্য, শুধু অফলাইনে নয়, বিচারের পূর্ব পর্যন্ত অনলাইনেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

11 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলা নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমার আওতায় প্রতিটি থানা-ফাঁড়ি-ক্যাম্প-সার্কেল অফিস-এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগবক্স স্থাপন করা হবে। তিনি বলেন, ঘুসবাণিজ্য, বদলিবাণিজ্য আমার রেঞ্জে বরদাশত করা হবে না। যে কোনো ধরণের চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্রও চেষ্টাও করেন, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে।

11 May 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের মামলা তদন্তে বিশেষ মনিটরিং সেল হচ্ছে: ডিআইজি রেজাউল করিম মল্লিক

অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। পিনাকী ভট্টাচার্য বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’ আরও বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’ সাংবাদিক জুলকারনাইন লেখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’ উল্লেখ্য, এর আগে বাংলাদেশের ছয় টিভির ইউটিউব ব্লক করে ভারত।

11 May 25 1NOJOR.COM

ভারতে নিষিদ্ধ হলো পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে। সিইসি আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার।’ উল্লেখ্য, বিচারে পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

11 May 25 1NOJOR.COM

গেজেট প্রকাশের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমি বিশ্বাস করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ এবং মূল জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য এমনকি পশ্চিমা গণতন্ত্রেও সমগ্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে- কেবল তাদের কার্যক্রম নয়। জার্মানি এবং ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি এবং ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। আরো বলেন, জাতিসংঘের রিপোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব, দলীয় কর্মীরা এবং সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী জঘন্য অপরাধে অংশ নিয়েছিল।

11 May 25 1NOJOR.COM

আমি বিশ্বাস করি না, আ. লীগ নিষিদ্ধ করায় বিশ্ব বিলাপ করবে: প্রেস সচিব

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫ প্রণয়ন ও জারি করেছেন। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। সংগঠন সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

11 May 25 1NOJOR.COM

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন, গেজেট প্রকাশ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান,‌‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।’ তিনি বলেন, ‘সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।’

11 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলারের মাধ্যমে এক নীতিমালা জারি করা হয়। বিদেশে ব্যাংকগুলোর ব্যবসা সম্প্রসারণ বলতে, বিদেশি শাখা, প্রতিনিধি অফিস ও সাবসিডিয়ারি কোম্পানি স্থাপন এবং বিদেশি ব্যাংক বা ব্যাংক ব্যবসায় নিয়োজিত নয়- এমন কোম্পানির শেয়ার কেনাকে বোঝাবে। নতুন নীতিমালায় এসব অনিয়ম বন্ধ করতে বিদেশে শাখা বা এক্সচেঞ্জ হাউজ খোলার নীতিমালা কঠোর করা হয়েছে। নীতিমালায় বলা হয়, বিদেশে শাখা বা প্রতিনিধি অফিস ও সাবসিডিয়ারি স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবসার ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মূল ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মীদের অত্যাবশ্যক না হলে ব্যাংকের টাকায় বিদেশে বিলাসী ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন নীতিমালায়।

11 May 25 1NOJOR.COM

বিদেশে ব্যাংকের শাখা খোলার কঠোর নীতিমালা, পর্ষদ ও ব্যবস্থাপনা কর্মীদের বিদেশে বিলাসী ভ্রমণ নয়

চলমান আন্দোলন থামাতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ তাদের রূপপুর প্রকল্প ও গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডি অপসারণসহ বিভিন্ন দাবিতে পাবনার ঈশ্বরদীর রূপপুরে কোম্পানির প্রায় ১ হাজার ৫শ’ কর্মকর্তা-কর্মচারী গত ২৮ এপ্রিল আন্দোলন শুরু করেন।

11 May 25 1NOJOR.COM

বিভিন্ন দাবি নিয়ে চলমান আন্দোলন থামাতে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্য দিয়ে থেমে যাওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। তিনি বলেন, কেবল নিষিদ্ধ করার মধ্যে দিয়েই জনগণ থেমে গেলে চলবে না। বিচার এবং গণহত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্যে সর্বস্তরের জনগণকে মাঠে থাকতে হবে। শহীদদের রক্তের দাগ কখনো যাতে মুছে না যায়। ৫ আগস্টের স্লোগান মনে রেখে দিতে হবে। রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে।

11 May 25 1NOJOR.COM

আ.লীগকে কেবল নিষিদ্ধ করেই থেমে গেলে চলবে না, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে: ইশরাক

ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্ততা করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তবে, সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত কোনও পরিবর্তন আসেনি। ফলে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত স্থগিত এখনও। এ নিয়ে দুই পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে শিগগির। উদ্ভূত উত্তেজনার শুরুতে সিন্ধুর পানিচুক্তি স্থগিতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল ভারত, তা থেকে সরে আসার কোনও পরিকল্পনা নেই দেশটির।ফলে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তার সমাধান সহজে হবে না।

11 May 25 1NOJOR.COM

যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্ধু পানিচুক্তি স্থগিত ইস্যুতে অনড় ভারত

মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। তিনি বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ, নিরলস পরিশ্রম, জনগণের প্রতি মমতা ও অকৃত্রিম ভালোবাসায়। আজকের এই দিনে নারী শিক্ষার আলোকবর্তিকা ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা।’ আরও বলেন, ‘শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনার প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। আজকের দিনে আমার প্রত্যাশা—সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।

11 May 25 1NOJOR.COM

মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তারেক বলেন, নারী শিক্ষার আলোকবর্তিকা ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা

ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পালটাপালটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এই দুই দেশ। নয়াদিল্লির অভিযোগ, চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী। জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্যের অভিযোগ পাকিস্তানের। যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ, এমনটি জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

11 May 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তানের পালটাপালটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

পুলিশ জানিয়েছে , 'চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদের পাশপাশি তার স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় পুলিশের খাতায় তিনি পলাতক হিসেবেই ছিলেন।' এরপর তামান্না শারমিনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে তামান্না ফেসবুক লাইভে এসে তার স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে জেল থেকে ছাড়িয়ে আনার ঘোষণা দেন। সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে সাজ্জাদের সহযোগীরা বাকলিয়ার এক্সেস রোডে প্রাইভেট কারে ব্রাশ ফায়ার করে দুই যুবককে হত্যা করে।

11 May 25 1NOJOR.COM

ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না অবশেষে গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহ রাত চারটার দিকে শাহবাগে বলেন, সরকারের সিদ্ধান্ত ইতিবাচকবাবে দেখছি। সোমবার প্রজ্ঞাপন হবে এবং সেই প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। আজকে আপনারা বাসায় ফিরে যান। প্রজ্ঞাপন জারি হলে আগামী কর্মসূচি আমরা জানিয়ে দেব। এর আগে বিচারের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

11 May 25 1NOJOR.COM

নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর আনন্দ মিছিল হবে: হাসনাত

‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরপরই বলিউডে শুরু হয় তার ওপর ভিত্তি করে সিনেমা বানানোর তোড়জোড়। অভিযানের মাত্র দুই দিনের মাথায় একটি প্রযোজনা সংস্থা পোস্টার প্রকাশ করে।‌ শেষমেশ বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নির্মাতা উত্তম মাহেশ্বরী। তিনি বলেন, “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি কিংবা টাকা কামানোর জন্য নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা।

11 May 25 1NOJOR.COM

‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী, আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

11 May 25 1NOJOR.COM

নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ

বরগুনার পাথরঘাটার সাবেক ছাত্রদল নেতা অমিত হাসান শুভসহ তার সহযোগীরা বিএনপির এক নেতার সংবাদ সম্মেলন চলাকালে উপজেলা প্রেস ক্লাবে হামলা করেছে। এ সময় সাংবাদিকসহ পাঁচজনকে লাঞ্ছিত করা হয়। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল হাদিদ বলেন, সকালে উপজেলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মাওলানা শামিম আহমেদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় প্রেস ক্লাবের মধ্যে ঢুকে হঠাৎ আক্রমণ করে অমিত হাসান শুভসহ তার সহযোগীরা।

11 May 25 1NOJOR.COM

সংবাদ সম্মেলন চলাকালে প্রেস ক্লাবে সাবেক ছাত্রদল নেতার হামলা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সামনে আমাদের খাদ্যের কোনো সমস্যা হবে না। দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। বাংলাদেশের উত্তর অঞ্চলসহ রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের বেশকিছু এলাকায় ধানের ফসল খুব ভালো হয়েছে। তা থেকে আশা করা হচ্ছে আশানুরূপ যথেষ্ট খাদ্যের উৎপাদন হবে। তাছাড়া সরকার খাদ্য সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে বাংলাদেশে গমের উৎপাদন মাত্র ১০ লাখ টন। তাই ঘাটতি পূরণে বাকি ৬০ লাখ টন গম বাইরে থেকে আমদানি করতে হয়।

11 May 25 1NOJOR.COM

দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী বলেন, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রতারণার শিকার হয়ে আমি রুহুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করি। এ মামলার চারমাস পার হলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। সাবেক এমপি আবুল হোসেন খান আমি ও আমার মাকে তার বাড়িতে ডেকে নিয়ে মামলা তুলে নিতে চাপ দেয়। সেই রাতে সেখানে থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জেল ছিলেন। সাবেক এমপি আমার কোনো কথা না শুনেই বলেন, তুলে না নিলে সকালে মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দেবেন। উল্লেখ্য, সাবেক এমপি বলছেন মীমাংসার জন্য তিনি ডেকে বসেছিলেন।

11 May 25 1NOJOR.COM

ধর্ষণ মামলা তুলে নিতে বিএনপির সাবেক এমপির হুমকি

শনিবার দুপুরে চট্টগ্রামে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে। এ ছয়জনের মধ্যে পাঁচজন কন্যা ও একজন ছেলে নবজাতক। একজন ছাড়া বাকি পাঁচজনই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। ছয় নবজাতকের জননী কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা। চিকিৎসক ডা. কারিশমা সুলতানা বলেন, ‘নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম। ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই মা নাজনিন সুলতানা লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। আমরা সম্ভাব্য জটিলতা আঁচ করতে পেরেছিলাম, তবে শেষমেশ স্বাভাবিকভাবে সফলভাবে ডেলিভারি করাতে পেরে গর্বিত।’

11 May 25 1NOJOR.COM

চট্টগ্রামে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে

১১ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। ১১ দফা দাবি হলো- শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করা, ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেড করা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা, পেনশন প্রথা চালু করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা, শিক্ষক নিয়োগ কমিশন গঠন, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করা, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা।

11 May 25 1NOJOR.COM

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ

উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চলিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, আবারও ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। আরো লেখেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিস্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসকল বিটিম ও শীঘ্রই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।”

11 May 25 1NOJOR.COM

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে: মাহফুজ

বিএনপি নেতা আমিনুল হক বলেন, সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস। মানুষের আশা আকাঙ্ক্ষা যতটুকু ছিল, তা পূরণে সম্পূর্ণ রূপে ব্যর্থ। তাদের ব্যর্থতার কারণেই সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর আবদুল হামিদ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। আরও বলেন, তাদের ইন্ধনে প্রশাসন ঘুমিয়ে ছিল। এ প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণেই আওয়ামী লীগের অনেক দোসর দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। আমিনুল বলেন, যারা গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ষড়যন্ত্রকারী এবং তারাও ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের অংশীদার হিসেবে বিবেচ্য হবে। তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। আরও বলেন, এসব দোসরদের বিচারের জন্য একটি নির্বাচিত জনগণের সরকার দরকার। কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে।

11 May 25 1NOJOR.COM

কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে: আমিনুল হক

গণহত্যাকারী ও মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপিসহ সকলেই চায় জানিয়ে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃখলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপ্রয়াস চালনো হচ্ছে কী না জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গণশত্রু ও গনহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে মন্তব্য করে প্রিন্স বলেন, পতনের ৯ মাস পার হলেও আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতাকর্মীর কোন অপরাধবোধ বা অনুশোচনা নাই। উপরন্তু তারা সীমান্তের ওপর থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের রাজনীতি করার অধিকার নাই। এছাড়া ট্রাইব্যুনাল আইন থেকে সংগঠনের বিচারের এখতিয়ার বাদ দেওয়া ও এতো দিনেও আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত না নেওয়ায় দায় সরকার ও এনসিপি নেতাদের দিয়েছেন তিনি।

11 May 25 1NOJOR.COM

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার বিএনপিসহ সকলেই চায়: প্রিন্স

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছেন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলনকারীরা। এই ঘোষণা ছাড়াও দলীয় হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ আইনে রাখা ও জুলাই ঘোষণাপত্র ত্রিশ কার্যদিবসের মধ্যে দেওয়ার ওয়াদা করেছে সরকার।

11 May 25 1NOJOR.COM

ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উল্লাস

জুলাই গণঅভ্যুত্থানের পর কিশোরগঞ্জের ‘হাই প্রোফাইল’ আসামিদের তালিকা করে জানুয়ারির শেষদিকে এসবির রাজনৈতিক শাখায় আবেদনটি পাঠিয়ে ছিল কিশোরগঞ্জ পুলিশ। এ তালিকায় আবদুল হামিদের নাম ছিল ৩৯ নম্বরে। এসবিসহ সংশ্লিষ্ট বিভাগে জানানোর পরও কোনো বাধা ছাড়াই আবদুল হামিদ বুধবার রাতে দেশত্যাগ করেন। তার সঙ্গে থাইল্যান্ড গেছেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান। সাবেক এই রাষ্ট্রপতি কূটনৈতিক পাসপোর্ট নিয়েই ইমিগ্রেশন সম্পন্ন করেন। অতিরিক্ত আইজি মতিউর রহমান বলেন, কী বিষয়ে তদন্ত করা হবে, তার লিস্টিং চলছে। বৃহস্পতিবার রাতেই কমিটি হয়েছে। কার কী অবহেলা বা দায় রয়েছে, সেটা দেখা হবে।

11 May 25 1NOJOR.COM

‘হাই প্রোফাইল’ আসামিদের তালিকা করে জানুয়ারির শেষদিকে এসবির রাজনৈতিক শাখায় পাঠিয়েছিল কিশোরগঞ্জ পুলিশ, আবদুল হামিদের নাম ছিল ৩৯ নম্বরে

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনায় অংশ নেওয়ায় নরেন্দ্র মোদি এবং শেহবাজ শরীফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মধ্যস্থতার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং রুবিওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব জানান, ‍দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সের ফোন কথা হয়েছে। দুজনের মধ্যে স্থির হয়েছে ১০ মে বিকেল ৫টা থেকে দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

11 May 25 1NOJOR.COM

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনায় অংশ নেওয়ায় নরেন্দ্র মোদি এবং শেহবাজ শরীফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা

তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী জনগণ বর্তমানে দুটি বিষয়ে সম্পূর্ণভাবে একমত। এক, বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্র পরিণত করতে না পারে। এবং দুই- গণতন্ত্রবিরোধী পলাতক তাবেদার অপশক্তি আর যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি বলেন, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম-খুণ-অপহরণ, দুর্নীতি-লুটপাট ও টাকা পাচারকারী বর্বর বন্দিশালা আয়না ঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। আরো বলেন, সব ধর্মের, সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি, এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র, গণতান্ত্রিক রীতি পদ্ধতির চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন।

10 May 25 1NOJOR.COM

দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দেশে বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা নিজেদের মতো করে বিক্ষিপ্তভাবে উন্নয়ন পরিকল্পনা তৈরি করছে। এইভাবে অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রতি বছর কৃষিজমি নষ্ট হচ্ছে। জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করলে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীববৈচিত্র বজায় থাকবে। কৃষিজমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় কেবল আইন-নীতিমালা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন। সরকারের প্রতিটি মন্ত্রণালয়কে পরিবেশবান্ধব হতে হবে।

10 May 25 1NOJOR.COM

অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নে দেশের কৃষিজমি নষ্ট হচ্ছে: আদিলুর রহমান খান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আসিফ নজরুল জানান, আজকের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

10 May 25 1NOJOR.COM

বিচারের পূর্ব পর্যন্ত লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র ৩০ কার্যদিবসের মধ্যে এবং সংগঠনকে বিচারের ধারা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে

গত ২৪ ঘন্টায় একনজরে ১৮১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।