পবিত্র ঈদুল আজহায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ছুটি বিন্যাস করে ঈদের পরের ছুটি কমিয়ে আগে দিতে। তারা এগারোটি দাবি জানিয়েছে। তন্মধ্যে - ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ২ দিনের ছুটি বাড়ানো। ঈদযাত্রায় ফিটনেস বিহীন লক্কড়-ঝক্কড় বাস ও লঞ্চ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। জাতীয় মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, নসিমন-করিমন চলাচল কঠোরভাবে বন্ধ করা। সড়কে চাঁদাবাজি বন্ধ করা। টোল পয়েন্টগুলোতে যানজট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। সড়কের পাশে পশুরহাট থেকে সৃষ্ট যানজট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইত্যাদি।
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ২ দিনের ছুটি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
গভীররাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মধ্যরাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থলের দুরত্ব প্রায় ৩৫৪ কিলোমিটার।
গভীররাতে রাজধানী ঢাকাসহ দেশের বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২।
এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। তবে এসব নথিবদ্ধ করা সময়সাপেক্ষ। এখন সেই কাজ চলছে। সবকিছু ঠিকঠিকভাবে সম্পন্ন করা গেলে পরবর্তীতে সেসব ফেরত আনতে উদ্যোগ নেওয়া হবে। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ তদন্ত দল কাজ করছে। প্রয়োজনে আরও দল করা হবে। জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকসহ রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলো থেকে সর্বমোট ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেছে বিএফআইইউ, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ২২ দশমিক ৯৬ শতাংশ বেশি।
দেশের ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। তবে এসব নথিবদ্ধ করা সময়সাপেক্ষ। এখন সেই কাজ চলছে: এইচ মনসুর
জনপ্রশাসন এক প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত সচিবকে বদলি করেছে। এর মাধ্যমে পাঁচ মাস পর পূর্ণ সচিব পেয়েছে তথ্য কমিশন। অতিরিক্ত সচিব হাওলাদার মো. রকিবুল বারীকে প্রেষণে তথ্য কমিশনের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করে সরকার। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক মো. শরিফুল ইসলামকে অতিরিক্ত সচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
তিন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে, পাঁচ মাস পর পূর্ণ সচিব পেয়েছে তথ্য কমিশন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি জাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব। জাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, সরকারি জাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে। গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন প্রভৃতি কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। এই সময় তিনি ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৬ লাখ ১৫ হাজার টাকা তুলে দেন।
সরকারি জাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব: খালিদ হোসেন
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সরকার জনগণের কাছে আসবে। জনগণ সরকারের দ্বারে দ্বারে ঘুরবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা প্রাণ দিয়েছে। কতজনের অঙ্গহানি হয়েছে। কারো চোখ নাই। এখনই আন্দোলন থেমে যাওয়া উচিত না। দেশ থেকে আন্যায় দূর করতে হবে।’ উপদেষ্টা বলেন. বিল বাঁওড়গুলো শুধু মাত্র রেভিনিউ বৃদ্ধির নামে ভূমি মন্ত্রণালয় ইজারা দিতে পারে না। জীবন জীবিকা পরিবেশ মানুষের ক্ষতি হয় এমন কাজ করতে পারে না। ইজারা নিয়ে একটি অসাধু গোষ্ঠী লাভবান হচ্ছে। বিল বাঁওড়ের ওপর নির্ভরশীল জেলে জনগোষ্ঠীর জীবন জীবিকা ঝুকিঁপূর্ণ হয়ে উঠছে; যা সরকারের কাম্য নয়। আরও বলেন, নির্বাচন আমরা সবাই চাচ্ছি অবশ্যই নির্বাচন হবে। যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে।
সরকার জনগণের কাছে আসবে। জনগণ সরকারের দ্বারে দ্বারে ঘুরবে না। দেশ থেকে আন্যায় দূর করতে হবে: ফরিদা আখতার
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে মঙ্গলবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামীকাল দেশে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে আগামী তিন দিন। দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমধসের আশঙ্কাও রয়েছে। ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে মঙ্গলবার লঘুচাপ সৃষ্টি হয়েছে, বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে আগামী তিন দিন, কয়েক জেলায় বন্যার পূর্বাভাস।
‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ জানিয়েছে, তারা সচিবালয়ের নতুন চাকরিবিধি অধ্যাদেশ বাতিলের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে। এছাড়া সংগঠনটির নেতাদের সচিবালয়ে ঢুকতে না দেওয়ায় নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলছে, ‘বিতর্কিত’ উপদেষ্টা আলী ইমাম মজুদারের অনৈতিক সহযোগিতায় মন্ত্রিপরিষদসচিব শেখ আব্দুর রশিদ, জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান ও স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তির পরপরই তারা জুলাই আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্যকে বিপথে পরিচালিত করতে শুরু করে।' সংগঠনটি এই তিনজনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিন সচিবের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। এই নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম, মামলা, হামলা এত গুম-খুন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। খোকন বলেন, আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী, জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। এবার আর কোনো ধরনের বাধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো ওপর যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। এমন হলে ব্যবস্থা নেব!
নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। সর্বস্তরের মানুষের দাবি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, টালবাহানা চলবে না: খোকন
মঙ্গলবার রাত নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বামপন্থি ছাত্র সংগঠনের ৪ নেতা এবং একজন সাংবাদিক আহত হয়েছেন। জানা যায়, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাসের প্রতিবাদে মশাল মিছিলের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। এর প্রতিক্রিয়ায় শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে মুখোমুখি হলে শাহবাগবিরোধী ঐক্য তেড়ে এগোলে সংঘর্ষ বাঁধে!
রাবিতে এটিএম আজহারের খালাসের রায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল, হামলা করেছে শাহবাগবিরোধী ঐক্য
তারুণ্যের সেমিনারে বিএনপি নেতা মঈন খান বলেন, বাংলাদেশে একটি ভুল ধারণা সৃষ্টির করা হয়েছে। এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এটা কারা করছে- তাদের চিহ্নিত করতে হবে। এখানে সরকার, ছাত্রদের নতুন দল, বিএনপিসহ বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব যারা সৃষ্টি করছে, এটা উদ্দেশ্যেমূলক। তিনি বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে অনেকে সেদিন বলেছিল। নতুন করে স্বাধীন হয়েছে কিনা, আমি সেটা জানি না- বলব না। আমি যেটা বলি- বাংলাদেশের সেদিন নতুন করে যাত্রা শুরু হয়েছিল। আজকে নয়মাস পরে এসে সেই যাত্রা স্তিমিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, ভুল পথে যাবে অথবা উলটো পথে যাবে- সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হতে দেবে না। আরো বলেন, আমরা যেন অস্থিরতা থেকে বের হয়ে আসতে পারি, সেই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে তরুণদের। এই সময় মঈন খান, গণঅভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রদের অংশগ্রহণ স্মরণ করিয়ে দেন।
অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রদের নতুন দল, বিএনপিসহ বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব যারা সৃষ্টি করছে, আমি মনে করি- এটা উদ্দেশ্যেমূলক: মঈন খান
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ২৮২০ মার্কিন ডলারে পৌঁছেছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২৭৯৩ ডলার, যা এবার অতিক্রম করেছে। বিবিএস জানায়, মাথাপিছু আয়ের এ হিসাব ব্যক্তি বিশেষের একক আয়ের প্রতিফলন নয়, বরং দেশের মোট জাতীয় আয়— যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ উৎপাদন ও প্রবাসী আয়, তা জনসংখ্যা দিয়ে ভাগ করে এ হিসাব নির্ধারণ করা হয়।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ২৮২০ মার্কিন ডলারে পৌঁছেছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু করেছে সিআইডি। ইতোমধ্যে সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সাইবার অপরাধে জড়িত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে শনাক্ত করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ। ২০ নম্বর ধারায় বলা হয়েছে, কেউ যদি জুয়ার অ্যাপস তৈরি, পরিচালনা বা প্রচার করেন, অথবা খেলায় অংশগ্রহণ করেন, তাহলে সেটি হবে অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু করেছে সিআইডি।
হিলি স্থলবন্দরে চারমাথায় আয়োজিত এক পথসভায় সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে; যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানকার মানুষেরা বছরের পর বছর ধরে উন্নয়নবঞ্চিত একটি জনপদে বসবাস করছেন। বন্দরের রাস্তা ভালো না, রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসকও নেই। তিনি বলেন, বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের পেটের পাকস্থলী পর্যন্ত নড়ে উঠে। বিগত দিনে রাজনৈতিক নেতারা ও একটি সিন্ডিকেট লুটেপুটে খেয়েছে। তারা বন্দর এলাকায় কোনো উন্নয়ন করেনি। আরো বলেন, নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়। এছাড়া সারজিস বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে।
হিলিতে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছে রাজনৈতিক নেতারা ও সিন্ডিকেট, বন্দর এলাকায় কোনো উন্নয়ন করেনি: সারজিস
প্রায় ৫৪ বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত। ভারতের দাবি, চীনের সাহায্যে আবার চালু করা হচ্ছে। এনডিটিভি বলছে, বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি, মাত্র ২০ কিলোমিটার দূরে। সেই সাথে এটি শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী! তবে গুগল ম্যাপ ঘেঁটে দেখা গেছে দুরত্ব ১৬০ কিলোমিটার। সংবাদমাধ্যমটি আরো বলেছে, লালমনিরহাট বিমানবন্দর চালুর পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার ‘কাইলাশহর বিমানবন্দর’ চালু করবে ভারত। ১৯৯০-এর দশকে বন্ধ হয়ে যায় এটি। ১৯৭১ সালের যুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রসঙ্গত, বিমানবন্দরটি সচল করার ব্যাপারে সম্প্রতি সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিল!
প্রায় ৫৪ বছর ধরে পরিত্যক্ত, শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত, ভারতের দাবি চীনের সাহায্যে আবার চালু করা হচ্ছে!
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতিবিলম্বে’ দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। তবে কী কারণে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সম্প্রতি আরাকান আর্মির (এএ) সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এরপরই জান্তা সরকার প্রতিবাদপত্র পাঠায়!
মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতিবিলম্বে’ দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার, কারণ জানা যায়নি।
নীলফামারী জেলার কিশোরগঞ্জে মশিয়ার রহমান নামে নিখোঁজ এক নওমুসলিম যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বাবা সিরাজুল ইসলাম জানান, তারা হিন্দু থেকে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় মশিয়ার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওসি আশরাফুল ইসলাম জানান, ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তার লাশ জেলার মর্গে পাঠানো হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে মশিয়ার রহমান নামে নিখোঁজ এক নওমুসলিম যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, মৃত্যুর কারণ জানা যায়নি।
দুস্থ অসহায় ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য সৈয়দা ইকবাল মান্দ বানু’র প্রতিষ্ঠিত ‘সুরভি’র ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করেছেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, ৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’। সুরভি’র ছাত্র-ছাত্রীরা কুরআন তেলওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি, উপস্থাপনা, গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় পারদর্শী। আরো জানান, ‘সুরভি’র ব্যাপক সমাজকল্যাণমূলক কর্মকান্ড রয়েছে। যেমন- যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ‘সুরভি’র সদস্যবৃন্দ দেশের দূরদূরান্তে ছুটে যায় আর্তমানবতার সেবায়। এছাড়া নানান সেবামূলক কাজ করে আসছে!
৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে সৈয়দা ইকবাল মান্দ বানু’র প্রতিষ্ঠিত ‘সুরভি’: ডা. জোবাইদা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছে। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে। তিনি বলেন, জাপানিজদের ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানি বিনিয়োগ আসে এবং আর কী কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলবেন। সেমিনারে তিনশ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন। প্রেস সচিব জানান, মহেশখালী- মাতারবাড়ি প্ল্যানটা যদি এগজিকিউট করা হয়, সেখানে ইনভেস্টর লাগবে ১৪০ বিলিয়ন ডলারের মতো! ছয়টি পোর্ট টার্মিনাল হবে। যেখানে পৃথিবীর বড় বড় জাহাজ ভিড়বে। কক্সবাজারও ডেভেলপ হবে।
জাপানের কাছে ১ বিলিয়ন ডলার আশা করছে সরকার, তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট: প্রেস সচিব
এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি, কালবিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনের সড়ক আটকে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
কালবিলম্ব না করে আদালতের রায় মেনে ডিএসসিসির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি
এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে আপিল বিভাগ বলেছেন, বস্তুগত প্রমাণ এবং দাখিল করা আইনি যুক্তিতর্ক পুঙ্খানুপুঙ্খ পুনর্মূল্যায়নের পর, আপিল বিভাগ বিবেচনা করছে যে, এটিএম আজহারকে দোষী সাব্যস্ত করা ছিল ফৌজদারি আইনশাস্ত্রের মৌলিক নীতিগুলোর প্রতি স্পষ্ট অবজ্ঞা, যার ফলে ন্যায়বিচারের চরম অবহেলা ঘটেছে। আদালত বলেন, আপিল বিভাগ আরও দুঃখের সঙ্গে স্বীকার করছে যে- পূর্ববর্তী রায়ে মানবতাবিরোধী অপরাধের বৃহত্তর প্রেক্ষাপট এবং রাষ্ট্রপক্ষের মামলার অন্তর্নিহিত প্রমাণের দুর্বলতাগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়নি। ফলে ন্যায়বিচারের স্বার্থে এটিএম আজহারুল ইসলামকে দোষী সাব্যস্তকরণ এবং তার সাজা বহাল রাখা আর সম্ভব নয়। আরো বলেছে, পূর্ববর্তী রায়টি দুঃখজনকভাবে এত গুরুতর প্রকৃতির একটি ফৌজদারি কার্যধারায় প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং ন্যায্যতার সর্বোচ্চ মান পূরণ করতে পারেনি।
এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট অভিযোগগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার ব্যর্থতা আদালত আজ দুঃখের সঙ্গে স্বীকার করেছে
বিডা জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, তার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প আছে ৬৬টি, আর যৌথ বিনিয়োগ আছে ৬১টি। আরো জানিয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি। উল্লেখ্য, সম্প্রতি একটি শিল্প প্রতিষ্ঠান দাবি করে, গত আট মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি!
গত বছরের অক্টোবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার, বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, তার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প আছে ৬৬টি
কুষ্টিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী এক গোপন অভিযান শেষে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও তার এক সহযোগীকে। ২০০১ সালে জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন এই সুব্রত বাইন। ছিলেন দীর্ঘদিন যাবত পলাতক। জানা গেছে, তার শিষ্য মোল্লা মাসুদকেও জানুয়ারিতে ভারতের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভাগ করে নেয় ভারতীয় কর্তৃপক্ষ। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত ৩০টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে—বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগনে মামুন হত্যা, পুরান ঢাকার ‘মুরগি মিলন’ হত্যাকাণ্ডসহ চাঁদাবজির অসংখ্য মামলা!
সুব্রত বাইন গ্রেফতার, জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন সুব্রত বাইন। তার শিষ্য মোল্লা মাসুদকেও জানুয়ারিতে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
সম্প্রতি উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে বলেছিল, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এর প্রতিক্রিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের দেওয়া এমন বিবৃতি অস্পষ্ট ও বিভ্রান্তিকর! তিনি বলেন, উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যাবদি সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। এই সময় বিএনপি নেতা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এবং বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন।
‘যদি সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে’-উপদেষ্টা পরিষদের এমন বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার এক পথসভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে সবার সেবা করবে, তাকে আপনারা ভোট দেবেন। হাসনাত বলেন, নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারব না। আরো বলেন, আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে।
এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেবেন না, যে সবার সেবা করবে তাকে আপনারা ভোট দেবেন: হাসনাত আব্দুল্লাহ
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ আমরা, কেউ ভুলের ঊর্ধ্বে না। দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন। তিনি বলেন, ‘বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি দেশবাসীর বিপদে পাশে থাকার। আমরা চেষ্টা করেছি আমাদের শহিদ পরিবার, আহত পঙ্গু ভাই-বোনদের পাশে থাকার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে, আমাদের পুরো কর্তব্য আদায় করতে পারিনি অনেক সীমাবদ্ধতার কারণে।’ আমির জানান, আজহারের বিচার প্রক্রিয়ার সময় নেতাদের নির্যাতন করতে ‘সেফ হোম’ এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে রাখতে ‘সেফ হাউস’ বানানো হয়েছিল।
সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন: জামায়াত আমির
এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তির অধিকার পেয়েছেন। একজন মানুষকে কোনোভাবেই রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারের প্রহসনের মধ্য দিয়ে যেন জীবন দিতে না হয়, সেই বিষয়ে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাসিনার আমলের তৈরি করা আদালত বিরুদ্ধমতের ব্যক্তিদের সন্দেহাতীতভাবে তাদের অপরাধকে উত্থাপন করাতে না দিয়ে, বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে ধাবিত করেছেন। আখতারের দাবি, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে, এতে সত্যিকারার্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাড় করানোর অর্থ নেই। অভিযোগ করেন, নির্বাচিত সরকারের ওপর সংস্কার প্রক্রিয়ার দায়িত্ব দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এটিএম আজহার ন্যায়বিচারের অধিকার পেয়েছেন, একজন মানুষকে কোনোভাবেই রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারের প্রহসনের মধ্য দিয়ে যেন জীবন দিতে না হয়, সেই বিষয়ে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে: আখতার
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও তুহিন ফারারি, বর্তমান পিও মাহমুদুল হাসান এবং এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি এবং নানান অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ উপার্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক আশঙ্কা করছে, তারা দেশত্যাগ করতে পারেন!
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও তুহিন ফারারি, বর্তমান পিও মাহমুদুল হাসান এবং এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। তিনি এর প্রতিক্রিয়ায় বলেন, আজ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। তিনি বহু সভা-সমিতিতে আমার মুক্তি দাবি করেছিলেন। আমাকে গ্রেফতার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন। শফিক রেহমান বলেন, আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন তাদের সবাইকে। তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হলো। এছাড়া তিনি তার আইনজীবীদের ও ছেলেকে ধন্যবাদ জানান। এই বর্ষীয়ান সাংবাদিক বলেন, এখন বিচার বিভাগ স্বাধীন।
জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়ে বেগম খালেদা জিয়া ও জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানিয়েছেন শফিক রেহমান
সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও নতুন করে গাড়ি ভাংচুরের মামলাসহ মোট চার মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম আদালত। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আগামী ৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও নতুন করে গাড়ি ভাংচুরের মামলাসহ মোট চার মামলায় চিন্ময়কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়েছেন। এরপর শিবির নেতা সাদিক কায়েম ফেসবুকে লেখেন, ‘প্রধান বিচারপতি এটিএম আজহার ভাইয়ের পূর্ববর্তী রায়ের বিষয়ে মন্তব্য করেন, বিচারটি ‘গ্রস মিসকারেজ অব জাস্টিস' হয়েছে। তিনি জানান, "Gross Miscarriage of Justice" বলতে বোঝানো হয়, যখন কোনো বিচারিক প্রক্রিয়ায় গুরুতর ভুল হয়, যা বিচারপ্রার্থীর অধিকার ক্ষুণ্ন করে এবং ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ব্যাহত করে। যার ফলে নির্দোষ ব্যক্তি শাস্তি পায় এবং প্রকৃত অপরাধী মুক্তি পেয়ে যায়।’ আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হাসিনার একটা চক্রান্ত ছিল, তা এখন পুরো জাতির কাছে স্পষ্ট। এখন সময় এসেছে, পূর্ববর্তী রায়গুলোর আইনগত রিভিউ নিশ্চিত করে শাহবাগের অবিচারের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিগত সকল বিচারিক জুলুমকে আনুষ্ঠানিকভাবে একনলেজ করার।’
সাদিক কায়েম জানান, প্রধান বিচারপতি এটিএম আজহারের রায়ের বিষয়ে বলেন—পূর্ববর্তী বিচারটি 'গ্ৰস মিসকারেজ অব জাস্টিস হয়েছিলো।
উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে মাতারবাড়ীর মূল অবকাঠামো দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা মাতারবাড়ীকে বন্দর, লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং এবং জ্বালানির জন্য দেশের বৃহত্তম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যাপক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। আরো বলেন, এমআইডিআই অঞ্চলে জাপানের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে মাতারবাড়ী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত সেই ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ৯৮৮ জনের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে মৃত। বাকিরা এক অবর্ণনীয় বঞ্চনা ও কষ্টের শিকার। তবে তাদের চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশে দাঁড়িয়েছে।
২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে মঙ্গলবার সারা দেশে বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কলম বিরতি কর্মসূচি পালন করেন। আন্দোলনরতরা জানান, প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত ছিল। একই দাবিতে আগামীকালও সারা দেশে একই সময়ে তাদের কলমবিরতি পালনের কর্মসূচি রয়েছে।
প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি
আজ সপ্তম দিনের মতো অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, আরইবি চেয়ারম্যান অপসারণ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি শুরু করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরতরা বলছেন, একযোগে কর্মবিরতিতে যাওয়ার ফলে শুধু গ্রাহকদের বিদ্যুৎ সেবা চালু থাকবে। নতুন সংযোগ প্রদান ও অফিসিয়াল কর্যক্রম থেকে বিরত থাকবে।
অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ রায়ের মাধ্যমে মিথ্যা পরাভূত হয়েছে। সত্যের বিজয় হয়েছে। এ সময় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত, বাংলাদেশের বিচার বিভাগে ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন।
জামায়াত নেতা আজহারকে খালাসের রায়ের প্রতিক্রিয়ায় ডা. তাহের বলেন, এ রায়ের মাধ্যমে মিথ্যা পরাভূত হয়েছে। সত্যের বিজয় হয়েছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান এটিএম আজহারের খালাসের রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, সাজানো-পাতানো রায়ে জামায়াতের ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে। এভাবে ন্যায়বিচারকে গণহত্যা করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে জামায়াত নেতৃত্বের গণহত্যা করেছিলো স্বৈরাচার সরকার। তিনি বলেন, জাতির এই সঙ্কট মুহূর্তে যদি তারা বেঁচে থাকতেন তাহলে তাদের প্রজ্ঞা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন। জামায়াত আমির বলেন, মহান আল্লাহর রহমতে দেশের মানুষ সমর্থন দিলে প্রতিশোধের রাজনীতির, বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো হবে।
সাজানো-পাতানো রায়ে জামায়াতের ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে। এভাবে ন্যায়বিচারকে গণহত্যা করা হয়েছিল: শফিকুর রহমান
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। তারা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে ২ রাকাত শোকরানা নামাজ আদায় করেন। তারা জানান, মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের রায়ের জন্য আমাদের অনেক ভাই, মা-বোন রোজা রেখেছেন।
এটিএম আজহারের রায়ের পর জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়। তারা জানান, অনেক ভাই, মা-বোন রোজা রেখেছেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল কবির জানান, 'সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান সংকট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এই কমিটি বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসবে।' এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে নিরাপত্তাবলয় ভেঙে চতুর্থদিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান সংকট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি গঠন, কমিটির প্রধান সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৬৯ জন। আরো জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে গত দেড় বছরে মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৯৭৭ জন এবং ১ লাখ ২২ হাজার ৯৬৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত: গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে। শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার! অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই। আরও লিখেছেন, জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।
জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না: উপদেষ্টা আসিফ
শাহরিয়ার আলম সাম্য হত্যার আসামি রিপন জবানবন্দিতে বলে, সাম্যকে হত্যার পর মূল আসামিকে সে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরের গেটে নিয়ে যায়। সেখান থেকে আরেকটিকে গ্রুপ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপর তারা সবাই কক্সবাজারে পালিয়ে যায়। আসামি স্বীকার করে, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে দুটি গ্রুপ। ৫ থেকে ৭ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। এর মধ্যে দুজন সাম্যকে আঘাত করে। বাকিরা আশপাশে নজর রাখে। হত্যাকারীরা সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত। জানা গেছে, গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়। এ সময় রিপন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।
সাম্য হত্যাকাণ্ডে অংশ নিয়েছে দুটি গ্রুপ, হত্যাকারীরা সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত: আসামি রিপন
স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট খারিজ হওয়ার পরে স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিল। এ অবস্থায় গত ২৫ মে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। এছাড়াও ২৬ মে একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে তারিখের রিটটি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।
ইশরাকের রিট পিটিশন দাখিল এবং রিট খারিজের বিরুদ্ধে আপিল করার কারণে সরকার প্রস্তুতি গ্ৰহণ করেও শপথ থেকে পিছিয়ে এসেছে, রায়ের অপেক্ষা
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের প্রধান ফটকে সোয়াট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না। পুলিশ সদস্যরা বলছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে আজ দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত হবে। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে
মঙ্গলবার ভোর রাতে কুড়িগ্রামের রৌমারীতে ১৪ ব্যক্তিকে পুশইন করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। জানা গেছে, ভোরে অবৈধভাবে ১৪ জন নারী-পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। পুশইন ঠেকাতে বাধা দেয় বিজিবি। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এছাড়া সীমান্তের নোম্যান্সল্যান্ডে পুশইন করা ব্যক্তিরা অবস্থান করছেন বলে জানা গেছে।
রৌমারীতে পুশইন করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা, সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে
ভিয়েতনাম সফরে স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। সেখানে দেখা যায়, তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ উড়োজাহাজ থেকে নামার সময় তার মুখ হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন বা একপ্রকার ‘চড়’ মারছেন। এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘ভিডিওগুলো বাস্তব- হ্যাঁ, কেউ কেউ মাঝে মাঝে সেগুলো বিকৃত করে, কিন্তু তার চেয়েও ভয়ানক হলো, এইসব ভিডিওকে মানুষ যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’
ইমানুয়েল ম্যাঁক্রোর গালে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর চড়, ম্যাক্র বলছেন মজা
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আইসিটি'র মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেন। বিবাদীর আইনজীবী শিশির মনির বলেন, ‘এই রায়ের জন্য প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি। তাকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এটি ছিল বিচারের নামে অবিচার।’ জানা গেছে, এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে আসামের রাজ্যপুলিশ। গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। গ্রেফতার এ ৫০ জনের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, 'আপাতত এ ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে।' ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। সেসব নথি ও কাগজপত্র যাচাই করা হচ্ছে।
বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্যপুলিশ
শুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক। তিনি বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড আশানুরূপ নয়! বিএনপি নেতাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে- এটা মেনে নেওয়া যায় না। আরো বলেন, দুর্বৃত্ত যেই হোক না কেন আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। আমরা ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি- হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে? তার প্রেক্ষাপট কী? পেছনে কী ঘটনা রয়েছে? তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে চেষ্টা করছে।
সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, প্রকাশ্যে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে দৃষ্টিশক্তি হারান শত শত আন্দোলনকারী। তাদের অনেককে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। কিন্তু একজনেরও পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফেরেনি। জুলাই যোদ্ধাদের দাবি, ৯ মাস পার হয়ে গেলেও আহতদের উন্নত চিকিৎসায় তেমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অনেকেই তাদের দৃষ্টিশক্তি পুরোপুরি হারাতে বসেছেন। ইতোমধ্যে অনেকের চোখ তুলে ফেলা হয়েছে। এইরকম পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশায় রোববার হাসপাতালেই চার জুলাইবীর বিষপান করেন। এরা হলেন-আলী হামজা শিমুল (১৯), মো. সাগর (১৮), আখতার হোসেন (আবু তাহের) (২২) ও মারুফ আহমেদ (২১)। তারা এখন চিকিৎসাধীন! জানা গেছে, আরো তিন জন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে চারজনের ব্যাপারে জানাজানি হলে বিরত থেকেছেন।
৯ মাসেও দৃষ্টিশক্তি না ফেরায় ক্ষোভ-হতাশায় আত্মাহুতি দিতে চেয়েছিলেন ৭ জুলাই যোদ্ধা
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক জারি করা আদেশে জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ। আরো জানিয়েছে, এ ভাতাসংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ
এক সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নতুন করে ঘুরে দাঁড়িয়েছে গবাদি পশু পালনে স্থানীয় খামারিরা। সময় বদলে যাওয়ায় এখন বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করছেন নারী খামারি ও উদ্যোক্তারা। এখন কুরবানিতে বাইরের দেশের ওপর নির্ভরতা নেই বললেই চলে। আশা করা যাচ্ছে এবার কুরবানির অর্থনীতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। উপদেষ্টা বলেন, এবার কাঁচা চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা দিয়েছে। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে।
কুরবানির অর্থনীতি এবার এক লাখ কোটি টাকা ছাড়াবে: উপদেষ্টা ফরিদা আখতার
সোমবার দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের সামনে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত, নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবি ছাত্রদল বলেছে, যদি ঢাবির বর্তমান প্রশাসন অনতিবিলম্বে পদত্যাগ না করে তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে এর ফয়সালা করে ছাড়বে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আজকে ছাত্রদলের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আমরা ১৩ দিন অনেক ধৈর্য ধরে ভিসি-প্রক্টরকে সহিষ্ণুতা দেখিয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা তো দূরের কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকার যোগ্যতা রাখেন না। আগামীতে আমরা যে কর্মসূচি দেব তা অধিকতর কঠোর হবে।
আমরা ১৩ দিন অনেক ধৈর্য ধরে ভিসি-প্রক্টরকে সহিষ্ণুতা দেখিয়েছি। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকার যোগ্যতা রাখেন না: গণেশ চন্দ্র
বিভিন্ন সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সব নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। ২৬ মে এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এ উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। তিনি বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করা আমাদের লক্ষ্য। আরো বলেন, এমন ব্যবস্থা আমাদেরকে অবশ্যই দাঁড় করাতে হবে যাতে জন্ম গ্রহণ করা মাত্রই শিশুরা জন্ম নিবন্ধন সনদ পেয়ে যায়। এটাই যেন হয় তার নাগরিক স্বীকৃতি।
সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সব নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ
বিএনপির টকশো ব্যক্তিত্বদের নিয়ে এক ভার্চুয়াল সভায় তারেক রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। এই সময় তিনি টকশো ব্যক্তিত্বদের টেলিভিশনে যুক্তি তর্কের মাধ্যমে তা তুলে ধরার নির্দেশনা দেন। জানা গেছে, বিকাল ৪টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, পেশাজীবী, চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষকসহ ৬২ জন অংশ নেন এ বৈঠকে।
প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব: তারেক রহমান
শনিবার রাতে জামায়াত আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেছেন। নায়েবে আমির বলেন, ‘আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এই তো।সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি।' নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘যতটুকু বলেছি তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।’
জামায়াত আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির মতো করে সচিবালয় অবরুদ্ধ করা কোনো আইনসিদ্ধ পন্থা হতে পারে না। বরং এটা সরকারি চাকরির সাধারণ রীতিনীতিবহির্ভূত আচরণ, যা শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান করব, দেশকে বিপদে ফেলে এমন কোনো কর্মসূচিতে অংশ না নিতে। চরমোনাই পীর বলেন, একবার কোনোভাবে সরকারি চাকরিতে প্রবেশ করলে তাকে আর কোনো জবাবদিহি করতে হয় না। জনগণ এর ভুক্তভোগী। সেজন্য প্রস্তাবিত অধ্যাদেশে যেভাবে সংশোধন আনা হয়েছে তা ইতিবাচক চিন্তা থেকেই করা। তবুও এ ক্ষেত্রে যৌক্তিক কোনো দ্বিমত থাকলে তার জন্য আলোচনার পথ খোলা রয়েছে।
দাবি আদায়ে সচিবালয় অবরুদ্ধ করা কাম্য নয়, এটা সরকারি চাকরির সাধারণ রীতিনীতিবহির্ভূত আচরণ, যা শাস্তিযোগ্য অপরাধ: চরমোনাই পির
শনিবার থেকে সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা, খাগড়াছড়ি, হবিগঞ্জের চুনারুঘাট, ঝিনাইদহের মহেশপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১৭৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। পরিচয় নিশ্চিতের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
আরও ১৭৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। এর আগে সমানাধিকারের উপর ভিত্তি উত্তরাধিকার আইন সংক্রান্ত 'হিস্যা' নামে একটি ম্যাগাজিন প্রকাশ করার জন্য তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মিছিল করে হেফাজতে ইসলামের নরসিংদী শাখা। নাদিরা ইয়াসমিন লিখেছেন, আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। আমার সাথে করা এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। এ ঘটনায় এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এ সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।
নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার, নিন্দা জানিয়েছেন সামান্তা শারমিন
এক সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ আর্থিক পরিষেবার দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি বিনিয়োগে সুশাসন জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, টেকসই উন্নয়নের ভিত্তি তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নৈতিক সুশাসন। এগুলো কোনো বিমূর্ত ধারণা নয়, বরং বাস্তব প্রয়োজন। মূল্যায়ন, নিরীক্ষা এবং অনুশীলন হলো সেই সব মাধ্যম, যা এ স্তম্ভগুলো নির্মাণে সহায়তা করে। এগুলো আমাদের নীতিমালা ও প্রকল্পগুলোকে কাগজে সীমাবদ্ধ না রেখে জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান উপকারে পরিণত করে।
বাংলাদেশ আর্থিক পরিষেবার দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি বিনিয়োগে সুশাসন জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ: অর্থ উপদেষ্টা
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনায় উপরের কোনো কর্তৃপক্ষ থেকে কোনো চাপ নেই। তিনি বলেন, অন্তত আমার সময়ে এখন পর্যন্ত উপরের কোনো কর্তৃপক্ষ আমাকে চাপ দেয়নি। কেউ বলেনি এটা করো, এটা করো না। আমিও আমার কর্মকর্তাদের বলেছি যে, স্বাধীনভাবে কাজ করতে হবে। আমাদের কর্মকর্তাদের ভুল হলে, অভিযুক্তরা আমাকে দরখাস্ত দেবেন। আমি দেখবো। এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। তিনি জানান, অনেক বড় বড় কোম্পানিকে অধিদপ্তরে হাজির করে তাদের অপরাধের জন্য জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের কার্যক্রমে কোনো কর্তৃপক্ষের চাপ নেই, কর্মকর্তাদের বলেছি যে, স্বাধীনভাবে কাজ করতে হবে: মহাপরিচালক
গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে বিএনপি নেতা তারেক রহমান বলেন, আর কোনো ব্যক্তি যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। আরো জানান, আমাদের হিসেবে উল্লিখিত গুমের সংখ্যা আরও কয়েকগুণ বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনও নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে আবার অনেকদিন পর কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারেক বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে।
মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে: তারেক রহমান
পেহেলগামে হামলার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে কাশ্মীরের মুসলিমরা। ভেঙে ফেলা হচ্ছে তাদের বাড়ি-ঘর। যাত্রাপথে করা হচ্ছে হেনস্তা। এমনকি ভারতে এখন দাড়ি-টুপি রাখলেই দেওয়া হচ্ছে ‘সন্ত্রাসী’ তকমা। দেশটির মিডিয়া নিরাপরাধ মানুষগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যেন, তারাই মূল অপরাধী। জম্মু-কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমেদ। তার ভাই মোহাম্মদ ইকবাল গত ৭ মে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় মাদ্রাসায় নিহত হন। ফারুক বলেছেন, ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম কোনো প্রমাণ ছাড়াই ইকবালকে ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করে। এরপর পুলিশ এক বিবৃতি দিয়ে সেই দাবি খণ্ডন করে। এই ঘটনায় নিউজলন্ড্রির ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পান্ডে বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্য ও তথ্য-প্রমাণহীন দাবির মাত্রা ছিল মর্মান্তিক’।
ভারতে এখন দাড়ি-টুপি রাখলেই দেওয়া হচ্ছে ‘সন্ত্রাসী’ তকমা। এমনকি দেশটির মিডিয়া নিরাপরাধ মানুষগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যেন, তারাই মূল অপরাধী
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্য দিয়েই ‘জাতীয় সনদ’ তৈরি সম্ভব। তিনি বলেন, ঐকমত্য কমিশনের দায়িত্ব হল রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন করা। আরো বলেন, আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করেছে। আমরা মনে করি যে বাস্তবায়নের একটা পথ তারা নির্ধারণ করতে পারবে।’ আলী রীয়াজ বলেন, বাস্তবায়নের বিষয়টি ঐকমত্য কমিশনের সীমাবদ্ধতা। এর সিদ্ধান্ত নেবে অন্তবর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্টরা!
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্য দিয়েই ‘জাতীয় সনদ’ তৈরি সম্ভব: আলী রীয়াজ
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র এখনো জনগণের নাগালের বাইরে। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও সব সময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি। আরও বলেন, নারায়ণগঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। তিনি অনেক হামলা-মামলার শিকার হন। তার রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করি।
নারায়ণগঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। তিনি অনেক হামলা-মামলার শিকার হন। তার রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করি: গয়েশ্বর
তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্রনেতা হেলাল উদ্দিন নাঈমের ওপর (২৬) হামলা করেছে। তিনি এখন ঢামেকে চিকিৎসাধীন! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিজ্ঞপ্তিতে বলেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এ ন্যায্য দাবিকে বারবার উপেক্ষা করে আসছে। প্রিন্সিপাল এ যৌক্তিক আন্দোলন দমন করতে ছাত্রদলকে লেলিয়ে দিয়ে যে অপরাধ করেছে, তা ক্ষমার অযোগ্য। আজ ‘তিতুমীর ঐক্য’র ব্যানারে শিক্ষার্থীরা যখন এ নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তখন ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘৃণ্য হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর ছাত্রদলের হামলা
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে। তিনি জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। ইতোমধ্যে জুয়ার সঙ্গে জড়িত প্রায় এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কোনো জুয়ার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকলে সেগুলোর বিষয়ে দ্রুত রিপোর্ট করতে সকলের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, সাইবার স্পেসে জুয়া খেলা নিষিদ্ধ। জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সঙ্গে জড়িত সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার।
অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে, ইতোমধ্যে প্রায় এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে: আসিফ মাহমুদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ফেসবুকে লেখেন, ‘রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠী বনাম সার্বভৌম বাংলাদেশের জনগণ! অস্তিত্বের এই অনিবার্য লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে সমগ্র বাংলাদেশকে আহবান জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের আগ পর্যন্ত জুলাই চলবে।’ উল্লেখ্য, সচিবালয়ে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল এবং এনবিআর বিলুপ্তি বাতিল চেয়ে আন্দোলন চলছে।
রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠী বনাম সার্বভৌম বাংলাদেশের জনগণ, বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে সমগ্র বাংলাদেশকে হাদীর আহ্বান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার গত দেড় যুগেরও বেশি সময় ধরে আপনাদের নির্যাতন করেছে। এনসিপি আপনাদেরকে সঙ্গে নিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়বে। এর আগে এনসিপির নেতা ডা. তাসনিম জারা বলেন, এনসিপির কার্যক্রম গতিশীল করতে সারা দেশে পথসভা হচ্ছে। এনসিপির কার্যক্রম যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেই কাজ চলছে। আরও বলেন, নতুন একটা বাংলাদেশ আপনাদের সঙ্গে নিয়ে গড়ব। জুলাই আন্দোলনে নারীরা সামনে থেকে লিড দিয়েছেন। আগামীর বাংলাদেশে এভাবে সামনে থেকে কাজ করতে হবে। সেটা সম্মিলিতভাবে করা প্রয়োজন।
আ.লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ধরে নির্যাতন করেছে, নতুন একটা বাংলাদেশ আপনাদের সঙ্গে নিয়ে গড়ব: হাসনাত আবদুল্লাহ
সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচিবালয়ে অনিবার্য কারণবশত মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরমধ্যেই এই দিকনির্দেশনা দেওয়া হলো!
সচিবালয়ে অনিবার্য কারণবশত মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নীলফামারীর ডিমলা শহিদ মিনার চত্বরে এক পথসভায় এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, আমরা দেখেছি পুলিশ টাকা ছাড়া কাজ করে না। গত ১৭ বছরে ডিমলার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, লুটপাট করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সময় বিবেচনায় একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। এটি থাকলে দলগুলোর মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যদি না থাকে তখন জনগণের হাতে অপশন কম থাকে। একবার একজন পরে আরেকজন ঘুরে ফিরে আসে। আরো বলেন, আমরা মনোনয়নের কালচার দেখেছি, মার্কার কালচার দেখেছি। যখন ক্ষমতাসীন দলে একটি মার্কা পায় প্রশাসন তাকে জোর করে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে উল্লেখ করে সারজিস বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন চাই তবে সেটা স্থানীয় সরকার নির্বাচন।
আমরা দেখেছি পুলিশ টাকা ছাড়া কাজ করে না। গত ১৭ বছরে ডিমলার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। মানুষের সঙ্গে প্রতারণা করে লুটপাট করা হয়েছে: সারজিস
গণঅভ্যুত্থানে নিহত নোয়াখালীর সেনবাগের যুবক শহীদ শাহাদাত হোসেন শাওনের লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে লাশটির ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে পাঠানো হয়। শাওন খাজুরিয়া সর্দার পাড়ার বাছির আলমের ছেলে। যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় পড়তেন তিনি। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিতে প্রাণ হারান শাওন। শাওনের বাবা বলেন, ‘আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে। আমার ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গণঅভ্যুত্থানে নিহত নোয়াখালীর সেনবাগের যুবক শহীদ শাহাদাত হোসেন শাওনের লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সব কিছুতে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ টানবেন না। আমরা বাংলাদেশকে বর্বর মায়াহীন দেশে পরিণত করতে চাই না। তিনি বলেন, গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ধৈর্য আর ব্যবহারের পরিবর্তন আনতে হবে সবার আগে। কারণ পাহাড়ে মানুষের আগে হাতির বসবাস। বন ও হাতির ক্ষতি করলে আমরা বাঁচতে পারব না। আরো বলেন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছ লাগিয়ে গারো পাহাড়ের পরিবেশ নষ্ট করেছে বনবিভাগ। তিনি এসব গাছ নিধন করে হাতির পরিবেশ উপযোগী গাছ রোপণ করার নির্দেশ দেন!
গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ধৈর্য আর ব্যবহারের পরিবর্তন আনতে হবে সবার আগে, বন ও হাতির ক্ষতি করলে আমরা বাঁচতে পারব না: পরিবেশ উপদেষ্টা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন। মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না। সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি জানান, গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে একটি মহল সবসময় অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাহফুজ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সহযোগী মনে করছেন এবং এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক।
ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন: মাহফুজ আলম
এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু চব্বিশ-পরবর্তী সময়ে এটা আর পাবেন না। তিনি লেখেন, হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার—সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।’
আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে; আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন: হান্নান মাসউদ
জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ১৬ জুনের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে যারা আগে আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর আগে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে এমন সুবিধা দেওয়া হয়েছিল। এছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে তারা আবেদন করতে পারবেন না।
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বৃহস্পতিবারের (২৯ মে) মধ্যে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরিষদ নেতারা বলেন, তিনদিনের মধ্যে তাকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবি করা হয়েছে। এর আগে ১২ মে রাতে এনবিআর ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার। এর পরিপ্রেক্ষিতে এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিল করার দাবি জানিয়ে আন্দোলন করে আসছে তারা।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বৃহস্পতিবারের মধ্যে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও ইসি'র গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। লিভ টু আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আজ বা আগামীকাল চেম্বার আদালতে শুনানি হতে পারে। এর আগে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে ২২ মে আদেশ দেন হাইকোর্ট।
ইশরাককে মেয়র ঘোষণার নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে
উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্য দিয়ে। তিনি জানান, তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। রোববার এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। আরো লেখেন, এর মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাল্লাহ্, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এ বিচারের রায় পেয়ে যাবো আমরা। গণহত্যার বিচার, আমাদের অন্যতম অঙ্গীকার।
ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, ইনশাল্লাহ্, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এ বিচারের রায় পেয়ে যাবো আমরা: আসিফ নজরুল
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা তেরো দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি চলছে। নগর ভবনে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোয় এখনো তালা ঝুলছে। ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসী’র ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়েছেন।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ইশরাকের সমর্থকদের বিক্ষোভ অব্যাহত, বন্ধ সব নাগরিক সেবা
এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা বলেন, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি। বন্দর করিডোর প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয় না। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে—এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এ বিষয়ে আমাদের অভ্যন্তরেও কোনো আলোচনা হয়নি।
সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই, সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই: ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা
গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আইসিটি'র তদন্ত সংস্থা। এর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে
প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘শেখ হাসিনার শাসনামলে প্রায় ১৫ বছর ধরে,আ'লীগ ও সমর্থকরা আমাকে নানা ধরণের তকমা দিয়েছিল। কিন্ত এখন একটি নতুন গ্রুপ আমাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করতে শুরু করে। কারণ আমার বেশ কয়েকটি প্রেস মন্তব্যে তারা ক্ষুব্ধ।’ তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলিতে, একটি পুরোনো দলের সদস্যদের কাছ থেকে সবচেয়ে কঠোর বার্তা এসেছে - যাদের অনেকেই শেখ হাসিনার আমলে আমার ফেসবুক বন্ধু এবং কমরেড ছিলেন। এখন তারা বিরক্ত, আমার বিরুদ্ধে অহংকার ও এবং ধৃষ্টতা দেখানোর অভিযোগ এনেছে।’ আরও লিখেছেন, ‘তবুও আমি এখানে আছি, জীবনের প্রতিটি ঘণ্টা গণনা করছি যা আল্লাহ আমাকে দিয়েছেন। জীবন সুন্দর। আমি আশা করি যখন আমি অবসর মুহূর্ত খুঁজে পাব এবং যদি বেঁচে থাকি, তবে এই অস্থির সময় সম্পর্কে লিখব। যদি না হয়, তবে কোনও অনুশোচনা নেই।'
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, একটি পুরোনো দলের সদস্যদের কাছ থেকে সবচেয়ে কঠোর বার্তা এসেছে - যাদের অনেকেই শেখ হাসিনার আমলে আমার ফেসবুক বন্ধু এবং কমরেড ছিলেন: প্রেস সচিব
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার। অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প হাতে নেওয়া হতো। মানুষের জন্য এমন প্রকল্পই গ্রহণ করা দরকার, যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়, প্রত্যাশিত ফল পাওয়া যায় না। আরও বলেন, এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।
অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা
গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও রেখে যান দলের শীর্ষ নেতাকর্মীদেরকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল-ওখান থেকে কিছু করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল। বিশেষ করে গার্মেন্টস। সে সময় ভাবলাম-এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। কাদের বলেন, ‘এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি। আমি তো নেত্রীর পরের, তখনই ২১২টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি।' এরপর গ্রেফতারের ভয় দেশ ছেড়েছেন বলে জানান তিনি। আরো জানান, নিজ বাসভবন থেকে পাঁচ আগস্ট আশ্রয় নিয়েছিলেন পার্শবর্তী বাসার বাথরুমে। সেখানেও ছাত্রজনতা চলে যায়। প্রথম ক্ষোভ দেখালেও পরে সেলফি তুলে তাকে সেফ এক্সিট দেওয়া হয়!
তিন মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের, শ্রমিক অসন্তোষে ফন্দি আঁটছিলেন সংগঠিত করার
আওয়ামী আমলে ২৪ সালের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আরো জানিয়েছে, 'আগামী ২৮ মে থেকে শিল্পে স্বাভাবিকের পাশাপাশি দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে।' মন্ত্রণালয় শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে জানিয়ে সরকারের উন্নতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।
গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে: জ্বালানি মন্ত্রণালয়
একই স্থানে বিএনপির দুগ্রুপ সভা ডেকেছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। এতে হট্টগোল বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আলফাডাঙ্গা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। নেতাকর্মীরা জানান, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সভা আহ্বান করেছে। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুপক্ষের লোক জড়ো হতে শুরু করলে আলফাডাঙ্গা পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। পরে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে সভা ডাকল বিএনপির দুই পক্ষ, এরই পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। এই অবস্থায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে আজ দুপুর দুইটায় বসার কথা ছিল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে বসতে পারছেন না আসিফ নজরুল। এ কারণে বৈঠকটি বাতিল হয়ে যায়। এদিকে তারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে!
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আইন উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বিক্ষোভরত কর্মচারীদের বৈঠক হচ্ছে না
সোমবার সকালে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানের এক পথসভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনবিআর দুর্নীতির আঁতুড়ঘর। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে। তিনি বলেন, 'এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন, তারাই ৫ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল।' এ সময়, রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ-মিছিল করছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
এনবিআর দুর্নীতির আঁতুড়ঘর, সচিবালয়ের আন্দোলনকারীরা বিগত সরকারের সমর্থক: হাসনাত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এহসানুর রহমান। এর আগে খোকন বলেন, হাইকোর্টের রায়ের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে এবার আদালত অবমাননা হবে। আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেওয়ায় আর কোনো বাধা রইল না। ২৬ মে এর মধ্যে তাকে শপথ পড়াতে হবে।
মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, আগামী ২৮-৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি ২৭ মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জানা গেছে, সফরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক সই করবে। জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। এ সফরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন, জাপান সফরে হবে ৭ সমঝোতা স্মারক সই
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন সচিবালয়ের কর্মচারীরা। তারা অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আন্দোলনরতরা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। ১৯৭৯ সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন কর্মচারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সোমবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন।
সাম্য হত্যার ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে
গণঅভ্যুত্থান চলাকালে চানখাঁরপুলে পুলিশের গুলিতে শহিদ হন দশম শ্রেণির ছাত্র শহীদ আনাস। রোববার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্র্যাইব্যুনালে ‘আনাসের মাকে লেখা তার হৃদয়স্পর্শী চিঠিটি’ পড়ে শুনিয়েছেন। যেখানে লেখা, ‘মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকব ঘরে। একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সে-ই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ো। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।'
মাকে লেখা আনাসের হৃদয়স্পর্শী চিঠি ট্র্যাইব্যুনালে পড়ে শোনালেন চিফ প্রসিকিউটর
বিএনপি নেতা আমীর খসরু বলেন, ‘অগণতান্ত্রিকভাবে যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে তারা টিকে থাকার জন্য এবং ক্ষমতা অব্যাহত রাখার জন্য মিডিয়াকে চাপের মধ্যে রাখতে চায়। সুতরাং আমাদের ঐক্য হতে হবে গণতন্ত্রের পক্ষে, আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। যার মধ্যে মিডিয়ার স্বাধীনতাও অন্তর্নিহিত। তিনি বলেন, ‘সরকারকে হতে হবে মানুষের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক।' আরও বলেন, ‘আগামী দিনে আমরা গণতন্ত্র পুনর্প্রবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকব। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই আমাদের সংকট আরও গভীর হবে।’
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই আমাদের সংকট আরও গভীর হবে: আমীর খসরু
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা। বি-স্ট্রং বাস্তবায়নের জন্য এ ঋণ দেওয়া হবে। গত আগস্টে দেশে সংঘটিত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধ মেরামত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করা প্রকল্পের মূল উদ্দেশ্য। রোববার বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। জানা গেছে, গৃহীত ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ ০.৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রদেয় হবে।
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ তারা চুক্তি মেনে চলেনি। তিনি বলেন , ‘প্রতিরোধ ও মুক্তি দিবস’ এই অঞ্চলে ও বিশ্বে লেবাননের মর্যাদাকে মুকুট পরিয়েছে। দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ করে তুলেছে। ১৯৮২ সাল থেকে ইসরাইলিরা বুঝতে পেরেছিল যে, তারা লেবাননের ভূখণ্ডে বসতি স্থাপন করতে পারবে না।' এই নেতার মতে, ইসরাইল ১৭ মে চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে।' তিনি জানান, ইসরাইল আরেকটা অন্যায্য চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এরপর দখলদাররা পালিয়ে যায়! নাইম বলেন, ‘লেবাননে ইসরাইলের সম্প্রসারণের ক্ষমতা শেষ হয়ে গেছে।
ইসরাইলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ তারা চুক্তি মেনে চলেনি: হিজবুল্লাহ মহাসচিব
দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা করেছেন, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা। রবার্ট বলেন, আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে। এই সময় তিনি ইসরাইলি বাহিনীর হামলায় চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহতের ঘটনায় বিশেষভাবে মর্মাহত হয়েছেন। এছাড়া জানান, মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করেছে এনসিপি। পথসভায় অংশ নেওয়া এনসিপি নেতা তাসনিম জারা লিখেছেন, ‘রোববার চট্টগ্রামের নয়টি জায়গায় গিয়েছি। মানুষের কথা শুনেছি, তাদের উদ্বেগ জেনেছি, আর দেশ নিয়ে আমাদের পরিকল্পনার কথা বলেছি। তবে দিনের দুটি মুহূর্ত আমার মনে গভীর দাগ কেটেছে।’ জারা জানান, ‘প্রথমটি ছিল এক ছোট্ট মেয়ে সুহানাকে ঘিরে। সে এখন ক্লাস ফাইভে পড়ে। হঠাৎ সুহানা আমাকে চিনে ফেলে। বলে উঠল, ‘‘ছাত্রদের দলকে আমি চিনি!’’ কোনো দ্বিধা না করেই সামনে এগিয়ে এসে সেলফি তুলল। আমি স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের, যেখানে সুহানা নির্ভয়ে, নিরাপদে, সম্মানের সঙ্গে আর আনন্দে বড় হতে পারবে।’ দ্বিতীয় ঘটনা সম্পর্কে বলেন, শহীদ ওমরের মায়ের সঙ্গে দেখা হলো বোয়ালখালীতে। তিনি বললেন, তিনি ছেলের মৃত্যু মেনে নিয়েছেন। এটাকে তিনি মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ হিসেবে দেখেন। কিন্তু ওমরের বাবার এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে।' তাসনিম জারা জানান, শহীদ ওমর প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ বিমানে যোগ দেওয়ার! এর আগেই তাকে শহিদী মওত কবুল করতে হয়েছে!
রোববার চট্টগ্রামের নয়টি জায়গায় গিয়েছি। মানুষের কথা শুনেছি, তাদের উদ্বেগ জেনেছি, আর দেশ নিয়ে আমাদের পরিকল্পনার কথা বলেছি: তাসনিম জারা
কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অংশীজনদের মতামত বা পরামর্শ পর্যালোচনা করে চলতি মাসের মধ্যেই প্রবাসীদের জন্য ভোটের পদ্ধতি চূড়ান্ত করার চেষ্টা তাদের রয়েছে। জানা গেছে, প্রক্সি ভোটিং নিয়ে আলোচনা চলছে। একজন প্রবাসী একজন প্রতিনিধির মাধ্যমে তার ভোট দেওয়াতে পারবেন। এরজন্য দরকার হবে আইন সংশোধন ও তথ্য প্রযুক্তিগত উৎকর্ষতা!
চলতি মাসেই চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোটের পদ্ধতি: সিনিয়র সচিব আখতার আহমেদ
গত ২৪ ঘন্টায় একনজরে ২০৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।