Web Analytics

নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। এর আগে সমানাধিকারের উপর ভিত্তি উত্তরাধিকার আইন সংক্রান্ত 'হিস্যা' নামে একটি ম্যাগাজিন প্রকাশ করার জন্য তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মিছিল করে হেফাজতে ইসলামের নরসিংদী শাখা। নাদিরা ইয়াসমিন লিখেছেন, আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। আমার সাথে করা এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। এ ঘটনায় এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এ সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।

27 May 25 1NOJOR.COM

নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার, নিন্দা জানিয়েছেন সামান্তা শারমিন

নিউজ সোর্স

সেই কলেজশিক্ষক নাদিরাকে বদলি, যা বললেন সামান্তা

নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার। এর আগে তার বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে শাস্তি দাবি করেছিল হেফাজতে ইসলাম।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।