ফিলিস্তিনের গাজায় সংসিহতা বন্ধে ২০ দফা পরিকল্পনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্প জানান, স্বাধীনতাকামী গোষ্ঠীটি এ প্রস্তাব না মানলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে। উল্লেখযোগ্য দফাগুলো হলো, উভয় পক্ষ যদি এ প্রস্তাবে সম্মত হয়, তবে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে। ইসরাইলি সেনারা বন্দি বিনিময়ের প্রস্তুতির জন্য একটি নির্ধারিত সীমারেখায় সরে যাবে। এ সময়ে বিমান ও কামানের গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে এবং শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধের সব ফ্রন্টলাইন স্থবির থাকবে। হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে। সব জিম্মিকে ফিরিয়ে দেয়ার পর ইসরাইল ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক ১৭০০ জন গাজাবাসীকে মুক্তি দেবে। সব জিম্মিকে মুক্তি দেয়ার পর, যেসব হামাস সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেবে এবং অস্ত্র সমর্পণ করার প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা করা হবে। এ ছাড়া হামাসের যেসব সদস্য গাজা ছেড়ে যেতে ইচ্ছুক, তাদের গন্তব্য দেশগুলোতে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। চুক্তি গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় মানবিক সাহায্য পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী গাজাকে একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসনের অধীন আনা হবে। এই প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকবে একটি টেকনোক্র্যাটিক ও রাজনীতি-বিবর্জিত ফিলিস্তিনি কমিটি, যা গাজাবাসীর জন্য দৈনন্দিন জনসেবা এবং পৌরসভার কাজ দেখভাল করবে। এছাড়া কমিটিতে থাকবেন যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক ট্রানজিশনাল সংস্থা, যার নাম ‘বোর্ড অব পিস’। এই বোর্ডের প্রধান ও সভাপতি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ আরও সদস্য ও রাষ্ট্রপ্রধানদের নাম পরে ঘোষণা করা হবে।
ফিলিস্তিনের গাজায় সংসিহতা বন্ধে ২০ দফা পরিকল্পনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি দিয়েছেন নেতানিয়াহু।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আন্তোনিও গুতেরেসকে জানান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নজিরবিহীন শুদ্ধি অভিযান চলছে ইসলামী ব্যাংকে। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত ও ৪৯৭১ জন কর্মীকে ওএসডি করা হয়েছে। এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকেই হাজারো কর্মীকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সিভি নিয়ে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের বেশিরভাগ হয়েছিল পটিয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে থেকে। ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মীই ওই অঞ্চলের মানুষ। ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, এস আলমের আমলে অযোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যাংকটিকে ধ্বংস করা হয়েছে। আমরা ব্যাংকের স্বার্থেই সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষার আওতায় এনেছি। বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশনায় গত শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হলেও মাত্র ৪১৪ জন উপস্থিত হন। তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু যারা পরীক্ষায় অংশ নেননি, সেই ৪ হাজার ৯৭১ জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়েছে। আর যারা পরীক্ষার আয়োজন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন বা প্রকাশ্যে বিরোধিতা করেছেন, তাদের মধ্যে ২০০ জনকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ছাঁটাইয়ের উদ্দেশ্যে পরীক্ষা নেওয়ার ঘটনা দেশে এই প্রথম। কর্মী নিয়োগ বা যোগ্যতা যাচাই সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত, তবে আইন ও নীতিমালার মধ্যে থেকেই তা করতে হবে।
নজিরবিহীন শুদ্ধি অভিযান চলছে ইসলামী ব্যাংকে। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত ও ৪৯৭১ জন কর্মীকে ওএসডি করা হয়েছে।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আগামী দিনে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকেই হযরত ওমর (রা.)-এর উত্তরসূরি বের হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। সোমবার দুপুরে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সময়ে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে: জাহিদুল ইসলাম
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। জানা গেছে বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায়। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন আলমের স্ত্রী রিয়া মনি।
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা বলেছেন, এখানে মূলত জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করেছি। জামায়াতে ইসলামী যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে রাজনীতি করে সেটা বলার চেষ্টা করেছি। কয়েকটি ইসলামি জলসায় ব্যতিক্রমী বক্তব্য রেখে সমালোচিত হওয়ার বিষয়ে দলীয় কোনো চাপে আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় চাপ বলতে- দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে। কথা বলতে গেলে ‘দেড়-দুই ঘণ্টার মধ্যে স্লিপ অব টাং হয়ে যায়’ সেদিকেও আমি এখন থেকে সতর্ক থাকব।
দলীয় চাপ বলতে- দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে। কথা বলতে গেলে ‘দেড়-দুই ঘণ্টার মধ্যে স্লিপ অব টাং হয়ে যায়’ সেদিকেও আমি এখন থেকে সতর্ক থাকব: আমীর হামজা
রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের জন্য মৌলিক অবকাঠামো এবং জরুরি সেবার জন্য ৫৮.৬ মিলিয়ন ডলারের এডিএফ অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে একটি ঋণের চুক্তি স্বাক্ষর করেছে এডিবি ও বাংলাদেশ সরকার। এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, শরণার্থী শিবিরগুলোর বাসিন্দা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি করছি। নতুন এই অনুদান জরুরি সহায়তা প্রকল্পের অধীনে আমাদের পূর্ববর্তী সহায়তা ও এর অতিরিক্ত অর্থায়নের ওপর ভিত্তি করে ব্যবস্থা করা হয়েছে। ২০১৮ সাল থেকে এডিবি বাস্তুচ্যুত ব্যক্তি ও স্থানীয় সম্প্রদায়- উভয়ের সুবিধার্থে মোট ১৭১.৪ মিলিয়ন ডলার অনুদান এবং ঋণ প্রদান করেছে। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য, সড়ক ও সেতু, ড্রেনেজ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ এবং দুর্যোগ সহনশীলতা উন্নত ও সম্প্রসারিত করা হবে। প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে সোলার-পাওয়ারড স্ট্রিটলাইট স্থাপন বা প্রতিস্থাপন, ভাসানচরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন এবং রান্নার জন্য বায়োগ্যাস উৎপাদনকে সমৃদ্ধ করা হবে। কক্সবাজার ও ভাসানচরে প্রাকৃতিক সমাধানে ড্রেনেজ খাল পুনঃস্থাপন করা হবে এবং নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সুবিধা বাড়াতে খাদ্য বিতরণ কেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য হাতিয়ায় বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে এবং কক্সবাজারের ৯টি উপজেলায় মিনিপাইপড পানি সরবরাহ ব্যবস্থা চালু করবে।
রোহিঙ্গা জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয়দের জন্য মৌলিক অবকাঠামো এবং জরুরি সেবার জন্য ৫৮.৬ মিলিয়ন ডলারের এডিএফ অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে ঋণের চুক্তি স্বাক্ষর করেছে এডিবি ও বাংলাদেশ।
বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। খোকন বলেন, ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যেন ভোটাররা বিপুল ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারে।
পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে: খোকন
‘জামায়াত ক্ষমতায় আসলে ভারত যদি বাংলাদেশে ঢুকে, তাহলে তাদের বিরুদ্ধে ৫০ লাখ যুবক স্বাধীনতার যুদ্ধ করবে', এরকম বক্তব্য দিয়েছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের বিরুদ্ধে জামায়াত নেতার এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী। তিনি বলেন, ‘জামায়াতের এক নেতার বক্তব্যে মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে— পার্শ্ববর্তী দেশ (ভারত) আমাদের আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে— এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে— পানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। এসব বিষয় আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করা যেতে পারে। কিন্তু আক্রমণের আশঙ্কা কেন ছড়ানো হচ্ছে? এটাও মানুষকে ভাবাচ্ছে যে, বিষয়টি কি পরিকল্পিত? এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী।’ রিজভী বলেন, ‘আমরা একসময় একটি ফ্যাসিবাদের পতন দেখেছি। কিন্তু আজ আবারও নতুন করে মাটির ভেতর থেকে, পাতাল থেকে, আরেকটি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিনা— সেটি আজ মানুষের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কিছু কিছু কর্মকাণ্ড সে আশঙ্কাকে উসকে দিচ্ছে। জামায়াত নেতার ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা- তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। জামায়াত একটি ভয়ংকর নীলনকশার মধ্যে রয়েছে। এটা রাষ্ট্রবিরোধী কথা। দেশের স্বার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে।’
জামায়াত নেতার ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা- তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে: রিজভী
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। এরপরই অসিফ লিখেছেন, ‘You know who.’ যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it. মূলত, ক্ষমতাচ্যুত হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি।
ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি: সাকিব আল হাসান
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের রোডম্যাপ বানচালের চেষ্টা করছে পিআরের নামে জামায়াতসহ কয়েকটি দল। ১৬ বছর পর যখন হাসিনা পালিয়ে গেল, আবার সেই ফ্যাসিস্টের জন্ম নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, এখন তারাই ভারতের এজেন্ডা বাস্তবায়নে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ঢাকায় মিছিল করছে। এ দেশের মানুষ কোনো পিআর বোঝে না, জনগণ বুক উঁচু করে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত নির্বাচনে ভোট দেবে। কোনো পিআর মনোনীত পার্টি প্রধানকে ভোট দেবে না। ভোট দেবে ধানের শীষ, দাড়িপাল্লায়। তিনি বলেন, আপনারা তো আমাদের বন্ধু ছিলেন, বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছে। দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন। ১৬ বছর ধরে লন্ডন থেকে তারেক রহমান যে দলটিকে টিকিয়ে রেখে এ দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলেছেন, ঠিক সে সময় জামায়াতসহ কয়েকটি দল পিআরের নামে দেশে নির্বাচন বাতিলের শঙ্কা তৈরি করছে। ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূস যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যত কী হবে, একমাত্র আল্লাহ জানেন। আসুন সবাই মিলে দেশ গড়ি। ৫৫ বছরে তো কিছুই পাইনি।
দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন: ফারুক
এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, এনসিপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সারজিস বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে। আরও বলেন, এনসিপি চায় বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক—যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে দল সব সময় কাজ করবে। এ ছাড়াও মন্দিরগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন সারজিস আলম।
এনসিপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য: সারজিস
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়। তারা বিভ্রান্তি সৃষ্টি করে এই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করারও চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। কিন্তু যেই নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, তারপর থেকে কোন কোন মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা এমন প্রচেষ্টা করবে, তাদেরকে জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আরও বলেন, বিএনপি কখনো চায়নি রাজনীতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হোক। এমনকি সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই। স্বাধীনভাবে নাগরিক হিসেবে যার যার ধর্মকর্ম পালন করবো। নিরাপত্তার সাথে উপাসনার এবং প্রচারের কার্যকর প্রয়োগ আমরা নিশ্চিত করব। সালাহউদ্দিন বলেন, একটি দল রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই চর্চা থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। বিএনপির নীতি হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার।
একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা বিভ্রান্তি সৃষ্টি করে এই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করারও চেষ্টা করছে: সালাহউদ্দিন
এবার আগামী নভেম্বর মাস থেকে টিসিবির বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে থাকে। এবার টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে। এসময় আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান বাণিজ্য উপদেষ্টা। প্রসঙ্গত, টিসিবির বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি।
এবার আগামী নভেম্বর মাস থেকে টিসিবির বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান: বাণিজ্য উপদেষ্টা
জামায়াতে ইসলামী প্রকাশের একদিন পরই আলোচিত নতুন সেই লোগোটি সরিয়ে ফেলেছে। শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সোমবার সরানো হয়েছে। এর আগে রোববার স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি। নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা লাল-সবুজের জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান লাল রংয়ের সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ। আর দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা বাংলা ও আরবিতেও লেখা আছে। আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহ শব্দ এবং তার মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)।
জামায়াতে ইসলামী প্রকাশের একদিন পরই আলোচিত নতুন সেই লোগোটি সরিয়ে ফেলেছে।
ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা বলেন, পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে। তবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে। মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে ভার্মা বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। এর আগে, কুমুদিনী হোমসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে। তবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে: প্রনয় কুমার
শতাধিক দেশে ওষুধ রফতানি করে বাংলাদেশ। তবে, কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রফতানির অঙ্ক। গেলো অর্থবছরে রফতানি হয় ২১ কোটি ডলারের ওষুধ। তার মধ্যে যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ মাত্র ২ কোটি ডলার। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিতে শতভাগ শুল্কের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ। ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বললেন, আমাদের মতো দেশের ক্ষেত্রে প্রতিযোগিতা কমে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা তৈরি হবে। যেমন, ভারত পণ্য রফতানিতে যদি বাধার সম্মুখীন হয়, আবার সেই শিল্প যদি ওদের ওখানে থাকে, তাহলে তারা তা আমেরিকায় না করেও বাংলাদেশে করতে পারে। ভারত ও চীন যতটা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ততটা হবে না এই মুহূর্তে। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অল্প পরিমাণে হলেও মার্কিন বাজারে যে সমস্ত পণ্যগুলো আমরা রফতানি করছি, সেই পণ্যগুলোর ক্ষেত্রে উচ্চশুল্ক যেহেতু ভোক্তার ওপরে বাড়তি চাপ তৈরি করবে, তাতে এই পণ্যগুলোর রফতানি সেখানে এক ধরনের নেতিবাচক চাপ ফেলবে। এই ধরনের উচ্চশুল্কের কারণে মার্কিন বাজারে যদি চীন বা ভারতের মতো সরবারহকরা যদি পণ্য রফতানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রফতানি করতে চেষ্টা করবেন। সেখানে তখন একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। বাংলাদেশ মূলত জেনেরিক ওষুধ উৎপাদন করে, যার চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। ট্রাম্পের শুল্কের কারণে বেশি বেকায়দায় পড়বে চীন ও ভারত।
যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিতে শতভাগ শুল্কের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। সভায় কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, পাহাড়ি-বাঙালি সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাঘাইছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাই মিলেই বাঘাইছড়ির সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। মত বিনিময় সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পাহাড়ি-বাঙালি সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাঘাইছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব: কর্নেল জাহিদুল
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা ধরণের তেলেসমাতি করে। যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সবই যে ভালো তা বলা যাবে না। তবে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে এখন উন্নত হয়েছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতার মানোন্নয়নে আরও দক্ষতার প্রয়োজন আছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে। পরে ইআরএফ ইনস্টিটিউট-এর নামফলক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা।
দেশের বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা ধরণের তেলেসমাতি করে। যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ: অর্থ উপদেষ্টা
সিইসির সাথে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে। কুক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। অপরদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক করেছেন ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে: সারাহ কুক
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান সাক্ষাৎ করেছেন। ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। ইমরান খান বলেন, দারিদ্র্য দূরীকরণে ইউনূসের আজীবন মিশন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি জানান, আমি আপনার কাজের একজন বড় ভক্ত। আপনি আমাদের জাতীয় গর্ব।’ আরো বলেন, ‘বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট। এখানে ফিনটেক খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা বিপুল। তরুণ জনগোষ্ঠী বিশাল এবং সুযোগ সীমাহীন।’ অধ্যাপক ইউনূস ইমরান খানকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, জবাবে ইমরান খান আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান। ইউনূস বলেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য আপনার মতো রোল মডেল প্রয়োজন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি তাঁদের মোট বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসায় ব্যয় করার অথবা সমমনাদের অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব দেন। ইমরান খান এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এতে ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান সাক্ষাৎ করেছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন। আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা, উচ্চশিক্ষায় উন্নয়ন, সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ’ শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। পুসাব নেতারা মনে করেন, সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে পুসাব।
জুলাই গণঅভ্যুত্থান দমানোর জন্য মোবাইল ফোনে অসংখ্য নির্দেশনা শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট যখন ভারতে পালিয়ে যান তিনি, তখন ঢাকায় তার সেই সব কলরেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানান, লোক পাঠিয়ে সেদিন সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয় শেখ হাসিনার ৪টি নাম্বারের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে।একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। জানা গেছে, জুলাই আন্দোলনের সময় মোট চারটি ফোন নাম্বারে কথা বলতেন শেখ হাসিনা। যদিও এসব ফোনের মালিকানার তথ্য মুছে ফেলা হয় ৫ আগস্ট সন্ধ্যায়।
এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয় শেখ হাসিনার ৪টি নাম্বারের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে: জোহা
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না। তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, গতকাল থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বী ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব: দুর্গাপূজার উৎসব। বিগত ফ্যাসিস্ট আমলে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সমাজে এক আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি করা হয়েছিল। রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দুদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে। শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার অপচেষ্টা করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ঘৃণ্য খেলায় মেতেছিল। এর ফলস্বরূপ, উৎসবের আনন্দ বদলে গিয়েছিলো নিরাপত্তাহীনতার আতঙ্কে। কিন্তু, গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশে আমরা সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানাতে বদ্ধপরিকর। হাসনাত লেখেন, ‘এই মুহূর্তে, আমি সরকার এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই: আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করুন।’ তিনি লিখেছেন, ‘একই সাথে, আমি দেশের সকল নাগরিক, সকল সম্প্রদায়ের ভাইবোনদের অনুরোধ করবো—আপনারা প্রত্যেকে সর্বোচ্চ সহযোগিতামূলক ও সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকুন। মনে রাখবেন, সম্প্রীতি বা পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি, নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।'
কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না: হাসনাত আব্দুল্লাহ
শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে টেলিগ্রাফ ও বোটিম অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। গতকাল অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশির ভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকও করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস। জানা গেছে, ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। জিওপির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এ সময় তিনি নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি। অন্যদিকে, রোববার দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাপা নেতা মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশীদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এ ছাড়া গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ডিবি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং একজন মেজরসহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ১৫ জন সদস্য আহত হয়েছেন। তিনি লেখেন, এগুলো কীসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা আছে? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে। আরও বলেন, খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া এখন অত্যন্ত প্রয়োজন।
হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা আছে? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে: জামায়াত আমির
রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার। জাপান দূতাবাস বলেছে, জাপানের এ অনুদানের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং ২ হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে মাসিক খাদ্য সহায়তা ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ভাত, ডাল এবং তাজা শাকসবজিসহ ক্যাম্প স্টোরগুলোতে বিভিন্ন ধরনের খাবার কেনার জন্য ই-ভাউচার পাবে। এই অর্থের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ক্যাম্পের ভেতরে এবং বাইরে ছোট শিশু ও গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের কাছে বিশেষ পুষ্টি সহায়তা পৌঁছাবে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেওয়ার জন্য জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পাশে রয়েছে। আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিল কমতে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, জাপানের এই অংশীদারিত্ব এবং দেশটির জনগণের উদারতার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা সব অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সাহায্য করে।
রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার।
বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। জাহিদ বলেন, জরিপ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে। তিনি বলেন, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সমতলে ষড়যন্ত্র হবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীরা সবসময় বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। দেশের ভেতর থেকেও করবে, বাইরে থেকেও করবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।
দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য উন্মুখ হয়ে আছে: জাহিদ
জুলাই আন্দোলন দমাতে সারাদেশে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০ হাজার রাউন্ডেরও বেশি। শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছে প্রসিকিউশন। হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি ও সাক্ষ্যও সরাসরি সম্পচার করা হয়। এদিকে, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। সকালে কুষ্টিয়ায় ৭ জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে এই দিন ধার্য্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া, রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ।
জুলাই আন্দোলন দমাতে সারাদেশে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০ হাজার রাউন্ডেরও বেশি।
সারাদেশে কিছু দূর্গা প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই সংগঠন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই। সারাদেশে যখন বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়েছে, পুজো বেড়েছে এবং সরকারও নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মধ্যে এ ধরনের ঘটনা বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক। এর নেপথ্যে যাই থাকুক বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না।
সারাদেশে কিছু দূর্গা প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। সোমবার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বিএফআইইউসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক। চলতি বছরের জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে মামলা করে দুদক। যেখানে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।
ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করার পর এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে মাসউদ বলেন, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চলছে। ভারতের উদ্দেশ্য বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল ছিনিয়ে নেওয়া। বক্তব্যের একপর্যায়ে তিনি ঘটনাটিকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করেন। এই মন্তব্যের জেরে সোমবার সকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেন। বিতর্ক ছড়িয়ে পড়লে হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধ কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি স্বীকার করেন, তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দ ব্যবহার তার ভুল ছিল। এজন্য তিনি বিব্রত ও দুঃখিত। আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আলোচনা-সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি উভয় পক্ষের বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করার পর এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন।
স্বৈরাচার হাসিনার জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে রোববার পোস্ট করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ এরপর পাল্টা পোস্ট দিয়ে সাকিব লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এদিকে কমেন্ট সেকশনে সারজিস আলম লিখেছেন, টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। এছাড়া ডাকসু ভিপি আবু সাদিক কায়েম লিখেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় - খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা- এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।
টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না: সাকিবকে সারজিস
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না জানিয়ে আখতার আহমেদ বলেন, তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। যেমন ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা এসব বিষয়। এ ছাড়া গোপন কক্ষ সম্পর্কেও জানতে চেয়েছেন তারা। আরও বলেন, এর বাইরে আমরা কীভাবে রেজাল্ট পাবলিশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন। সচিব বলেন, প্রতিনিধিদলটি রংপুর আর চট্টগ্রামে গিয়েছিল। তারা আমাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট। উনারা আগামীকাল ফিরে যাবেন এবং বোধহয় একটি প্রতিবেদন পাঠাবেন। উনারা আমাদের একটা ড্রাফট দিয়ে গেছেন। যেটা আমরা পর্যালোচনা করে সাইনিংয়ের দিকে অগ্রসর হবো। আর আমাদের কোনো অবজারভেশন থাকলে জানাব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন: ইসি
লিবিয়ায় অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন তিনি। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক জনসাধারণ। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী-এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। এর আগে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম (৭ম স্থান), • ২০২৩ আবু তালহা (২য় স্থান, পুরস্কার ২ লাখ দিনার), মুস্তাফিজুর রহমান গাজী (তাফসির, ৬ষ্ঠ স্থান) • ২০২৪ সালে মাহমুদুল হাসান (তাফসির, ২০২৪) আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
লিবিয়ায় অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে।
সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুদক। ফলে বিপিসির বিরুদ্ধে বছরে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে, চলতি বছরের ৬ মে সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে অনিয়ম ও গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। তদন্ত দল জানায়, বছরে সরকারি প্রায় ১৪ লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহক তা পেত না। সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। দুর্নীতি করতেই বিপিসির কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা করতেন না।
সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুদক।
ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে, ইলিশের উৎপাদন কমছে। আরো জানান, পূজা উপলক্ষ্যে এ বছর এখন পর্যন্ত ভারতে রপ্তানি করা হয়েছে ১০৩ টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করেছে, সাড়ে ১২ ডলার। সে হিসাবে রফতানি মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা৷ এ সময়ে ৩৭ জেলার ১৬৫ টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফ চাল দেয়া হবে। এ কার্যক্রমে সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেয়া হবে।
ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।
বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ভারতের পক্ষে এখনো স্বাধীনতার ঘোষণা আসেনি। তিনি জানান- জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি। আরও বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে তার জবাব রাজপথেই দেবে বিএনপি। এছাড়া ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা।
পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ভারতের পক্ষে এখনো স্বাধীনতার ঘোষণা আসেনি: হাফিজ
খাগড়াছড়িতে বিক্ষোভ-সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় এনসিপি নীরব বলে অভিযোগ করেছেন অলিক মৃ। ফলে এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন। অলিক মৃ ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদের বক্তব্যের বিষয় উল্লেখ করে মিথ্যাচার বলে অভিযোগ করেন। মৃ লিখেছেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি৷ এনসিপির জন্য শুভ কামনা৷ ইনকিলাব জিন্দাবাদ৷
খাগড়াছড়ি তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে এনসিপি ছাড়লেন অলিক মৃ৷
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার। আরো বলেন, গতকাল থেকে আমাদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই উৎসবের সময় কেউ যেন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা বন্ধ না করে। এছাড়া আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে।
ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে: জাহাঙ্গীর
রোববার রাতে গাজীপুরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় জিওপির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে, এমপি প্রার্থী আব্দুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে রশীদ জানান, দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বলে, ‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো। আজ তোর জীবনের শেষ দিন’। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রোববার রাতে গাজীপুরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় জিওপির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন।
সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।
সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি।
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। স্থবির হয়ে আছে জনজীবন। জেলা শহর ও গুইমারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এসব এলাকায় যানবাহন ও মানুষের চলাচল সীমিত রয়েছে। সেনাবাহিনী ও বিজিবির পাহারায় দূরপাল্লার পরিবহনগুলো একসাথে একটি নির্দিষ্ট সময় পরপর আসা যাওয়া করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাহাড়া ছাড়া ছেড়ে যাচ্ছে না কোনও গাড়ি। এদিকে রাতে জুম্ম ছাত্র জনতার নামে একটি গ্রুপ ফেসবুকে আজ থেকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাক দিয়েছে। এর আগেও তারা সামাজিক মাধ্যমে অবরোধের ডাক দিয়ে প্রত্যাহার করে। এদিকে, মারমাদের দুই সংগঠন বলছে, জুম্ম ছাত্র জনতার ব্যনারের আড়ালে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল পাহাড়ি জনগণকে ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে।
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। স্থবির হয়ে আছে জনজীবন।
প্রথমবারের মতো বাংলাদেশের ওপর বিদেশি ঋণ গ্রহণের ওপর সীমা আরোপ করলো আইএমএফ। শর্ত অনুযায়ী চলতি অর্থবছরে ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ। গত জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ছাড়ের পর বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে আইএমএফ। ওই প্রতিবেদনে পরবর্তী কিস্তি পেতে দেওয়া বেশ কিছু শর্তের মধ্যে এটি অন্যতম। প্রতি প্রান্তিকে কী পরিমাণ ঋণ নেওয়া যাবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ ১৯১ কোটি, ছয় মাসে ৩৩৪ কোটি, ৯ মাসে ৪৩৪ কোটি এবং পুরো অর্থবছরে ৮৪৪ কোটি ডলার বিদেশি ঋণ নেওয়া যাবে। আইএমএফ প্রতি তিন মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। গত অর্থবছরে সরকার ৮৫৭ কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে বিদেশি ঋণ নিয়েছে ২০ কোটি ২৪ লাখ ডলার। আইএমএফের শর্ত পূরণে গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে সরকারকে কিছু কম বিদেশি ঋণ নিতে হবে।
আইএমএফ-এর শর্ত অনুযায়ী চলতি অর্থবছরে ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ।
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সকাল ৮টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিগত ফ্যাসিবাদী সরকারে ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয় দফায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকেই কারাগারে ছিলেন তিনি। অসুস্থ অবস্থায় রোববার তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সকাল ৮টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গাজার গণহত্যায় জার্মান সরকারের নীরবতার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ করেছে লাখো মানুষ। প্রতিবাদকারীরা বার্লিনের সিটি হল থেকে গ্রোসার স্টার্ন পর্যন্ত মিছিল করেছে। এই বৃহৎ বিক্ষোভের আয়োজন করেছিল প্রায় ৫০টি গ্রুপের একটি বড় জোট, যার মধ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন, মেডিকো ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিরোধী লেফ্ট পার্টি অন্তর্ভুক্ত। আয়োজকরা জার্মান সরকারের জন্য ‘ইসরায়েলের গণহত্যায় সহমর্মিতা বন্ধের’ দাবি জানান। তারা আরও দাবি করেছে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে। আয়োজকরা বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সরকারের কার্যক্রম বহু সময় ধরেই বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা গণহত্যা হিসেবে বর্ণিত হয়েছে এবং আন্তর্জাতিক আদালত বিষয়টি তদন্ত করছে। নতুন একটি জরিপে দেখা গেছে, জার্মান ভোটারদের মধ্যে ৬২% মনে করছেন গাজার ওপর ইসরায়েলের কার্যক্রম গণহত্যা। এটি কেন্দ্র-ডান সরকারকে ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পুনর্মূল্যায়নের চাপ বাড়াচ্ছে। যদিও চ্যান্সেলর মেরজ এবং পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা তীব্র করেছেন এবং গাজার মানবিক সাহায্য অবরোধের বিষয়েও মন্তব্য করেছেন, তবে তারা এখন পর্যন্ত ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেননি!
গাজার গণহত্যায় জার্মান সরকারের নীরবতার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ করেছে লাখো মানুষ।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এদিকে এখনও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে জানা যায়।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ !
পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর সাকিব আল হাসান। স্বৈরাচার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, তিনি লিখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। এখানেই সব আলোচনার সমাপ্তি।’ সে পোস্টের জবাব এসেছে সাকিবের ফেসবুক প্রোফাইলে। সেখানে বলা হয়, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর সাকিব আল হাসান।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’ আসিফ মাহমুদের এ পোস্টের পর প্রশ্ন উঠেছে, কাকে পুনর্বাসন না করার কথা বললেন তিনি? মন্তব্যকারীদের বড় অংশই ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। আব্দুল্লাহ হিল বাকি নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রাপ্য সেই সাহসী সিদ্ধান্তের জন্য। হাসিনার দালালরা রাজনীতিই করুক বিদেশে পলাতক থেকে, এদেরকে খেলার মাঠে বাংলাদেশের মানুষ দেখতে চায় না।’
একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম: আসিফ মাহমুদ
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে ঠিক তেমনিভাবে দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ধ্বংসের পথে নিয়ে গেছে। গত ১৭ বছর ক্রীড়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। গত ১৭ বছর মাদকের করালগ্রাসে আক্রান্ত হওয়া যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন- আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকেই ফুটবল ও ক্রিকেটসহ খেলাধুলার পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারব। একই সঙ্গে ভালো খেলোয়াড় তৈরি হবে। আরো বলেন, খেলাধুলার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চাই। এ পরিবর্তনের মাধ্যমে আমাদের তরুণ ও যুব সমাজের যে চিন্তাধারা রয়েছে তার আলোকে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে খেলাধুলার মাধ্যমে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই।
তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন- বিএনপি সরকার গঠন করলে প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকেই ফুটবল ও ক্রিকেটসহ খেলাধুলার পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে: আমিনুল
বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দেশের মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছেন। নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম-ছাত্র-জনতার অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি নিয়ে মঈন খান বলেন, পাহাড়ে ও সমতলে কোনো মানুষে-মানুষে বিভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের বিভেদে বিশ্বাস করে না।
পাহাড়ে ও সমতলে কোনো মানুষে-মানুষে বিভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের বিভেদে বিশ্বাস করে না: মঈন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব। এক ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। আরও বলেন, পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির চেষ্টা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য রাজনৈতিক দলসহ সরকার তৎপর রয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে: ইউনূস
এলডিপি সভাপতি বীরবিক্রম অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনার মোদিপ্রীতি এ দেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। মোদি কখনও বাংলাদেশের ভালো চায়নি। যে কারণে আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই, ভারতবাসীর বিরুদ্ধেও নই; কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। যারা ভারতের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। তিনি বলেন, এস আলম বাংলাদেশের এক-তৃতীয়াংশ সম্পদের মালিক। এস আলম তৈরি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে বাংলাদেশের অর্ধেক ধন-সম্পদ জব্দ আছে। হাসিনা তার পোষ্য লোকদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। আর এসবই হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মুদির কারণে। আরো বলেন, পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এ দেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। অলি বলেন- শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দুর্গাপূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যালঘুরা আমাদের আমানত।
ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই, ভারতবাসীর বিরুদ্ধেও নই; কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান: অলি
এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী পদত্যাগের পর ফের জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সহযোগী সদস্য পদে ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এর আগে বৃহস্পতিবার ফেসবুকে এবি পার্টি থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন সোলায়মান চৌধুরী। তিনি বলেন, দেশব্যাপী জনসাধারণকে এই দলে সম্পৃক্ত করাসহ যে মহান ব্রত নিয়ে আমরা এবি পার্টি গঠন করেছিলাম, তার আর কিছুই হচ্ছে না। তিনি আরও বলেন, এবি পার্টি একটি ঢাকাকেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের কোথাও দলের জনসম্পৃক্ততা নেই বরং দিন দিন এবি পার্টির বিভিন্ন জেলার নেতারা পদত্যাগ করে ছেড়ে চলে যাচ্ছেন। উল্লেখ্য, সোলায়মান চৌধুরী ১৯৬৪ সালে ইসলামী ছাত্রসংঘে যোগদান করেন। ১৯৭৫ সালের অক্টোবরে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেন। ১৯৭৬ সালের জানুয়ারিতে জামায়াতের রোকন হন। ওই বছরই কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিযুক্ত হন।
এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী পদত্যাগের পর ফের জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের যুক্তরাষ্ট্রে বলেছেন, ‘অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করতেছি— এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব।’ এই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে ছাত্রদল সভাপতি বলেছেন, ‘খুনি হাসিনার ভয়ে যারা বিগত সাড়ে পনেরো বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকাতলে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকাতলে শুধু আশ্রয়ই নেয়নি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছিল।’ রাকিব বলেন, ‘যে সংগঠনের শীর্ষ নেতাদের ফাঁসির পরও আওয়ামী লীগের সঙ্গেই আঁতাত করে কর্মসূচি পালন করত, যে ছাত্রসংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ খুনি হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পর্যন্ত নেই, যে ছাত্রসংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দের নামে বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের কোনো থানায় একটা জিডি পর্যন্ত নেই, তাদের ফাদার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজ জাতির সঙ্গে এ ধরনের নির্মম রসিকতা ও মশকরা করে। এটিই বিগত সাড়ে পনেরো বছরের আমাদের লড়াই-সংগ্রামের প্রতি নিমর্ম পরিহাস।
ভারত ঢুকলেই স্বাধীনতাবিরোধী বদনাম চলে যাবে বলে তাহেরের বক্তব্যকে নির্মম রসিকতা ও মশকরা বললেন ছাত্রদলের সভাপতি।
হেফাজতের আমির ও মহাসচিব এক বিবৃতিতে বলেছেন, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন দেশের সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছাড়াও নিয়মিতভাবে অপহরণ, চাঁদাবাজি, গুম-খুন ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারণে পাহাড়ে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক নাগরিক সবাই অতিষ্ঠ। ভূমিপুত্র বাঙালি ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে শত্রু বানিয়ে ফায়দা নিতে চায় ইন্ডিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই পাহাড়ি ও বাংলাদেশি নাগরিক। চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দেশদ্রোহী হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি। তারা বলেন, আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরও বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মুসলিম-অধ্যুষিত বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রও বহু পুরোনো। এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে বাংলাদেশের দেশপ্রেমিক ধর্মপ্রাণ ছাত্র-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবির পাশে আছে।
চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দেশদ্রোহী হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি: হেফাজত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বাম গণতান্ত্রিক জোটসহ প্রগতিশীল কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে ১২ দলীয় জোট। বৈঠকে নেতারা পরামর্শ দেন, জুলাই সনদে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সংস্কার কমিশনের কালক্ষেপণের প্রয়োজন নেই। বাংলাদেশ একটি নির্বাচনের ট্রেনে উঠে গেছে এবং এই নির্বাচনমুখী যাত্রা অব্যাহত রাখতে হবে। ১২ দলীয় জোট জানায়, বৈঠকে অংশ নেওয়া নেতারা জাতীয় ঐকমত্যের স্বার্থে যেকোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করার ব্যাপারে একমত পোষণ করেন। তারা বলেন, কোনো অজুহাতে যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয়। গণতন্ত্রের পথে হাঁটতে নির্বাচনের বিকল্প নেই। আগামী নির্বাচন প্রলম্বিত করার যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে। বাম জোটের নেতারা মনে করেন, সংসদ নির্বাচনের দিনে গণভোট জটিলতার সৃষ্টি করতে পারে। এছাড়া সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কারের বিষয়গুলো পরবর্তী সংসদেই বাস্তবায়ন করতে হবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বাম গণতান্ত্রিক জোটসহ প্রগতিশীল কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে ১২ দলীয় জোট।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হচ্ছে। ফলে এখনই সেখানে সত্যিকার রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত আলোচনায় তিনি বলেন, ৫০ বছর আগে বাংলাদেশের জনগণ ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। যার কারণে এক কোটির মতো বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। সৌভাগ্যবশত ১ বছরের কম সময়ের মধ্যে যুদ্ধ সমাপ্ত হয়েছিল। আর বাংলাদেশিরা সবাই দেশে ফেরত এসেছে। রাখাইনের ৮৫ থেকে ৯০ শতাংশ অঞ্চল আরাকান আর্মি দখলে নিয়েছে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। গত সপ্তাহে আরাকান আর্মি আমাকে ছবি পাঠিয়েছে। যেখানে দেখেছি যে, আরাকান আর্মি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে রাখাইনের শিবির থেকে ফেরত আসা রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা শিবির থেকে নিজ গ্রামে ফেরত এসেছে।’ আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে আমাদের একত্র হতে হবে। এ সংকট সমাধানে আমরা রাজনৈতিকভাবে বিনিয়োগ করব, এ নিয়ে আমাদের নিজেদের কাছে ও শরণার্থীদের কাছে অঙ্গীকার করতে হবে।’ নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আগামী তিন-চার বছর পরে আমরা শিবিরে থাকা রোহিঙ্গাদের পেছনে আর কোনো অর্থ খরচ করতে চাই না। বরং এ অর্থের একটি অংশ মিয়ানমারে খরচ করতে চাই, যেখানে রোহিঙ্গারা নতুন জীবন শুরু করতে পারবে। যেখানে তারা তাদের ভবিষ্যৎ ফিরে পাবে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হচ্ছে। ফলে এখনই সেখানে সত্যিকার রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার পরিবার দোয়া চেয়েছে। কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ডামি নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহযোগিতা ও অবদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসীরা তাদের সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আরও বলেন, ‘দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ। আমরা এখন নিজেরা খেলব।’ প্রেস উইং জানায়, অনুষ্ঠানে তার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ‘উনারা আমাদের সঙ্গে যোগ দিতে সম্মত হয়েছে বলে আমাদের আস্থা অনেক বেড়ে গেল।’ রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়াও, প্রবাসীদের অব্যাহত সহায়তা কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন।
দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ। আমরা এখন নিজেরা খেলব: প্রধান উপদেষ্টা
খাগড়াছড়িতে অবরোধের নামে সাধারন জনগনের এবং সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা অভিযোগ করেন মাইকেল চাকমা, চাকমা রানী ইয়ান ইয়ানের মদদে পাহাড়ের পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। তাদের অভিযোগ, মূল দোষীদের বিচার না চেয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনানুগ ব্যবস্থা না নিলে তা সাম্প্রদায়িক সংঘাতের দিকে মোড় নিতে পারে। এর আগে, গতকাল বিকেলে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান চক্র সেনাবাহিনীর ওপর হামলা, দাঙ্গা উসকানি ও রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র আছে।
খাগড়াছড়িতে অবরোধের নামে সাধারন জনগনের এবং সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম। সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম-বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই। সেই লক্ষ্যে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নানান দাবি-দাওয়াও শুনেছি। অন্তর্বর্তী সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে। তবে অনেক ক্ষেত্রেই সেই দাবি-দাওয়া পূরণ হয়নি। নাহিদ বলেন, নির্বাচনী ইশতেহারে যাতে সকল নাগরিকের সমান মর্যাদা ও সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে এনসিপি কাজ করবে।
নির্বাচনী ইশতেহারে যাতে সকল নাগরিকের সমান মর্যাদা ও সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে এনসিপি কাজ করবে: নাহিদ
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামী কোনও স্বাধীন রাজনৈতিক দল নয়। তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে। বিএনপির কোনোকিছু বদলাতে হয় না। বিএনপির পরিচয় এদেশের মানুষ। তিনি বলেন, বিএনপির তরফ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সাথে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যেের বার্তা দেয়। আরো বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিস্বত্ত্বা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। রিজভী বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদদ বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কু-নজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেয়া হবে।
দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কু-নজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেয়া হবে: রিজভী
জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা স্থগিত করেছে বাংলা একাডেমি। একাডেমি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে’ এমন সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা স্থগিত করেছে বাংলা একাডেমি।
বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে গিয়ে রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। চিরচেনা লোগোর পরিবর্তে জামায়াতে ইসলামীর নতুন একটি লোগো চোখে পড়ে সেখানে। জানা গেল, আসলে নিজেদের দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন লোগো উন্মোচন করতে পারে দলটি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে, কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে। লোগো নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে। হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করতো।
আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে, কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি: হালিম
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ছাড়া বাংলাদেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই। মহলবিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তুলে নির্বাচন প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। তিনি বলেন, বাংলাদেশে সহসাই নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। ১৬ বছর ধরে মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করেছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। দুদু বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারকে সমর্থন দিয়েছি। আশা করি, সরকার স্বল্পসময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। যদি কেউ মনে করে, নির্বাচন ছাড়াই জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত। কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জাতীয়তাবাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। ১৬ বছর ধরে মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করেছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন: দুদু
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত। আর এর লক্ষ্য হলো- আওয়ামী লীগকে পুনর্বাসন করা। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তবে তারা একশর বেশি আসনে জয়ী হতে পারে। কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সব সংস্থা এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তিনি বলেন, পুলিশের শতকরা ৮০ ভাগ সদস্য এবং প্রশাসনের ৭০ ভাগ লোক আওয়ামী লীগের সমর্থক। এমন একপেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে লড়লে নিশ্চিতভাবেই ভালো ফল করবে। ফারুক হাসান বলেন, সরকার যদি চায়, তাহলে ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও কোনো আপত্তি নেই। তবে শর্ত একটাই—আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। আরো বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলেই গণঅধিকার পরিষদ ভোটের দিকে এগোবে। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না।
জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তবে তারা একশর বেশি আসনে জয়ী হতে পারে। কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র: ফারুক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকাল ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন। ২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভে পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় বাহিনীর গুলির বিচার দাবি করেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। পাশাপাশি, সংঘবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিও করেন তারা। এ সময় খাগড়াছড়িতে পাহাড়িদের ওপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ করে জড়িতদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। তাদের অভিযোগ, যেখানে রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা দেয়া, সেখানে তারা উল্টো গুলি করছে। এক দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা চলতে পারে না। প্রসঙ্গত, খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে আজ গুইমারায় একটি বাজারে আগুন দেয়ার ঘটনা হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। দু’পক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা।
পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় বাহিনীর গুলির বিচার দাবি করেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা।
এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবেলা করেছি তেমনি ২০২৫ এ ভারতের মোকাবেলা করবো। তিনি বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙ্গালীদের মুখোমুখি দাঁড় করিয়েছে। আরো বলেন, তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ যেই পথ দেখিয়েছে সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হয়েছে বয়স মাত্র পঁয়ত্রিশ। বাংলাদেশেও পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। হান্নান বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দেবেন।
বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না: হান্নান মাসউদ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন। জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন খুব শিগগিরই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুনে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছিল যে, ইউক্রেনে কোনো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হয়নি। যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে বলে জানান জেলেনস্কি।
ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন: ভোলদেমির জেলেনস্কি
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ৩ জন নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায়ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ৩ জন নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম। ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ হলো- প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। তিনি বলেন, সত্তরোর্ধ্ব বয়সীদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরেও কেউ যেতে চাইলে তাকে সঙ্গে একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। গুরুতর অসুস্থ কেউ হজে যেতে পারবেন না।
এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম।
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গোলাগুলির খবর পাওয়া গেছে। এরআগে, সব পক্ষের সাথে বৈঠকে, পাহাড়ি-বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে, তাদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দুপুরে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। এসময়, নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এদিকে পাহাড়ে দু’পক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। নিরাপত্তা জোরদারে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সব পক্ষের সাথে বৈঠকে, পাহাড়ি-বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে, তাদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পূজা মন্ডপগুলোকে ৪টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রতিটি সেশনে ১১-৫০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবে। ২২০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন। বিসর্জনের সময় বিভিন্ন ফোর্সের ২৪০০ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়ন থাকবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। যানজট নিরসনেও উদ্যোগ নেয়া হয়েছে। আরো বলেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ থেকেই পূজা মন্ডপগুলো ভিজিট করবেন। গেলো বছর যে পরিস্থিতি ছিলো, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। আশা করি এবার নিরাপত্তাজনিত সমস্যা থাকবে না। দুষ্কৃতিকারীরা যেন কুমতলব আঁটতে না পারে পুলিশের পাশাপাশি পূজা মন্ডপের লোকদেরও সচেতন থাকতে হবে। অপতথ্য প্রতিরোধে সাইবার পেট্রোলিং টিম থাকবে, পূজা মন্ডপ খালি না রাখার জন্যে পূজা উদযাপন কমিটিকে আহ্বান করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ২ জন করে পূজা কমিটির লোক রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
আজিমপুরে সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। দুপুর ১২টা থেকে বাসাটি ঘিরে রাখে যৌথবাহিনী। সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ভবনের ম্যানেজারকে। জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও আছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যকম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন।
হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে-তাকে জমি ইজারা দেওয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত, তাদেরকেই জমি ইজারা দেওয়ার পরামর্শ দেন তিনি। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে পর্যটন নিয়ন্ত্রণ করার কথাও বলেন। এ ছাড়া নির্বাচন প্রসঙ্গে বাইরের কারও কথায় মন্তব্য করবেন না বলেও জানান উপদেষ্টা।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: ফরিদা
ফিলিস্তিনের গাজায় ইনফরমেশন-মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার প্রত্যয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যাচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম। রোববার গাজার উদ্দেশ্যে ইতালি রওনা দেবেন তিনি। এ উপলক্ষ্যে পান্থপথে দৃকপাঠ ভবনে দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির লক্ষ্য ও ফিলিস্তিনের সংগ্রামরত জনগণের প্রতি সংহতি বার্তা উপস্থাপন করেন শহিদুল আলম। তিনি বলেন, এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও আমেরিকা একসঙ্গে ফিলিস্তিনে, গাজায় মানুষকে খুন করছে। তার সঙ্গে পাশ্চাত্যের অনেকগুলো দেশ যুক্ত, তারাও সহযোগিতা করছে এবং তারাও এতে অংশীদার। কিন্তু পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ– সারা পৃথিবীর মানুষ এর প্রতিবাদও করছে এবং এই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি আগামীকাল মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে যাচ্ছি। বাংলাদেশ থেকে আমি প্রথম যাচ্ছি, কিন্তু মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এ সংগ্রামে শুধু আমাদের থাকলেই হবে না, এতে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে।
ফিলিস্তিনের গাজায় ইনফরমেশন-মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার প্রত্যয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যাচ্ছেন শহিদুল আলম।
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়, স্পেনের রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে। সকল গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর। তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি ও জামায়াত, ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে, মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা অসম্ভব। রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দেয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে অন্যান্যরা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিলো- তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোন কোন গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায়। সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে।
৫ আগস্টের পর বিএনপি ও জামায়াত, ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে, মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা অসম্ভব: মাহফুজ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন যেকোনো অপচেষ্টার বিষয়ে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তারেক। তিনি বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। আরো বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বো। তারেক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। সজাগ থাকতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।
গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, গণমাধ্যম ইস্যুতে অনেকগুলো সুপারিশ দেয়া হয়েছিল তার একটিও বাস্তবায়িত হয়নি। মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার শিকার হয়েছেন। কীভাবে হয়েছেন তা আমরা সবাই জানি। আমি নিশ্চিত করে বলতে পারি তুহিনকে আত্মরক্ষার কোনও প্রশিক্ষণ দেয়া হয়নি। কারণ তার প্রতিষ্ঠানের সেই সক্ষমতা ছিল না। কামাল বলেন, কর্মীকে প্রশিক্ষণ দেয়ার মতো দায়িত্ব যদি মালিকরা পালন না করেন তাহলে সেটার জবাব সাংবাদিকতা সুরক্ষা আইন দিতে পারবে। আমরা সেজন্যই সাংবাদিকতা সুরক্ষা আইনের কথা বলেছি। আবার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক কে হবেন সেটার যোগ্যতা নির্ধারণের কথাও বলেছি। তিনি বলেন, এই সরকারের আমলে তো আমরা ধারণাই করতে পারিনি সরকার নতুন করে কোনও গণমাধ্যমকে অনুমোদন দেবে। দেশে এমনিতেই হাজার হাজার গণমাধ্যম হয়ে গিয়েছে। অর্ধমৃত প্রেস কাউন্সিলকে পুনরুজ্জীবিত করা কোন কাজের কথা নয়। কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তা স্বাধীন প্রতিষ্ঠান হতে হবে। সাংবাদিকদের প্রতি যেকোনো প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ যে তারা অঙ্গীকার করেছেন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন।
গণমাধ্যম ইস্যুতে অনেকগুলো সুপারিশ দেয়া হয়েছিল তার একটিও বাস্তবায়িত হয়নি: কামাল আহমেদ
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন। আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয় বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফেতাখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। সরকারি তথ্য কোন কর্মকর্তার নয়। সেই তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। সরকারের দায়িত্বশীলদের গোপনীয়তার বজায় রাখার প্রবণতার পরিবর্তন না হলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না।
রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন: বদিউল আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগিরা মিথ্যা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আরও বলেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মাঠে থাকবে। এর সাথে বিজিবি ও অন্যান্য বাহিনীও থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। পূজাকে ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। খাগড়াছড়ির ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে বসেছেন।
দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আলোচনার আশ্বাসে কারওয়ান বাজার সড়ক থেকে সরে গেছেন মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীরা। রোববার সকাল ১০টার দিকে ৫ দফা দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ভিসা থাকার পরও টিকেট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি তারা। অনেকেই ২ থেকে ৩ বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার কোনো সুরাহা হয়নি। সবশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও তাদের সমস্যার সমাধান হয়নি। একেকজন ৫ থেকে ৮ লাখ টাকা খরচ করার পরও নতুন করে টাকা দাবি করা হচ্ছে। ট্রেনিংয়ের নামে নানা হয়রানি করা হচ্ছে। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করতে যান আন্দোলনকারীদের ৮ সদস্যের প্রতিনিধি দল।
আলোচনার আশ্বাসে কারওয়ান বাজার সড়ক থেকে সরে গেছেন মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীরা।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সব অধিদপ্তর ও সংস্থার প্রায় ৮০ হাজার সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন। উপদেষ্টা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ার অধিকার সব নাগরিকের আছে। নারী ও শিশুর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। এদিকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূজামণ্ডপে মনিটরিং টিমের কার্যক্রমে সমন্বয় করে সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। এখানে নারী ও শিশুরা যে কোনো প্রয়োজনে সহায়তা পাবে। জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর-১০৯৮ এবং ১০৯ এর পাশাপাশি কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর ০১৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১ চালু থাকবে। যদি কোনো নারী বা শিশু পূজা চলাকালীন মণ্ডপে এবং সংশ্লিষ্ট এলাকায় হয়রানির শিকার হন, সে জন্য অভিযোগ গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অনুদানও দেওয়া হয়েছে।
দুর্গাপূজায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সব অধিদপ্তর ও সংস্থার প্রায় ৮০ হাজার সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন: উপদেষ্টা শারমীন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনূসের কথায় বের হয়ে আসছিল। দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে।বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী, লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেকোনো বিপদে, যেকোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হয়। জুলাই মাস তা প্রমাণ করেছে। আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই- বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।’’
প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: ফখরুল
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। ঢাবি ভিসি বলেন, ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাপে কাটিং করতে হয়। এরপর সুরক্ষা কোড আরোপ ও ওএমআর মেশিনে প্রি-স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসেবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তার সীলসহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হলে তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সর্তকতার সঙ্গে ডাকসুর ভোট গ্রহণ করা হয়েছে। আরও বলেন, ডাকসুর ব্যালটের কার্যাদেশ অনুযায়ী চূড়ান্তভাবে ২ লক্ষ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। তবে ভোট দিয়েছেন ২৯ হাজার ৮২১ জন ভোটার। এতে ১ লক্ষ ৭৮ হাজার ৯২৬টি ব্যালট ব্যবহার করা হয়েছে। অবশিষ্ট ৬০ হাজার ৩১৮ রয়ে গিয়েছিল।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না: ঢাবি উপাচার্য
এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেন, এবারের নির্বাচন হবে সব ধরনের সমীকরণকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এনজিও প্লাটফর্ম নিজেদের মতো করে পোল ঠিক করছে যে, নির্বাচনে কে জিতবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোলগুলো তৈরি করেছে এবং অনেক ক্ষেত্রে পোলগুলো করানো হচ্ছে। তিনি বলেন, আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে, আমরা একটি নতুন দল, সাংবিধানিক জায়গা থেকে পরিবর্তন হতে একটু বেশিই সময় লাগবে। এই নির্বাচনটা প্রথমত ষড়যন্ত্রমূলক। সেখানে রয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আওয়ামী লীগ এবং সেই সঙ্গে যোগ দিয়েছে জামায়াত। এর সঙ্গে কোনো কোনো রাজনীতিক ও ইন্টারন্যাশনাল পক্ষ যোগ দিয়েছে- এগুলোও হয়তো বের হবে। আমরা দেখতে পাচ্ছি যে, এক ধরনের প্রকল্প বাংলাদেশকে পুরানো ইস্টাবলিশমেন্টে রাখার প্রক্রিয়া, এই নির্বাচনকে দেখানো হচ্ছে। আমার কাছে মনে হয় নির্বাচনের আগ মুহূর্তে হলেও এই প্রকল্পটা ফাঁস হয়ে যাবে এবং এই প্রকল্পটা আর গোপন রাখতে পারবে না ওরা। আরও বলেন, বর্তমান বাংলাদেশে ৬০ শতাংশ তরুণ, এতো বেশি তরুণ তো বাংলাদেশ ফেস করেনি। এবারের ভোট এক ধরণের প্রতিবাদ, ভাসমান ভোটারের সংখ্যা সব থেকে বেশি। প্রথাগত রাজনৈতিক নেতারা এমন সব মন্তব্য করছেন আওয়ামী লীগকে নিয়ে আসার, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করার, তাতে যে ছেলেটা রাস্তায় আওয়ামী লীগের পুলিশের গুলি খেয়েছে, সেই ছেলেকে আপনি কখনোই বোঝাতে পারবেন না যে, জাতীয় পার্টি নির্বাচন করলে ভালো হয়। বিএনপির নেতারা যখনই কোনো বক্তব্য দিচ্ছেন, তাদের রাজনৈতিক অবস্থা প্রকাশ করছেন, তখনই তাদের ভোট কিন্তু কমে যাচ্ছে।
বিএনপির নেতারা যখনই কোনো বক্তব্য দিচ্ছেন, তাদের রাজনৈতিক অবস্থা প্রকাশ করছেন, তখনই তাদের ভোট কিন্তু কমে যাচ্ছে: সামান্তা
ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বার্ষিক সমন্বয় বৈঠকে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনও পুনর্ব্যক্ত করেন। জানা গেছে, বক্তব্যে উপদেষ্টা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনরায় উল্লেখ করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ওআইসি কাঠামোর কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা, আরও শক্তিশালী সম্পদ আহরণ এবং বাস্তবায়নমুখী সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। তৌহিদ হোসেন ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে ওআইসি’র দশ-বছর মেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের অবদান উল্লেখ করেন।
ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে সংলাপে বসেছে ইসি। রোববার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক দিয়ে এ সংলাপ শুরু হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন। এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লক্ষ। সিইসি বলেন, অনেকে জেলখানায় আছেন যারা ভোট দিতে পারেন না। তাদেরকে এবার ভোট দেয়ার সুযোগ দেয়া হবে। ভোট দিতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তারাও। আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছি। সবথেকে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা। নারী ভোটারদের সংখ্যা অনেক কম ছিল। পুরুষদের থেকে ৩০ লক্ষ কম ছিল। তবে সেটাও আমরা অনেক কমিয়ে এনেছি। আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছি। এছাড়া পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না। এটি নিয়ে কাজ করেছি।
পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন। এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লক্ষ: সিইসি
খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারী দু’পক্ষের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা চলছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, ১৪৪ ধারা জারির ফলে জেলার মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল কম দেখা গেছে। এছাড়া দোকানপাটও তেমন একটা খুলতে দেখা যায়নি। প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের জানমালের ক্ষতি সাধনের আশংকা থাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল শনিবার সকাল থেকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা।
খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারী দু’পক্ষের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা চলছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা অন্যের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। তাদের এই আত্মত্যাগের কাছে জাতি চিরঋণী। আজকের এই দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল যে দায়িত্ব পালনের সময় তারা কত বড় ঝুঁকি বহন করেন। তাদের এ মহৎ ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় শুধু কয়েকজন প্রাণ হারায়নি, বরং দৃষ্টান্ত দেখলাম আমাদের সাহস, মানবিকতা আর কর্তব্যনিষ্ঠার প্রতীকের। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানিয়ে বলেন, আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধান উপদেষ্টা টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। যারমধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন। দখলদার ইসরাইল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে। প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও থামছে না আগ্রাসন। এরইমধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধে গত বুধবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় ট্রাম্প তাদের কাছে ২১ দফার প্রস্তাব পেশ করেন। অপরদিকে সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। এছাড়া ট্রাম্প জানান, তারা হয়ত যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে আছেন।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, এখন দেশের পুনর্গঠনের কাজ চলছে। একবছর আগে কী পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথাও বলেন তিনি। এ সময় রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি।
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: ইউনূস
নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেয়া সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে তারা দেশব্যাপী সমর্থকদের নিয়ে ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, বিগত সরকার আমাদের রাজনীতিতে নামিয়েছে। ক্ষমতাচ্যুতরা স্বার্থপর ও দুর্নীতিবাজ। সুদান গুরুং বলেন, তারা যদি এই ধরনের রাজনীতিই চায় তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছু হটব না। তার দল দেশ শাসনের জন্য প্রস্তুত উল্লেখ করে বলেন, ইতোমধ্যে স্বেচ্ছাসেবকরা দেশজুড়ে কমিটি গঠন শুরু করেছে। নেপালের প্রত্যেকটি মানুষের কথা শোনার জন্য কাজ করছে। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুরোনো রাজনৈতিক নেতাদের দেখতে চান না বলেও মন্তব্য করেন গুরুং। দুর্নীতিবাজ ও মানুষ হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি।
নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেয়া সুদান গুরুং।
ইসরায়েলের সঙ্গে তৃতীয় একটি সামরিক চুক্তি বাতিল করেছে স্পেন, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৭০ লাখ ইউরো। গাজায় চলমান গণহত্যা এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদন করেছে স্পেন সরকার। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট উপকরণের আমদানি ও রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো এই সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে একটি সাহসী ও অগ্রণী পদক্ষেপ।’
ইসরায়েলের সঙ্গে তৃতীয় একটি সামরিক চুক্তি বাতিল করেছে স্পেন, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৭০ লাখ ইউরো।
সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। এরপর শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন তারা। এর আগে, শনিবার পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফেরত আনতে উদ্যোগ নেয়া হয়। এরমধ্যে জেলা শহরে জুম্ম ছাত্র জনতা ও বাঙালিদের একটি পক্ষের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বাঁধলে পর্যটকদের দীঘিনালা সেনা জোনে রাখা হয়। বিকেলের পর সংঘর্ষ থামলে পর্যটকদের দীঘিনালা থেকে জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় রাখা হয়। পরে ধীরে ধীরে শহরের পরিস্থিতির উন্নতি হলে রাতে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা দেন তারা। এ সময় পর্যটকবাহী গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী। এদিকে, সংঘর্ষের পর জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন।
গত ২৪ ঘন্টায় একনজরে ১১৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।