টিসিবির পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা, লবণ, সাবান ও ডিটারজেন্ট
এবার আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।
এবার আগামী নভেম্বর মাস থেকে টিসিবির বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে থাকে। এবার টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে। এসময় আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান বাণিজ্য উপদেষ্টা। প্রসঙ্গত, টিসিবির বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি।
এবার আগামী নভেম্বর মাস থেকে টিসিবির বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান: বাণিজ্য উপদেষ্টা
এবার আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।