বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে অন্তত ১২৬টি ঘটনায় ভারতীয়রা বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এসব প্রচেষ্টা বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।
রিউমার স্ক্যানারের তথ্যমতে, বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের অপতথ্য ফেসবুকে ৫৪টি, ইনস্টাগ্রামে ৩০টি, ইউটিউবে ২৫টি, টিকটকে ১টি এবং ভারতীয় গণমাধ্যমে ৩৮টি ঘটনায় শনাক্ত হয়েছে। সংস্থাটি জানায়, ২০২৪ সাল থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি বাংলাদেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ির ঘটনা এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠন নিয়ে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে।
রিউমার স্ক্যানার জানায়, ইন্টারনেটে শত শত ভুল তথ্য শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশকে ঘিরে ক্রমবর্ধমান অপতথ্য প্রচারের ইঙ্গিত দেয়।
২০২৫ সালে ভারতীয়দের ছড়ানো বাংলাদেশবিষয়ক ১২৬টি ভুয়া তথ্য শনাক্ত
ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, এসব ভিডিও বিভ্রান্তিকর, পুরোনো এবং ভিন্ন ঘটনার ফুটেজ ব্যবহার করে তৈরি। একটি ভিডিওতে দেখা গাড়িবহর আসলে ভারতের রাজস্থানের, যেখানে ‘নির্মল চৌধুরী’ নামে এক ছাত্রনেতার নাম লেখা ছিল এবং ভিডিওটি ২০২৫ সালের জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল।
আরেকটি ভিডিওতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দৃশ্য একত্র করে দাবি করা হয় এটি দিল্লির প্রেস কনফারেন্সের। যাচাইয়ে দেখা যায়, শেখ হাসিনার অংশটি ২০২৩ সালের ২১ আগস্টের এক অনুষ্ঠানের এবং মোদির অংশটি ২০২৪ সালের আগস্টে মহারাষ্ট্রে অনুষ্ঠিত এক সম্মেলনের। ভিডিওতে থাকা “News Go 24” নামে কোনো মাধ্যমের অস্তিত্বও পাওয়া যায়নি।
আরেকটি ভাইরাল ভিডিও, যেখানে শেখ হাসিনাকে দিল্লির প্রেস ক্লাবে দেখা যায় বলে দাবি করা হয়, সেটি আসলে ২০২৩ সালের অক্টোবরে লন্ডনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনার ভিডিও।
দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স দাবিতে প্রচারিত ভিডিওগুলো ভুয়া প্রমাণিত
রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লাগার পুরোনো ভিডিও নতুন ঘটনার দাবি করে ফেসবুকে ভাইরাল করা হয়েছে। কিন্তু ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের। সেদিন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছিলেন, দ্রুত পদক্ষেপে আগুন নেভানো সম্ভব হয়েছিল, যদিও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যায়নি। সম্প্রতি কিছু ব্যক্তি পুরোনো ভিডিও ও সংবাদ ব্যবহার করে বর্তমান আগুনের ঘটনাগুলোর সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানা গেছে। সদরঘাট এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী সামাজিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা চালাচ্ছে। সদরঘাট থানা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক সময়ে এমন কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি এবং সবাইকে তথ্য যাচাই করে তবেই বিশ্বাস করার আহ্বান জানিয়েছেন।
পুরোনো ময়ূর-৭ লঞ্চে আগুনের ভিডিও ব্যবহার করে ফেসবুকে ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ফেক অডিও রেকর্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, বরং এটি একটি বিকৃত এবং কৃত্রিমভাবে সৃষ্ট কণ্ঠ। স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ যিনি চিনেন, তিনি বুঝতে পারবেন এটি তার কোনো কণ্ঠ নয়। ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়। একে আইনের পরিপন্থী বলে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা নুরের উপর হামলা করার নির্দেশনা দিয়েছেন এমন একটি অডিও ছড়িয়ে পড়েছে, যা ফেক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিটফোর্ডে নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হিন্দু হিসেবে তুলে ধরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাতে ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সোহাগ একজন মুসলিম, যার পিতার নাম মো. আইয়ুব আলী ও স্ত্রীর নাম লাকি বেগম। এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডব্লিউআইওএনসহ কয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর শিরোনাম দিয়েছে বলে অভিযোগ করেছে প্রেস উইং। তারা আরও দাবি করে, ভারতীয় মিডিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।
সোহাগকে হিন্দু হিসেবে উপস্থাপন ভারতীয় গণমাধ্যমের খবর মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ভুক্তভোগী নারী আত্মহত্যা করেছেন বলে ফেসবুকে যে দাবি ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, জেলা সাংবাদিক ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং কোনো জাতীয় বা আঞ্চলিক সংবাদমাধ্যমেও আত্মহত্যার কোনো খবর পাওয়া যায়নি। ফেসবুকের ওই দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই, তাই এটি ভিত্তিহীন প্রচারণা।
মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী আত্মহত্যা করেছেন দাবিতে ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাসের গাজা শাখার প্রধান ড. খালিল আল-হাইয়াকে দোহায় হত্যাচেষ্টার যে গুজব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা তা জোরালোভাবে অস্বীকার করছি’। আরো বলা হয়েছে, এ ধরনের খবর প্রকাশ বা প্রচারের আগে সত্যতা যাচাই করুন এবং ইহুদিবাদী গণমাধ্যমের প্রোপাগান্ডার ফাঁদে পা দেবেন না’।
হামাসের গাজা শাখার প্রধান ড. খালিল আল-হাইয়াকে দোহায় হত্যাচেষ্টার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে হামাস।
সিএ প্রেস উইং ফ্যাক্ট লিখেছে, ‘বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন এক্সে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে মিথ্যা তথ্য ব্যাপকভাবে ছড়ানো হয়েছে।’ জানা গেছে, সজীব ওয়াজেদ জয়সহ বিপুলসংখ্যক ব্যবহারকারী এই গুজব ছড়িয়েছে। গুজবে দাবি করা হয়েছে, বাংলাদেশের পতাকায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্কযুক্ত চাঁদ-তারকার ইসলামি প্রতীক যুক্ত করা হবে। প্রেস উইং জানায়, একটি কল্পিত পতাকার ছবি ভাইরাল হয়েছে, যার ভিউ সংখ্যা প্রায় ১০ লাখ এবং এতে ব্যাপকভাবে সাড়া পড়েছে—বিশেষত পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে। প্রেস উইং বলছে, যে তথ্য হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা।’ বাংলাদেশ সরকার এ নিয়ে ভাবছে না।
সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
সম্প্রতি ভারতের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় তুরস্কের টার্কিশ টেকনিককে দায়ী করে ভারতীয় কিছু মিডিয়া ও সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়। তবে আনাদোলুর ফ্যাক্ট-চেক লাইনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি টার্কিশ টেকনিকের রক্ষণাবেক্ষণে ছিল না। বিভ্রান্তিকর কিছু ছবির মাধ্যমে গুজবটি ছড়ানো হয়। টার্কিশ টেকনিক শুধু এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ করে, যেগুলো নিরাপদেই চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন এবং রক্ষণাবেক্ষণজনিত কোনো ত্রুটির প্রমাণ মেলেনি। উল্লেখ্য, ভারতীয় মিডিয়া পৃথিবীর সবচাইতে বেশী মিথ্যা সংবাদ ও গুজব রটায় বলে বিভিন্ন সময় আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
ভারতের বিমান দুর্ঘটনায় তুরস্কের জড়িত থাকার ভুয়া দাবি প্রচার করছে ভারতীয় কিছু মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা
শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহসহ বেশ কয়েকজন ফেসবুকে লিখেছেন, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান। এরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। তার সুস্থতা কামনা করছি। আরও জানান, ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। এ ধরনের গুজব পরিহার করুন।
'ছাত্রদলের সভাপতি সিনিয়রদের সাথে বেয়াদবি করে পদ হারিয়েছেন', এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। সবাই গুজব পরিহার করুন: নাছির
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন শীর্ষক একটি দাবি অনলাইনে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে। এই ভুয়া তথ্যটি ছড়ানোর উৎস হিসেবে ফ্রি ডোমেইনের সাইটকে চিহ্নিত করা হয়েছে, যার নাম sadhinnews247।
স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: রিউমর স্ক্যানার
গেল মার্চে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৮টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শনাক্ত হয় যথাক্রমে ২৭১ ও ২৬৮টি ভুল তথ্য। মার্চে ধর্ষণ বিষয়ক অন্তত ২৭টি ভুল তথ্যও শনাক্ত করেছে তারা। রাজনৈতিক ১০৫টি ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল, যা মোট ভুল তথ্যের ৩৫ শতাংশ। এছাড়া জাতীয় বিষয়ে ১০৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১২টি, ধর্মীয় বিষয়ে ৩৬টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে তিনটি, শিক্ষা বিষয়ে তিনটি, প্রতারণা বিষয়ে ১২টি, খেলাধুলা বিষয়ে ১৬টি ভুল তথ্য শনাক্ত হয়েছে মার্চে। ভিডিও কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ১৪৩টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৬৮টি, বিভ্রান্তিকর হিসেবে ৯৭টি এবং বিকৃত হিসেবে ৩১টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। ফেসবু্কে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা ২৭৩টি। গত মাসে ভারতীয় গণমাধ্যমে চারটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া তিনটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকেও এমন হয়েছে।
মার্চে ইন্টারনেটে ভুল তথ্যের ছড়াছড়ি, শুধু ধর্ষণ নিয়েই ২৭ গুজব: রিউমর স্ক্যানার
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে আওয়ামী লীগের গুজব ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোন কমেন্টস নাই’। তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব
"এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন" গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে পড়ে। তবে এটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঞ্জু আরও বলেন, এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে এক ক্ষুদে বার্তায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান। প্রসঙ্গত, আওয়ামী সরকারের পতনের পর থেকে প্রায় প্রতি রাতেই বিভিন্ন ধরনের গুজব তৈরি করার চেষ্টা করে আসছে একটি মহল। যাদের অনেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছে।
ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয়: এবি পার্টির চেয়ারম্যান
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ডা. জাকির নায়েককে নাগরিকত্ব দেওয়ার দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। একটি ভাইরাল পোস্টে ২০১৭ সালের একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়, যেখানে পেরকাসার সাবেক প্রধান ইব্রাহিম আলি তাকে একটি পুরস্কার দিচ্ছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নায়েক এখনও স্থায়ী বাসিন্দা এবং নাগরিকত্বের আবেদন করেননি। ভারত ২০১৬ সাল থেকে তাকে খুঁজছে, তবে মালয়েশিয়া জানিয়েছে, তিনি কোনো সমস্যা সৃষ্টি না করলে তাকে প্রত্যর্পণ করা হবে না। তার ওপর থেকে জনসমক্ষে বক্তৃতার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
মালয়েশিয়া জাকির নায়েককে নাগরিকত্ব দেওয়ার দাবি অস্বীকার করেছে
গত ২৪ ঘন্টায় একনজরে ২০২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।