Web Analytics

মিটফোর্ডে নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হিন্দু হিসেবে তুলে ধরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাতে ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সোহাগ একজন মুসলিম, যার পিতার নাম মো. আইয়ুব আলী ও স্ত্রীর নাম লাকি বেগম। এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডব্লিউআইওএনসহ কয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর শিরোনাম দিয়েছে বলে অভিযোগ করেছে প্রেস উইং। তারা আরও দাবি করে, ভারতীয় মিডিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।

14 Jul 25 1NOJOR.COM

সোহাগকে হিন্দু হিসেবে উপস্থাপন ভারতীয় গণমাধ্যমের খবর মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিউজ সোর্স

নিহত সোহাগকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ: প্রেস উইং

ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হিন্দু দাবি করে ভারতের একাধিক গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।