এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, আমি বিনা দোষে ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার এলাকায় এসেছি। এলাকাবাসীসহ দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন আর স্বাধীন বাংলাদেশেই আছি। তিনি বলেন, জনসমর্থন থাকলে নাকি কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমিও পালাইনি আর আমাদের কেউ পালায়নি। আরও বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছে তারা করতেই পারে; কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। তিন কিলোমিটার দূর থেকে তারা নাকি আমাকে দেখেছেন- এটা কি সম্ভব। যারা সাক্ষী দিয়েছেন তারা মিথ্যা সাক্ষী দিতেই পারেন। বিচারপতির বিবেক গেল কোথায়।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন,‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লন্ডনে সম্পদ পাচারের অভিযোগ আড়াল করতে নানা অপপ্রচার চলছে।’ তিনি বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন-সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারেক রহমান ও ড. ইউনূসের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময় রিজভী লীগের বিচার কামনা করেছেন।
দেশে ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা নন-কন্ট্যাক্ট থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। চিকিৎসক দল ও সুরক্ষা সামগ্রী মোতায়েন করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য নির্দেশিকা প্রচার চলছে। আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধে সকল বন্দরকে নজরদারি ও স্বাস্থ্যবিধি জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর, পাশাপাশি ১১ দফা নির্দেশনাও জারি করা হয়েছে।
লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, একশোরও বেশি মৃতদেহ, যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, বিমানটি একটি মেডিকেল কলেজের খাবার কক্ষে বিধ্বস্ত হয়েছে। এতে বহু শিক্ষার্থীও নিহত হয়েছেন!
কোরবানির ঈদ উদযাপন শেষে মানুষ নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন। বৃহস্পতিবার সকাল থেকে সড়ক, বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বাড়লেও যানজট বা বড় কোনো সমস্যা হয়নি। যাত্রীরা স্বল্প সময়ে স্বস্তিতে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পুরো যাত্রাপথ ছিল সুশৃঙ্খল ও নিরাপদ। আগামী কয়েকদিন এই ঢাকামুখী চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধির ফলে ওপেনএআইয়ের বার্ষিক আয় ১ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা ছয় মাস আগেও ছিল ৫৫০ কোটি। মাইক্রোসফটের লাইসেন্স ফি বাদ দিয়েই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৭০ কোটি ডলারের দিকে এগোচ্ছে। ২০২৩ সালের ৫০০ কোটি ডলারের লোকসানের পর প্রতিষ্ঠানটি আয়ের প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়িয়েছে। সাপ্তাহিক ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী ও ২০২৭ সালে হার্ডওয়্যার ডিভাইস বাজারে আনার পরিকল্পনার মাধ্যমে ওপেনএআই প্রযুক্তি খাতে বড় প্রভাব রাখার পথে রয়েছে।
২০২৫-২৬ মৌসুমে ভারতে ও ব্রাজিলে চিনি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় বিশ্ববাজারে চিনির দাম কমতে পারে। বিএমআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ভারতে উৎপাদন ২৬.৩ শতাংশ বাড়তে পারে এবং ব্রাজিলে অপরিশোধিত তেলের দাম কমায় ইথানলের পরিবর্তে চিনি উৎপাদনে ঝোঁক বাড়ছে। যদিও ব্রাজিল ও থাইল্যান্ডে পূর্বাভাস অনুযায়ী উৎপাদন কিছুটা কমতে পারে, সামগ্রিক সরবরাহ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই বিশ্ববাজারে চিনির দামে পতন শুরু হয়েছে এবং ভবিষ্যৎ মূল্যহ্রাসের আশঙ্কায় বিক্রি বাড়িয়েছেন অনেক ব্যবসায়ী।
বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, ড. ইউনূস সব পথ হারিয়ে এখন লন্ডনে তারেক রহমানের কাছে গেছেন। ১৫ দিন আগেও ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরও ইউনূস সাহেব এক ঘণ্টা সময় দেন নাই; এখন উনি ১২ ঘণ্টা বিমান চালিয়ে গেছেন আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। সেই কথাটা হবে শুক্রবার। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়েই যায়। তিনি বলেন, আল্লাহর পবিত্র দিন সব দিন, কিন্তু শুক্রবারটা একটু বেশি। আমি আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আরো বলেন, আপনি ইউনূস সাহেব আমার মুরুব্বি। আমার চেয়ে ৯ বছরের বড় আপনি। আমি আশা করব, তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন।
কুরবানির পশুর চামড়া নিয়ে পতিত ফ্যাসিস্ট আমলের পুরনো চক্র ও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করে সিন্ডিকেট এবং চামড়া শিল্প ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। নেতারা বলেন, প্রতি বর্গফুট গরুর চমড়ার দাম বাণিজ্য মন্ত্রণালয় ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও চামড়া বিক্রি হয়েছে গতবারের মতোই ৫৫ থেকে ৬০ টাকায়। সিন্ডিকেটের কারণে পড়ে গেছে চামড়ার দাম। দাম নিয়ে চলছে অন্তরালের খেলা। এ খেলা বন্ধ করতে হবে। পাট শিল্পের মতো চামড়া শিল্পকে ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
বাংলাদেশের ৭৫ মিলিয়ন শ্রমিকের মধ্যে মাত্র ১৫ শতাংশ ফরমাল সেক্টরে কাজ করে—এ তথ্য যুক্তরাষ্ট্রের ডেপুটি লেবার মিনিস্টার কেইথ সাউন্ডারলিংকে জেনেভায় এক বৈঠকে জানান শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। বৈঠকে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন সংস্কার ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তৈরি পোশাক খাতে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম খাত উন্নয়নে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে।
নোয়াখালীর হাতিয়া অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়েত ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জামায়াত নেতা এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। প্রসঙ্গত বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা নামে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের ৭ টি গরু আগুনে পুড়ে মারা যায়।
সরকারি গুদাম সংকটে চট্টগ্রামে মারাত্মক সার সংরক্ষণ সমস্যায় পড়েছে বিএডিসি। ১৬,৫০০ টনের ধারণক্ষমতার স্থানে এখন ২৮,০০০ টন সার রাখা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে তিনটি গুদাম ভেঙে ফেলা হবে। নতুন গুদাম নির্মাণে ধীরগতি সমস্যাকে আরও বাড়াচ্ছে। ৬০,০০০ টন টিএসপি বহনকারী দুটি জাহাজ সাগরে আটকে অতিরিক্ত খরচ তৈরি করছে। বিএডিসি পরিত্যক্ত পাটকল ব্যবহার প্রস্তাব করলেও বাস্তবায়ন হয়নি। সাপ্লাই চেইন রক্ষা করতে দ্রুত নতুন গুদাম নির্মাণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার কৈখালী সীমান্ত কাঁটাতারবিহীন নদীপথের কারণে নারী ও শিশু পাচারের গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। পাচারকারীরা অস্থায়ী ক্যাম্পে রেখে নৌকায় করে ভিকটিমদের ভারতে পাচার করছে। উদ্ধার অভিযান চললেও স্থানীয়দের দাবি, অনেকেই নিখোঁজ থাকছেন। আইনের দুর্বল প্রয়োগ ও শাস্তির অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিজিবি সীমান্তে টহল জোরদারের দাবি করলেও মানবাধিকার সংস্থাগুলো বর্ষায় বাড়তে থাকা পাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে, এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বেড়েছে। তবে চাপ বাড়লেও বড় ধরনের যানজট হয়নি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে, এর মধ্যে ১৫টি চলছে এবং ২টি রিজার্ভে রয়েছে। যাত্রীচাপ আরও বাড়লে সবগুলো ফেরি চালু করা হবে বলে জানানো হয়েছে। এতে করে ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়েছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ১২ কোটি ৩২ লাখ মানুষ এখন জোরপূর্বক বাস্তুচ্যুত—অর্থাৎ প্রতি ৬৭ জনে ১ জন। সুদান, সিরিয়া, আফগানিস্তান ও ইউক্রেন থেকে বাস্তুচ্যুতির হার সবচেয়ে বেশি। গাজায় পরিস্থিতি ভয়াবহ। নিরাপদ প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত। যদিও কিছু প্রত্যাবর্তন আশার আলো দেখায়, জাতিসংঘ বলছে, এটি শুধু মানবিক সংকট নয়, বৈশ্বিক ব্যর্থতার প্রতিচ্ছবিও।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।