ছয় বছর আগে নির্মাণ শেষ হলেও প্রশাসনিক জটিলতা ও জনবল নিয়োগ না হওয়ায় এখনো চালু হয়নি ২৫০ শয্যার আধুনিক বান্দরবান সদর হাসপাতাল। ২০০৫ সালে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা পুরাতন ভবনটি বর্তমানে তীব্র রোগীর চাপে নাজেহাল। শয্যার অভাবে অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। ৩৬ কোটি টাকায় নির্মিত নতুন ভবনে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিটসহ আধুনিক চিকিৎসা সুবিধা রাখা হয়েছে, কিন্তু তা অচল অবস্থায় পড়ে আছে। এতে বান্দরবানের লাখো মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে শয্যা সংকট কমবে ও চিকিৎসা সেবার মান বাড়বে। জেলা সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী জানিয়েছেন, প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ শেষ হলেই দ্রুত হাসপাতালটি চালু করা হবে।
ছয় বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে ২৫০ শয্যার নবনির্মিত বান্দরবান সদর হাসপাতাল ভবন
বান্দরবানের লামায় ২৫ রাবার শ্রমিক অপহরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি, ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয়। এ ঘটনায় জসিম উদ্দিন লামা থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা থানচি, রুমা ও লামার বাসিন্দা। ওসি শাহাদাৎ হোসেন জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
বান্দরবানের লামায় ২৫ রাবার শ্রমিক অপহরণ: মুক্তিপণ আদায়ের ঘটনায় ৪ জন গ্রেফতার
গত ২৪ ঘন্টায় একনজরে ২১৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।