Web Analytics

ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির বাংলাদেশি-তুর্কি গবেষক ড. এ. এফ. এম. শাহেন শাহ এমন এক মাল্টি-ড্রোন সিস্টেম উদ্ভাবন করেছেন, যা প্রাকৃতিক দুর্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনরায় চালু করতে সক্ষম। এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রোনগুলো আকাশে ভাসমান বেস স্টেশনের কাজ করে। তাঁর উদ্ভাবন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং Drones Journal-এ প্রকাশিত হয়েছে। এটি উদ্ধার কার্যক্রম দ্রুত করতে ও প্রাণ বাঁচাতে সহায়ক হবে। ড. শাহেন চান, দুর্যোগপ্রবণ বাংলাদেশে এই প্রযুক্তি বাস্তবায়ন হোক।

06 Jun 25 1NOJOR.COM

দুর্যোগে প্রাণরক্ষা করবে বাংলাদেশি-তুর্কি বিজ্ঞানীর ড্রোন নেটওয়ার্ক

নিউজ সোর্স

বাংলাদেশি-তুর্কি বিজ্ঞানীর আবিষ্কার: দুর্যোগে রক্ষা পাবে অসংখ্য জীবন

প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা ধসে পড়লে শুধু উদ্ধার তৎপরতাই নয়, অনেক সময় ঝরে যায় অমূল্য প্রাণ। তুরস্কের ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ‘এআই অ্যান্ড নেক্সট জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন ল্যাব’-এর পরিচালক প্রফেসর ড. এ. এফ. এম. শাহেন শাহ এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ড্রোনের মাধ্যমে তৈরি করতে পারে একটি ভ্রাম্যমাণ নেটওয়ার্ক- যেটি দুর্যোগের মধ্যেও মোবাইল ফোনে সংযোগ ফিরিয়ে দিতে সক্ষম। তাঁর সঙ্গে কথা বলে উঠে এসেছে গবেষণার পেছনের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং প্রযুক্তির মানবিক দিক।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।