Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেওয়ায় ৯ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের প্রায় এক মাস পেরিয়ে গেলেও কোনো নোটিশ জারি কিংবা চিঠি দেওয়া হয়নি। ২৮৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নোটিশ জারি করলেও শিক্ষকদের ব্যাপারে নিশ্চুপ প্রশাসন। গুঞ্জন উঠেছে, সমঝোতার মাধ্যমে ফের নিজেদের জায়গায় ফিরে আসবেন অভিযুক্ত শিক্ষকেরা। এছাড়া অভিযোগ উঠা আরও ১০ শিক্ষকের বিষয়ের তদন্তেও তেমন অগ্রগতি নেই। তবে প্রশাসন বলছে খুব দ্রুতই অনুমোদিত হবে!

22 Apr 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদ দেওয়ায় জাবির ৯ শিক্ষক বরখাস্ত, এক মাসেও জারি হয়নি নোটিশ

নিউজ সোর্স

জাবির ৯ শিক্ষক বরখাস্ত, এক মাসেও জারি হয়নি নোটিশ

জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। তবে সিদ্ধান্তের প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের বরখাস্তের কোনো নোটিশ জারি কিংবা চিঠি দেওয়া হয়নি। এতে শঙ্কায় রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।