Web Analytics

তামীরুল মিল্লাতের শিবির নেতা ফজলে রাব্বীকে ডেকে নিয়ে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা গেছে। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। ছাত্রদলকে দায়ী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাদীর নিরাপত্তা চেয়েছে শিবির। অভিযোগ অস্বীকার করে শিবিরকে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বিকালে মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। সিফাত সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল কর্মী মামুন ডেকে নেওয়ার পর ৮-১০ জন ছাত্রদল কর্মীর একটা গ্রুপ তাকে বাঁশ দিয়ে পিটায় এবং জোর করে ভিডিও স্টেটমেন্ট নেয়। একসময় সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলে মুক্তিপণ দাবি করে। এতে না করায় কুপিয়ে শরীরে জখম করে!

22 Feb 25 1NOJOR.COM

এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি

নিউজ সোর্স

এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রশিবির নেতা ফজলে রাব্বীকে ডেকে নিয়ে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুপক্ষই পালটাপালটি কর্মসূচি পালন করেছে। ছাত্রদলকে দায়ী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাদীর নিরাপত্তা চেয়েছে শিবির। অভিযোগ অস্বীকার করে মিছিল সমাবেশে শিবিরকে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্রদল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।