Web Analytics

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাখাওয়াত হোসেন রাজী বলেন, সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি সরকার বা ইসি তা আয়োজন করবে। প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। রাজী বলেন, ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলেই প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এতে খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে।

22 Apr 25 1NOJOR.COM

সিইসির সঙ্গে সাক্ষাৎ: দ্রুত সংস্কার ও নির্বাচন চেয়েছে ইসলামী ঐক্যজোট

নিউজ সোর্স

দ্রুত সংস্কার ও নির্বাচন চেয়েছে ইসলামী ঐক্যজোট

সংস্কার করে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ দাবির কথা জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।