Web Analytics

টানা বৃষ্টিতে যশোর-খুলনা মহাসড়কের পাঁচ কিলোমিটার অংশে হাঁটুসমান কাদা তৈরি হয়েছে, যা দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। বিশেষ করে চেঙ্গুটিয়া থেকে বসুন্দিয়া অংশে অবস্থা সবচেয়ে খারাপ। নওয়াপাড়া নদীবন্দরের ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে, সারের সরবরাহ ব্যাহত হয়ে কৃষি খাতে প্রভাব ফেলছে। কোটি কোটি টাকা ব্যয় করেও সড়কের বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষতি ও ভোগান্তি বাড়ছে। পূর্ণ সংস্কারে আরও দেড় বছর সময় লাগবে বলে জানিয়েছে সওজ বিভাগ।

13 Jul 25 1NOJOR.COM

হাঁটুসমান কাদায় স্থবির যশোর-খুলনা মহাসড়ক, দক্ষিণাঞ্চলের বাণিজ্যে বিপর্যয়

নিউজ সোর্স

যশোর-খুলনা মহাসড়কে হাঁটুসমান কাদা : দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক রুটে পণ্য পরিবহনে অচলাবস্থা

দক্ষিণাঞ্চলের বাণিজ্যক রুট হিসেবে পরিচিত যশোর-খুলনা মহাসড়ক। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নওয়াপাড়া নদীবন্দর, মোংলা বন্দর ও ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান রুট হিসেবে ব্যবহার হয় এটি। অথচ ভোগান্তি পিছুই ছাড়ছে না গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়কটিতে। বসুন্দিয়া থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও হাঁটুসমান কাদা। দেখে বোঝার উপায় নেই এটি একটি মহাসড়ক। সীমিত হয়ে পড়ছে যান চলাচল। এ অবস্থায় গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক রুটে পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।