Web Analytics

চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকা থেকে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সহসম্পাদক শিহাব আলী চৌধুরী (২৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের আগে শিহাব তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও কটূক্তি করেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ তাকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে।

02 Jul 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে অকথ্য ভাষায় গালাগাল ও কটুক্তির পর চট্রগ্রামের ফরহাদাবাদ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিহাব আলী চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ সোর্স

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকা থেকে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সহসম্পাদক শিহাব আলী চৌধুরীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।