Web Analytics

শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, বাংলাদেশের অগ্রগতি ও বিনিয়োগ আকর্ষণের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। আমাদের দেশে সংঘাত দেখা দিলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়।

খালিদ হোসেন বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে লড়াই করেছে। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে সেখানে বিনিয়োগ বা পর্যটন কখনও বাড়বে না, উন্নয়ন থেমে যাবে।

লালমনিরহাটকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি আখ্যা দিয়ে তিনি সকলকে মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান। মহানবী (সা.)-এর মানবিক যুদ্ধনীতি উদ্ধৃত করে তিনি বলেন, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছে।

01 Nov 25 1NOJOR.COM

লালমনিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় উন্নয়নের আহ্বান জানাচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

নিউজ সোর্স

সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে বিনিয়োগ আসবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ। আমাদের নিকটতম প্রতিবেশি দুটি দেশ ভারত কিংবা মিয়ানমারের দিকে তাকালে এটি বুঝতে বেশিক্ষণ সময় লাগার কথা নয়। এদেশে একেবারেই কোনকিছু ঘটনা এমনটি নয়। সংঘাত মাঝেমধ্যে ঘটে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এসকল সংঘাত রাজনৈতিক কারণে হয়, সাম্প্রদায়িক কারণে নয়।