Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের থেকে বাংলাদেশ এমন বিবৃতি আশা করে না বলেও অবগত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আরো বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশের জনগন পছন্দ করছে না। ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাকে ঘিরে বাংলাদেশ সরকার ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে।

Card image

চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন অভ্র কি-বোর্ড তৈরির কারিগর। তার সঙ্গে এইবার অভ্র কি-বোর্ড তৈরির সহযোগী আরো ৩ জনকে দেওয়া হবে এই পুরস্কার। মোস্তফা সরয়ার ফারুকী জানান, মেহেদী হাসান খান পুরস্কার নিতে চাননি। তবু আমরা পুরস্কার দিই। তারপর মেহেদী হাসান জানিয়েছেন এই কৃতিত্ব তিনি একা নিতে চান না, তার তিন বন্ধু ও অভ্র তৈরির সহযোগী, রিফাত নবী, তানবিন ইসলাম ও শাবাব মুস্তাফা; তাদেরও কৃতিত্ব রয়েছে বলে জানান। তারপরই সিদ্ধান্ত হয়েছে এই তিনজন গুণিকেও দেওয়া হবে একুশে পদক।

Card image

আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়ে ১,৩০৮ জন গ্রেফতার হয়েছে। পুলিশ সদর দপ্তর রোববার এ তথ্য নিশ্চিত করেছে, যেখানে মহানগর এলাকায় ২৭৪ জন এবং বিভিন্ন অঞ্চলে ১,০৩৪ জন গ্রেফতার হয়েছেন। অন্তর্বর্তী সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর উচ্চপর্যায়ের এক বৈঠকে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

Card image

প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে আনে অস্ট্রেলিয়া। প্রথমটির পর দ্বিতীয়টিও জমাতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ দিনে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে সিরিজও নিশ্চিত করল অস্ট্রেলিয়া। সর্বশেষ দলটি ২০১১ সালে শ্রীলঙ্কায় সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ জিতেছিল। নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৪১৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লিড পায় অজিরা। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৭৪ রানের লিড পায় লঙ্কানরা। ৭৫ রানের ছোট্ট লক্ষ্যে সহজেই জিতে নেয় অস্ট্রেলিয়া।

Card image

বগুড়ায় কড়িতলা হাটের ইজারা ও ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৩ জন। ঘটনাটি ঘটে ৮ ফেব্রুয়ারি, আহতদেরকে নেওয়া হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। কামালপুর বিএনপি ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের দাবি, ইউনিয়ন সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তার লোকজনের ওপর হামলা করে। এতে ৭ জন আহত হয়। মোখলেছুর রহমান হিল্টুর দাবি, তার লোকজন বাজারে চা খাওয়ার সময় রেজাউল করিমের নেতৃত্বে একদল লোক তাদের উপর হামলা করে।

Card image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক এক সভায় তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না। এজন্যই বলা হয়, আইএমএফের শর্তে ফেইল করেছে বাংলাদেশ। মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান, সরকারের আয়-ব্যয় ব্যালেন্স করতে হয়। শিক্ষকদের অনেক দাবি রয়েছে বলে তিনি আরো জানান, দেখি সামনের বাজেটে কী করা যায়। তিনি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ব্যাপারে জোর দিয়ে বলেন, হুন্ডিতে টাকা পাঠালে সরকারি রিজার্ভে যুক্ত হয় না। একে নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেন তিনি।

Card image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছেন, আমেরিকাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের কার্যক্রম অধিগ্রহণে তার কোনো আগ্রহ নেই। জানুয়ারিতে জার্মানি থেকে ভিডিও লিঙ্কে ইলন মাস্ক এই মন্তব্য করেছিলেন, যা প্রকাশ হয়েছে এক সপ্তাহ পর। তিনি বলেন, টিকটক হাতে এলে কী করব এ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমি টিকটক ব্যবহার করি না। এএফপি জানিয়েছে, টিকটক আমেরিকাতে এমন একটি আইনের মুখোমুখি হয়েছে যে আইনে টিকটককে চীনা মালিকানা বাইটড্যান্স থেকে সরে আসতে বলা হয়েছে, অথবা আমেরিকাতে টিকটককে তার কার্যক্রম বন্ধ করতে হবে।

Card image

চট্টগ্রাম লোহাগড়া-সাতকানিয়া আসনের সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আবেদন করা হয়েছিল পাঁচ দিনের রিমান্ড, আদালত মঞ্জুর করেছে দুই দিনের। গণঅভ্যুত্থানে পর নদভী'র বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেফতার হন তিনি। এর আগেও বেশ কয়েকটা মামলায় তাকে ৮ দিন রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

Card image

বাংলাদেশ ব্যাংক আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা করবে, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হার স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হবে। আগের সুদ বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি না কমায় এবারও নীতি সুদহার অপরিবর্তিত রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুদহার বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতিকে আরও তীব্র করে। গভর্নর ড. আহসান এইচ মনসুর তার প্রথম মুদ্রানীতিতে সতর্ক অবস্থান নিচ্ছেন। অর্থনীতিবিদরা বাজার নিয়ন্ত্রণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে মূল্যস্ফীতি মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছেন।

Card image

গাজিপুরসহ দেশ জুড়ে চলমান 'ডেভিল হান্ট' অপারেশনে গাজীপুর জেলায় ৬৫ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গাজীপুরের শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদিকে টঙ্গী পূর্ব ও পুবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর ও কাশিমপুর থানায় ৪ জন করে আটক করা হয়েছে। রোববার এই ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর উপ-কমিশনার!

Card image

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন রুহুল আমিনসহ ২৮ জনের বিরুদ্ধে। তৎকালীন সময়ে জেলা প্রশাসকের নাম কেটে দুদকের কাছে নথি পাঠানো হয়েছিল। গত বছরের ১ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয়ে ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় সাবেক কক্সবাজার জেলা প্রশাসক আত্মসমর্পণ করেন।

Card image

পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া 'আমান-২৫)! এতে বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপানের মতো দেশগুলিও অংশগ্রহণ করেছে; প্রতিবেদন করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন। এই সময়ে তিনি বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে 'আমান মহড়া'। একইসঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের সামরিক আন্তঃকার্যক্ষমতাও বাড়াবে এই মহড়া।

Card image

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন। গঠিত বিশেষ তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের কয়েক ঘন্টার মধ্যে সমস্যা সমাধানে উদ্যোগ নেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, আমি ওয়ান টু ওয়ান সব খেলোয়াড়ের সাথে কথা বলেছি। উনারা কিছু একটা আদায় করতে চান, তবে এই প্রক্রিয়াতে হবে না বলে মন্তব্য করেন। পিটার থাকলে না খেলা প্রসঙ্গকে বলেন, আমি সবার অভিভাবক। আমার কাজ বুঝানো, ইনসেনটিভ দেওয়া। খেলা না খেলা তাদের ব্যক্তিগত পছন্দ। ফেডারেশন থেকে তো বলা হচ্ছে না খেলো কিংবা খেলো না, এইসব বলছিলেন বাফুফে সভাপতি। খেলোয়াড়রা না চাইলেও দুই বছরের জন্য বাটলারকে কোচ করা প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির আগে সব বিবেচনা করা হয়েছিল।

Card image

জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে কয়েক হাজার আন্দোলনকারী। সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে ৬৫৩১ জন নিয়োগ বঞ্চিত। তাদের অভিযোগ, ১ম ধাপ ও ২য় ধাপ থেকে নিয়োগ হলেও ৩য় ধাপ পরীক্ষার্থী হিসেবে বঞ্চিত তারা। অপরদিকে প্লাস্টিক ও রাবার জুতা উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি চেয়ে আন্দোলন করছেন জুতা প্রস্তুতকারক সমিতি। অন্যদিকে অ্যাপ-ভিত্তিক রাইড সার্ভিসের সাথে যুক্ত চালকরা রকির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলন করছে।

Card image

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শোক সন্তপ্ত তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন হলে ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক পথে চালনা করার অবদানের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা, বলেন তিনি তার কাজের মাধ্যমে মানুষের অন্তরে বেঁচে থাকবেন। ভোটাধিকার, সংস্কার, এবং গণতন্ত্রের জন্য মরহুম যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে!

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।