Web Analytics
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী শূন্য পদের এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এসব পদে দ্রুত নিয়োগের জন্য সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মী নিয়োগের লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদের লোকবলের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্নে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।