Web Analytics

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী শূন্য পদের এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এসব পদে দ্রুত নিয়োগের জন্য সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মী নিয়োগের লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদের লোকবলের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্নে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

10 Nov 26 1NOJOR.COM

বাংলাদেশে ৫ লাখ ২১ হাজার ৯২২ সরকারি পদ শূন্য, নিয়োগ কার্যক্রম শুরু

নিউজ সোর্স

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারের বিভিন্ন পদে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।