সীতাকুণ্ডের জঙ্গল এলাকায় র্যাবের এক সদস্য নিহতের ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে লিখিত বিবৃতি দিয়েছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নাম জড়িয়ে যেসব সংবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আসলাম চৌধুরী নিহত র্যাব সদস্যের হত্যাকাণ্ডকে নৃশংস ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি নিহত সদস্যের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাটি ঘিরে বিএনপিকে জড়িয়ে যে প্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত বলে তিনি দাবি করেন।