Web Analytics

সীতাকুণ্ডের জঙ্গল এলাকায় র‍্যাবের এক সদস্য নিহতের ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে লিখিত বিবৃতি দিয়েছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নাম জড়িয়ে যেসব সংবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আসলাম চৌধুরী নিহত র‍্যাব সদস্যের হত্যাকাণ্ডকে নৃশংস ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি নিহত সদস্যের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি ঘিরে বিএনপিকে জড়িয়ে যে প্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত বলে তিনি দাবি করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।