Web Analytics
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে সাতজন নিহত এবং আরও ৮২ জন নিখোঁজ হয়েছেন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এ তথ্য নিশ্চিত করেছেন। জাভা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর স্থানীয় এক গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ এর আগে শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণেই ভূমিধসের সৃষ্টি হয়েছে।

গত মাসে উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে মারাত্মক ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আবারও সামনে এনেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।