Web Analytics
পবিত্র রমজান মাসে টানা ১২ দিন জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বুধবার সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেম ও আল-আকসা মসজিদসহ অন্যান্য মসজিদে নামাজ ও ইবাদতের ওপর নিরাপত্তা কড়াকড়ি ও বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির চরম লঙ্ঘন। তারা ইসরাইলের প্ররোচনামূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দখলকৃত জেরুজালেম বা এর ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানের ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসা মসজিদ এলাকা একচেটিয়াভাবে মুসলমানদের জন্য এবং এর প্রশাসন জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।

দেশগুলো ইসরাইলকে অবিলম্বে আল-আকসা মসজিদের গেট খুলে দেওয়ার আহ্বান জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই লঙ্ঘন বন্ধে চাপ সৃষ্টির অনুরোধ করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।