Web Analytics

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বুধবার সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেম ও আল-আকসা মসজিদসহ অন্যান্য মসজিদে নামাজ ও ইবাদতের ওপর নিরাপত্তা কড়াকড়ি ও বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির চরম লঙ্ঘন। তারা ইসরাইলের প্ররোচনামূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দখলকৃত জেরুজালেম বা এর ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানের ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসা মসজিদ এলাকা একচেটিয়াভাবে মুসলমানদের জন্য এবং এর প্রশাসন জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।

দেশগুলো ইসরাইলকে অবিলম্বে আল-আকসা মসজিদের গেট খুলে দেওয়ার আহ্বান জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই লঙ্ঘন বন্ধে চাপ সৃষ্টির অনুরোধ করে।

12 Mar 26 1NOJOR.COM

রমজানে আল-আকসা বন্ধ রাখায় ইসরাইলের বিরুদ্ধে আট মুসলিম দেশের নিন্দা

নিউজ সোর্স

রমজানে আল-আকসা বন্ধ রাখায় ইসরাইলের নিন্দায় ৮ মুসলিম দেশ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯: ২৬আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯: ৫২
পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বুধবার সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।