Web Analytics
ইরান সরকার জানফাদা প্রচারণার আওতায় কিশোরদের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ বাড়াচ্ছে। আত্মত্যাগ বা আত্মনিবেদন অর্থের এই প্রচারণায় ১২ থেকে ১৫ বছর বয়সী ছেলেদের ড্রোন পরিচালনা, নজরদারি, স্থানীয় নিরাপত্তা ও অস্ত্রসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। তেহরানের আজাদি স্কয়ার ও হাফতে তির স্কয়ারে সামরিক পোশাকধারী কর্মকর্তাদের তত্ত্বাবধানে শিশুদের আগ্নেয়াস্ত্র পরিচালনা ও লক্ষ্য স্থির করার প্রশিক্ষণের ছবি প্রকাশিত হয়েছে।

প্রচারাভিযানের মুখপাত্র সাসান জারে ২০২৬ সালের সেপ্টেম্বরে বলেন, অপ্রাপ্তবয়স্কদের বয়সোপযোগী প্রশিক্ষণে দেশপ্রেম, দায়িত্ববোধ, প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তা ও আত্মত্যাগের সংস্কৃতির ওপর জোর দেওয়া হবে। তিনি জানান, মূল স্বেচ্ছাসেবী কাঠামোতে ১৮ বছর বা তার বেশি বয়সীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১২ বছর বয়সী শিশুদের নিয়োগ, নিরাপত্তা চৌকি, টহল ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ তুলেছে; কিছু শিশুর হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে বলে তারা জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতা তরুণদের জাতীয় প্রতিরক্ষায় যুক্ত করার বর্তমান বিতর্ককে প্রভাবিত করে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীদের নিয়োগ ও যুদ্ধে সরাসরি অংশগ্রহণ ঠেকাতে রাষ্ট্রগুলোর ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।