Web Analytics
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বুধবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই ১১ দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি একটি বিশাল গণসমাবেশ। সমাবেশের মঞ্চে অনুষ্ঠান শুরুর আগেই বিভিন্ন দলের অনেক নেতা উপস্থিত হন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।