Web Analytics

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বুধবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই ১১ দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি একটি বিশাল গণসমাবেশ। সমাবেশের মঞ্চে অনুষ্ঠান শুরুর আগেই বিভিন্ন দলের অনেক নেতা উপস্থিত হন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

05 Aug 26 1NOJOR.COM

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলের গণসমাবেশ শুরু, ব্যাপক উপস্থিতি

নিউজ সোর্স

বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে ব্যাপক উপস্থিতি | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১১: ২৮আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১: ৪০
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিশাল গণসমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।