Web Analytics
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে একটি পিকআপ ভ্যানে পাচারের সময় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ক্যাম্পের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে স্থাপিত চেকপোস্টে অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার মৃত বাছা মিয়ার ছেলে জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচি পাড়ার মৃত জহির আহমেদের ছেলে মো. তারেক (১৯)। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, নিয়মিত টহল চলাকালে সন্দেহভাজন পিকআপটিকে থামিয়ে গাড়ি ও এতে থাকা ব্যক্তিদের তল্লাশি করা হয়। চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায় এবং দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পিকআপটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।