Web Analytics
কিশোর গ্যাং দমনে চট্টগ্রামে রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ১৭ থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৫৪ জন কিশোর। যাচাই-বাছাই শেষে ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ বিভিন্ন অভিযোগে আরও ৯১ জন আটক হন।

চট্টগ্রাম নগর পুলিশের ২০২৪ সালের জরিপে নগরে প্রায় ২০০টি সক্রিয় কিশোর গ্যাং এবং প্রায় ১ হাজার ৪০০ সদস্যের তথ্য উঠে আসে। পুলিশ তখন পাঁচজন ওয়ার্ড কাউন্সিলরসহ ৬৪ জন কথিত পৃষ্ঠপোষক বা ‘বড় ভাইয়ের’ তালিকা থাকার কথা জানায়। জরিপ অনুযায়ী, ছয় বছরে কিশোর গ্যাং-সংশ্লিষ্ট ৫৪৮টি অপরাধের মধ্যে ৪০টি ছিল হত্যা। প্রতিবেদনে কিশোরদের অপরাধে জড়ানোর পেছনে বয়সে বড়দের প্রভাবের অভিযোগও উঠে এসেছে।

রোববারের অভিযানে পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ এবং পরিত্যক্ত ও নির্জন স্থানে তল্লাশি ও আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অভিযান ও নজরদারি চলবে এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্ধ্যার পর নির্জন স্থানে আড্ডা, মাদকসেবন বা সন্দেহজনক কর্মকাণ্ডের প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।