চট্টগ্রামে ২০০ কিশোর গ্যাং, সদস্য ১৪০০
কিশোর গ্যাং দমনে চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭ থানা এলাকায় একযোগে এই অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৫৪ জন কিশোর। যাচাই-বাছাই শেষে ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়