Web Analytics
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, এসব হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে লেবাননের রেডক্রস।

রেডক্রস জানিয়েছে, অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স হামলার শিকার এলাকাগুলোতে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের উদ্ধারকারী দলগুলোও মাঠে চিকিৎসা সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল-জাজিরার তথ্যমতে, লেবানন যুদ্ধবিরতি চুক্তির আওতায় অন্তর্ভুক্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং জরুরি সেবাগুলো হামলার পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।