Web Analytics

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, এসব হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে লেবাননের রেডক্রস।

রেডক্রস জানিয়েছে, অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স হামলার শিকার এলাকাগুলোতে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের উদ্ধারকারী দলগুলোও মাঠে চিকিৎসা সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল-জাজিরার তথ্যমতে, লেবানন যুদ্ধবিরতি চুক্তির আওতায় অন্তর্ভুক্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং জরুরি সেবাগুলো হামলার পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

09 Apr 26 1NOJOR.COM

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলের শতাধিক বিমান হামলা

নিউজ সোর্স

লেবাননে ১০ মিনিটে শতাধিক বিমান হামলা, বহু হতাহত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯: ২২আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২০: ০৩
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে শতাধিকের বেশি মানুষ নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।