Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফ্রান্সকে আহ্বান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ না নিতে যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই মন্তব্য করেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে কথা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা বৃদ্ধির একমাত্র কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড। তিনি সব দেশকে দায়িত্বশীল আচরণ করতে এবং এমন কোনো পদক্ষেপ না নিতে আহ্বান জানান যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের সামরিক বাহিনী কেবল আগ্রাসীদের ঘাঁটিতেই হামলা চালিয়েছে।

তিনি উল্লেখ করেন, লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার ওপর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।