Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফ্রান্সকে আহ্বান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ না নিতে যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই মন্তব্য করেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে কথা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা বৃদ্ধির একমাত্র কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড। তিনি সব দেশকে দায়িত্বশীল আচরণ করতে এবং এমন কোনো পদক্ষেপ না নিতে আহ্বান জানান যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের সামরিক বাহিনী কেবল আগ্রাসীদের ঘাঁটিতেই হামলা চালিয়েছে।

তিনি উল্লেখ করেন, লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার ওপর।

15 Mar 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়াতে ফ্রান্সকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইরানের

নিউজ সোর্স

সংঘাত না বাড়াতে ফ্রান্সকে আহ্বান ইরানের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬: ৫৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো দেশেরই সংঘাতকে আরো বাড়ানো উচিত নয়। তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন। খ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।