Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১–৯ ওয়ার্ড) আসনে তিন প্রার্থী নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান তার কার্যালয়ের হলরুমে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন, এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪৫৭টি, যা মোট ভোটের ৬০ দশমিক ৮৯ শতাংশ। বৈধ ভোট ছিল ২ লাখ ২৩ হাজার ১৪৪ এবং বাতিল ভোট ৫ হাজার ৩১৩টি।

নির্বাচনি বিধান অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রার্থীদের বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ পেতে হয়, যা এই আসনে ২৭ হাজার ৮৯৩ ভোটের সমান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আহসানুল আরেফিন পেয়েছেন ৮৮২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা পেয়েছেন ৫ হাজার ২২৪ ভোট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট। ফলে তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং বিএনপির মো. মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে রায়হান সিরাজীর বিজয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

14 Feb 26 1NOJOR.COM

রংপুর-১ আসনে জামায়াতের রায়হান সিরাজী বিজয়ী, তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিউজ সোর্স

রংপুর-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ২৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০১
উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।