Web Analytics

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি সতর্ক করে বলেছেন, ভারত মহাসাগরে দেশটির যুদ্ধজাহাজে প্রাণঘাতী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, সামরিক মহড়া শেষে ফেরার পথে জাহাজটি হামলার শিকার হয়, এতে জাহাজে থাকা ১০৪ জন ক্রু নিহত হন।

হাতামি বলেন, জাহাজের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন সম্পন্ন করে ফিরছিলেন, কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়িত না থাকলেও আক্রমণের শিকার হন। তিনি আরও বলেন, ‘ডেনার’ নামের এই জাহাজ ও এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌ ইতিহাসে সাহস ও নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে।

তিনি প্রতিশ্রুতি দেন যে ইরানের সেনাবাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষা করবে এবং এই ঘটনার পর আরও দৃঢ় সংকল্পে নৌবাহিনীকে শক্তিশালী করবে।

14 Mar 26 1NOJOR.COM

ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলায় ১০৪ জন নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

নিউজ সোর্স

ইরানের যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৩: ৫০আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৪: ৩২
ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি সতর্ক করে বলেছেন, সামরিক মহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরে দেশটির যুদ্ধজাহাজে হামলার সমুচিত জবাব দেওয়া হবে। ওই হামলায় জাহাজে থাকা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।