Web Analytics

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি সতর্ক করে বলেছেন, ভারত মহাসাগরে দেশটির যুদ্ধজাহাজে প্রাণঘাতী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, সামরিক মহড়া শেষে ফেরার পথে জাহাজটি হামলার শিকার হয়, এতে জাহাজে থাকা ১০৪ জন ক্রু নিহত হন।

হাতামি বলেন, জাহাজের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন সম্পন্ন করে ফিরছিলেন, কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়িত না থাকলেও আক্রমণের শিকার হন। তিনি আরও বলেন, ‘ডেনার’ নামের এই জাহাজ ও এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌ ইতিহাসে সাহস ও নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে।

তিনি প্রতিশ্রুতি দেন যে ইরানের সেনাবাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষা করবে এবং এই ঘটনার পর আরও দৃঢ় সংকল্পে নৌবাহিনীকে শক্তিশালী করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।