বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফআর টাওয়ারের পাশের একটি বহুতল ভবনে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।