Web Analytics

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের পাশের একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় শনিবার, ২৬ সেপ্টেম্বর আগুন লাগে। বিকেল ৫টা ৩৬ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন। আক্রান্ত তলায় দুটি বায়িং হাউসের অফিস রয়েছে। আগুনে ওই অফিসগুলোর এসি ও সার্ভার পুড়ে গেছে বলে তিনি জানান।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।