আটক ৬৩ বিদেশি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সদস্য
মোবাইলে একটি বার্তা এলো ‘আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে’, ‘বিশেষ অফারটি পেতে এখনই ক্লিক করুন’ কিংবা ‘সাবস্ক্রিপশন নবায়ন করুন’। সঙ্গে একটি লিংক। লিংকে ঢুকতেই চাওয়া হলো মোবাইল নম্বর, পাসওয়ার্ড বা অন্য কোনো তথ্য। কখনো বলা হলো, একটি অ্যাপ ইনস্টল করতে হবে