Web Analytics

চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সদস্য হওয়ার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা বাড়িতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক; তাঁদের মধ্যে ২০ জন নারী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার নগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা প্রায় দেড় মাস আগে বাড়িটি ভাড়া নেন এবং সেখান থেকে প্রতারণামূলক কার্যক্রম চালাতেন। তবে তাঁরা আর কী ধরনের প্রতারণা করতেন, সহযোগীরা কারা এবং প্রতারণার অর্থ কোথায় যেত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ বলছে, তাঁরা দেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন প্রতারণা এবং অন্যান্য অপরাধ চালিয়েছেন।

পুলিশের মতে, বাংলাদেশে কার্যক্রম পরিচালনায় তাঁদের দেশি ও বিদেশি সহযোগী ছিল এবং কয়েকজন অজ্ঞাত সহযোগী এখনো পলাতক। অভিযানে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, সিপিইউ, মনিটর, প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ, চারটি সিমকার্ড, তিনটি পাকিস্তানি পরিচয়পত্র ও একটি কম্বোডীয় কর্মসংস্থান কার্ড উদ্ধার হয়েছে।

12 Sep 26 1NOJOR.COM

চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিক আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।