Web Analytics

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরান ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর ‘গভীর সমস্যায়’ পড়েছে। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে হলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি বন্ধ করতে হবে। ইরান এসব না মানলে তাদের নিয়ন্ত্রণহীন অবস্থায় পড়েই থাকতে দেওয়া উচিত। নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র আক্রমণ না করলে ‘ইরান এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত।’ তিনি বলেন, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এক ‘ভিন্ন আমেরিকা’, যা মুক্ত বিশ্বের আকাঙ্ক্ষা। সেইসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্যও সুপারিশ করেছেন।

13 Jul 25 1NOJOR.COM

ইসরাইল ও যুক্তরাষ্ট্র আক্রমণ না করলে ‘ইরান এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত: নেতানিয়াহু

নিউজ সোর্স

‘গভীর সমস্যায়’ ইরান, দাবি নেতানিয়াহুর

ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর ইরানি শাসনব্যবস্থা ‘গভীর সমস্যায়’ পড়েছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে সাংবাদিক মার্ক লেভিনকে এ কথা বলেন নেতানিয়াহু।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।